০৪:৪৭ পি.এম
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ইউনূস সরকারের অংশ ছিলেন এবং তাদের কথাবার্তাও ছিল লাগামহীন। তারা যে মবোক্রেসির সংস্কৃতি দেশে চালু করেছেন, সেটি অত্যন্ত উদ্বেগজনক।
রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ‘২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুথান এবং ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বরকত উল্লাহ বুলু এ বিষয়গুলো উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ভূরাজনৈতিক কারণে দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করার উদ্দেশ্যে ফ্যাসিস্টরা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশে অস্থিতিশীলতা আনতে চায়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বরকত উল্লাহ বুলু এসময় মন্তব্য করেন যে, শেখ মুজিব বাকশাল কায়েমের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং এজন্যই তার পতন অনিবার্য হয়েছিল।
তিনি দেশকে ভিন্নদিকে ধাবিত করার অপচেষ্টা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান এবং বলেন, দেশকে সুদৃঢ় ঐক্যের মধ্যে নিয়ে যেতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন