০৩:৪৬ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল বিএনপিসহ কয়েকটি দলের ভিন্নমতের সঙ্গে একমত হয়ে।
রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন। তিনি প্রশ্ন তুলেছেন, কোন কারণে ‘বুকে পাথর চাপা দিয়ে’ জামায়াত সনদে স্বাক্ষর করেছে।
রাশেদ খাঁন লেখেন, জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল বেশ কয়েকটি দলের ভিন্নমতের সাথে একমত হয়ে। জাতীয় ঐক্যমত কমিশনের আয়োজনে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন জামায়াতে ইসলামী বলেছিলো, পিআর ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। কিন্তু পরদিন তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সবার আগে গিয়ে বসেছিল স্বাক্ষরের জন্য।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
তিনি পোস্টে লেখেন, "জানি না, কোন কারণে বুকে পাথর চাপা দিয়ে জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল!" তবে তিনি উল্লেখ করেন যে, তাদের কষ্টের পরও তারা স্বাক্ষর করার মাধ্যমে জুলাই জাতীয় সনদে থাকা ভিন্নমত বিতর্কের অবসান ঘটিয়েছে।
রাশেদ খাঁন বলেন, "তবে এনসিপি সনদে স্বাক্ষর না করে তারা তাদের অবস্থান ধরে রেখেছিল। কিন্তু পরে তারাও স্বাক্ষর করে ভিন্নমত বিতর্কের অবসান ঘটিয়ে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের স্বীকৃতি প্রদান করে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের প্রথম দফাতেই উল্লেখ আছে, জনগণের ম্যানডেট পেলে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে।"
তিনি লেখেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরদিন থেকেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথে রয়েছে। কিন্তু সকল দলের স্বাক্ষরের মাধ্যমে ভিন্নমত বিতর্কের যে অবসান ঘটেছে, সেই বিতর্ক নতুন করে সামনে এনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই।
আরও পড়ুন: জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন