ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে নারী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্টের ফাউন্ডেশন কোর্স


রংপুরে নারী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্টের ফাউন্ডেশন কোর্স

রংপুর, ১৭ জুলাই, ২০২৬ : জেন্ডার সমতা অর্জনের লক্ষ্যে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য নারী নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে রংপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘২৬৪ তম নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স’।

এই কোর্সটি গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের রংপুর অঞ্চলের বিকশিত নারী নেটওয়ার্ক এই কোর্সটির আয়োজন করেছে এবং এটি রংপুর এনজিও ফোরাম হলরুমে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় কার্যনির্ভাহী কমিটির কোষাধ্যক্ষ ও রংপুর জেলা কমিটির সভাপতি সামসিয়ারা জামান কলি।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, টেকসই উন্নয়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও স্থানীয় পর্যায়ে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী নারী নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণ নারীদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা উন্নয়ন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৬ জন নারী অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণে সহায়ক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের প্রশিক্ষণ ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারী, সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল এবং রংপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মুরগীর দোকানের আড়ালে মাদক কেনা-বেচা

ইয়াবাসহ গ্রেপ্তার সোনাহাট স্থলবন্দরের আলোচিত মাদক কারবারি মর্জিনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


ইয়াবাসহ গ্রেপ্তার সোনাহাট স্থলবন্দরের আলোচিত মাদক কারবারি মর্জিনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে পরিচিত মর্জিনা আক্তার, যিনি গেন্দি নামেও পরিচিত (৪০), তাকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার বিকেল বেলা, তাকে মাদক কারবারে সংশ্লিষ্ট থাকার এবং অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, মর্জিনা উপজেলার সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মালামাল পরিবহণের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে নিয়মিতভাবে ইয়াবা ও গাঁজা বিক্রি করে যাচ্ছিলেন। বিভিন্ন সময়ে তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও, তিনি সুকৌশলে পালিয়ে যেতেন।

গেন্দি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পোলট্রি মুরগির দোকানের আড়ালে ইয়াবা কেনা-বেচা চালাচ্ছিলেন। পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের সহযোগিতায় ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং মাদক বিক্রির জন্য ১৬ হাজার ২৯০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, স্থানীয় জনতার উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হচ্ছে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অ-ভি-যু-ক্ত চাচি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অ-ভি-যু-ক্ত চাচি গ্রেপ্তার

নরসিংদীতে পারিবারিক বিরোধের কারণে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় ভাইরাল হতে থাকা অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আলোচিত মামলার প্রধান আসামি লতা বেগমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, মাধবদী থানা এলাকায় শিশুটির ওপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর মাধবদী থানায় মামলা দায়ের হলে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করে রূপগঞ্জে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনি গ্রেপ্তার হন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লতা বেগমকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওর ঘটনার প্রেক্ষিতে গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি লতা বেগম ছাড়াও তার স্বামী কাউছার আহমেদ এবং বাবা আলমাছ মিয়াকে আসামি করা হয়েছে।

ঘটনার পর লতা বেগম আত্মগোপনে থাকলেও তার স্বামী ও বাবাকে এরই মধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু, আহত একজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু, আহত একজন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় বাসের ধাক্কায় দোলন কান্তি দে সুমন (৫২) নামে একজন অটোরিকশার চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকায় বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার কারণে একই এলাকার মো. রুবেল (৩০) নামে অপর একজন অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল এবং এ সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে সুমন নিহত হন।

তিনি আরও জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউবার ৯ জন ক্যানো খেলোয়াড়ের দলত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


কিউবার ৯ জন ক্যানো খেলোয়াড়ের দলত্যাগ

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬ : কানাডা সফরে গিয়ে কিউবার ১২ সদস্যের ক্যানো দলের নয়জন খেলোয়াড় দলত্যাগ করেছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য খেলোয়াড়রা এতে গিয়েছিলেন। বৃহস্পতিবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

এই খেলোয়াড়রা ৯ জুলাই শুরু হয়ে ১৬ জুলাই বৃহস্পতিবারে অনুষ্ঠিত মন্ট্রিয়লে তৃতীয় ক্যানো স্প্রিন্ট ও প্যারাক্যানো বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

এ খবর হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এ ঘটনায় কিউবার জাতীয় ক্রীড়া ইনস্টিটিউট (ইন্ডার) কিংবা দেশটির ক্যানো ফেডারেশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগে কিউবার কমিউনিস্ট শাসিত দ্বীপ রাষ্ট্রটি ছেড়ে যাওয়ার ঘটনা দেশটির খেলোয়াড়দের জন্য নতুন কিছু নয়।

২০২১ সালের অক্টোবর মাসে কিউবার অনূর্ধ্ব-২৩ বেসবল দল একটি টুর্নামেন্টে অংশ নিতে মেক্সিকো গিয়েছিল। সেই সময় দলের প্রায় অর্ধেক খেলোয়াড় দেশে ফিরে আসেননি।

কিছু দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি অবরোধ আরোপ করার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

দেশজুড়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। পাশাপাশি ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির তীব্র সংকট চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%