০৭:১৭ পি.এম
ডিজিটাল যোগাযোগের নতুন যুগে প্রবেশ করতে চলেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। খুব শিগগিরই অ্যাপটিতে যুক্ত হতে চলেছে বহুল প্রতীক্ষিত ইউজারনেম ফিচার, যার মাধ্যমে ফোন নম্বরের পরিবর্তে একটি ইউনিক নাম ব্যবহার করে অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।
বর্তমানে, হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য ফোন নম্বরই একমাত্র পরিচয় হিসেবে কাজ করছে। তবে নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দসই একটি ইউনিক ইউজারনেম নির্বাচন করতে পারবেন। এতে করে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার সময় নিজেদের ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না, যা গোপনীয়তা এবং নিরাপত্তা আরও বাড়িয়ে তুলবে।
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটিরও বেশি। এই কারণে সহজ এবং জনপ্রিয় ইউজারনেমগুলো দ্রুত অন্যদের দখলে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একবার যদি কোনো ইউজারনেম অন্য একজন ব্যবহারকারী গ্রহণ করে, তবে সেটি পুনরায় ব্যবহার করার সুযোগ থাকবে না। সুতরাং, ব্যক্তিগত বা পেশাগত ডিজিটাল পরিচয় নিশ্চিত করার জন্য আগেভাগেই পছন্দসই নামটি রিজার্ভ করার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
নতুন ফিচারে কি থাকছে তা জানতে হলে:
- ফোন নম্বর গোপন রাখার সুবিধা: নতুন পরিচিতির সঙ্গে যোগাযোগ করার সময় নম্বর প্রকাশ না করেও ইউজারনেম ব্যবহার করা যাবে।
- বাড়তি নিরাপত্তা: ইউজারনেমের সঙ্গে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে একটি চার অক্ষরের সিকিউরিটি কী ব্যবহারের সুবিধা থাকতে পারে।
- পেশাগত ব্যবহার: ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের জন্য ব্যক্তিগত এবং পেশাগত যোগাযোগ আলাদা রাখা সহজ হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
- গোপনীয়তা বৃদ্ধি: গ্রুপ বা প্রথমবারের কথোপকথনেও ব্যক্তিগত নম্বর শেয়ার করার প্রয়োজনতা কমে যাবে।
আপনি কীভাবে ইউজারনেম সেট করবেন সেটিও জানিয়ে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে ফিচারটি চালু হলে সর্বশেষ সংস্করণের অ্যাপ ব্যবহার করে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—
- হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ মেন্যুতে যেতে হবে।
- এরপর ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
- ‘ইউজার নেম’ সেকশনে যেতে হবে।
- আপনার পছন্দের নামটি টাইপ করুন। যদি নামটি এভেইলএবল থাকে, তাহলে সেটি সাথে সাথে রিজার্ভ করে নিন। যদি পছন্দের নামটি আগে থেকেই ব্যবহৃত হয়ে থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ বিকল্প নামের পরামর্শ দেবে।
তবে উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচার এখনও ধাপে ধাপে চালু করা হচ্ছে। সব ব্যবহারকারীর জন্য এটি একযোগে উন্মুক্ত হয়নি। তাই যাদের অ্যাকাউন্টে ফিচারটি এখনও দেখা যাচ্ছে না, তাদের অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেটের জন্য।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইউজারনেম বাধ্যতামূলক না হলেও ভবিষ্যতে ব্যক্তিগত ব্র্যান্ডিং, নিরাপদ যোগাযোগ এবং ডিজিটাল পরিচয় গঠনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুতরাং, ফিচারটি চালু হওয়ার পর নিজের পছন্দের ইউজারনেম দ্রুত সংরক্ষণ করা সম্ভবত হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন