প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় বাসের ধাক্কায় দোলন কান্তি দে সুমন (৫২) নামে একজন অটোরিকশার চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকায় বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার কারণে একই এলাকার মো. রুবেল (৩০) নামে অপর একজন অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল এবং এ সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে সুমন নিহত হন।
তিনি আরও জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন