০৮:১১ পি.এম
সকল জল্পনার অবসন ঘটিয়ে, ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের। তিনি আগে তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক ছিলেন। শুধু সমর্থকই নন, তিনি এই দলের হয়ে রাজ্যসভার সদস্য হয়ে সংসদে গিয়েছিলেন। এই কারণেই বলা হয়ে থাকে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। পশ্চিমবঙ্গের ওই অভিনেত্রী সেটাই যেন প্রমাণ করলেন।
ক্ষমতার পালাবদলে কোয়েলও পাল্টালেন ভোল। তৃণমূল ভুলে তিনি এখন বিজেপির ডেরায় ভিড়েছেন। এই দলের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।
বিজেপি ইতিমধ্যে তৃণমূলত্যাগী তিন রাজনীতিককে রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে। গুঞ্জন ছিল, কোয়েলও এই মিছিলে যুক্ত হবেন। রবিবার (৪ অক্টোবর) সেই গুঞ্জন সত্যি হয়ে উঠেছে। তৃণমূলের হয়ে যে আসনে তিনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন, সেই আসনেই এবার তিনি বিজেপির প্রতিনিধি হিসেবে দাঁড়াচ্ছেন!
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল পরাজিত হওয়ার পর থেকেই দলে ভাঙন শুরু হয়। অনেক পরিচিত মুখ এই দল থেকে সরে এসেছে। ১৬ জুলাই দিল্লিতে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল। তিনি সেখানে তার ইস্তফাপত্র জমা দেন।
কোয়েলের ছেড়ে দেওয়া সেই আসনে ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী থাকছেন তিনি নিজেই।
দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করে কোয়েল মল্লিক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। তবে বর্তমানে তিনি কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন। রাজনীতির মাঠে পা রেখেছেন এবং সেখানেই দেখালেন ‘দল বদলের’ খেলা।
আরও পড়ুন: জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন