ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক ও প্র্যাকটিস নিষিদ্ধ


সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক ও প্র্যাকটিস নিষিদ্ধ

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে, এই সীমানার মধ্যে পূর্বে অবস্থিত বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নূরুল ইসলাম এতে স্বাক্ষর করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ আগস্ট স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্পর্কিত এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই কার্যবিবরণীর আলোকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। একই এলাকার মধ্যে পূর্বে অবস্থিত বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।

সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

সরকারি হাসপাতালের আশপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক স্থাপনের প্রেক্ষাপটে এই নির্দেশনা এসেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে এসব বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

এছাড়া, সরকারি হাসপাতালের অনেক চিকিৎসক নিয়মিত কর্মঘণ্টার পর আশপাশের বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করে থাকেন। নতুন নির্দেশনার ফলে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা বেসরকারি ক্লিনিকে তাদের প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গৃহীত পদক্ষেপ সম্পর্কে অধিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, সেপ্টেম্বরে ১০৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, সেপ্টেম্বরে ১০৪ জনের প্রাণহানি

দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নতুন মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০১ জনে পৌঁছেছে। সেপ্টেম্বর মাসে মারা গেছেন ১০৪ জন, যা বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৭৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৭৯ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪০৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭ জন, খুলনায় ২৮০ জন, ময়মনসিংহে ১১৩ জন, রাজশাহীতে ১৫৬ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬২ হাজার ১১৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৫৭ জন।

নতুন ছয় মৃত্যুর মধ্যে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী।

চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০১ জনে পৌঁছালেও সেপ্টেম্বর মাসে প্রাণহানি ঘটেছে ১০৪ জনের। মাসভিত্তিক হিসাবে এটি এ বছরের সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করে আসছে। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে।

গত বছরও ডেঙ্গুর প্রকোপে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

কিশোরগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এই প্রশিক্ষণের সমাপ্তি বুধবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আলম তালুকদার।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এবং কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রশিক্ষণটি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে এসএএও, শিক্ষক-শিক্ষিকা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, তথ্য আপা, সাংবাদিক, ইমাম-পুরোহিত ও এনজিও কর্মী অন্তর্ভুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আলম তালুকদার উল্লেখ করেন, ‘সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে শাকসবজি রাখা প্রয়োজন। খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের শাকসবজি রাখা স্বাস্থ্যের জন্য উপকারী।’

প্রশিক্ষণের সমাপনীতে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিনাত জাহান বর্ণালী, বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহাগ মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাঈন উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্টরা। প্রশিক্ষণে প্রশিক্ষকরা সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনে পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টিবিষয়ক সচেতনতা তৈরিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক নিউইয়র্কে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক নিউইয়র্কে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেন।

এই বৈঠকের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান। বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে অফিস সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে অফিস সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ২০তম গ্রেডের 'অফিস সহায়ক' পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি ১৬ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে।

আবেদন প্রক্রিয়া ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

আবেদন ফি-

আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে

আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো, 'অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, দক্ষিণ হালিশহর, বন্দর, চট্টগ্রাম-৪১০০'। আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ অক্টোবর ২০২৬

আবেদনপদ্ধতি এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন-

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%