০৭:২৩ পি.এম
দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির নাম মোকলেসুর রহমান। তিনি পুলিশের একজন এএসপি। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখন প্রকাশ করা হচ্ছে না।
প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন সুখরঞ্জন বালী। তারপর তাকে ভারতের একটি কারাগারে দিকে পাঁচ বছর কাটাতে হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ ঘটনার প্রেক্ষাপটে ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ মোট ৩২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন