১১:০৫ পি.এম
আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে। এর লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার এবং অন্যান্য অংশীজনদের নিয়ে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় পরীক্ষার নীতিমালা আলোকে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলাম, কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সারাফাত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সুমন সরকার এবং উপজেলা সহকারী প্রোগ্রামার প্রস্ফূট কুমার মন্ডল প্রমুখ।
এছাড়া, উক্ত সভায় আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা- ২০২৬ এর কালিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন