ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কবি নজরুলের শতবর্ষ উদযাপনে উৎসবমুখর রাজবাড়ী


কবি নজরুলের শতবর্ষ উদযাপনে উৎসবমুখর রাজবাড়ী

 এ জেলায় তিন দিনব্যাপী একটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২ জুলাই থেকে শুরু হওয়া এ আয়োজনের মাধ্যমে কবি নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, গত ২ জুলাই (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবি নজরুল শতবর্ষ (২০২৬-২০২৭) উদ্বোধন করার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার শিল্পীদের অংশগ্রহণে দলের সংগীত, একক সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গতকাল শুক্রবার (৩ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী নৃত্য, আবৃত্তি ও রচনা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং নজরুল বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিন বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিযোগিতা দর্শকদের ব্যাপক সাড়া ফেলে।

এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা রেডক্রিসেন্টের সহ-সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল, জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংস্কৃতিক সংগঠনের কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির আজ শনিবার শেষ দিনে জেলা শিল্পকলা একাডেমিতে নজরুলের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপনী ঘটে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ এবং সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু বাজেট বরাদ্দ বাড়ানো নয়, স্বাস্থ্য খাত পুনর্গঠনের আহ্বান অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


শুধু বাজেট বরাদ্দ বাড়ানো নয়, স্বাস্থ্য খাত পুনর্গঠনের আহ্বান অর্থমন্ত্রীর

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে কেবল বরাদ্দ বা বিনিয়োগ বাড়ালেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। স্বাস্থ্যসেবার পুরো ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। এ বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি, এর গুণগত পরিবর্তনও আনতে হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকার প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারে উদ্যোগ নিচ্ছে। কারণ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকর হলে হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে। সেই সঙ্গে, মানুষের স্বাস্থ্য ভালো থাকলে বড় হাসপাতালগুলোর ওপরও চাপ কমে আসবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ পুরো স্বাস্থ্য খাতেও একই নীতি অনুসরণ করা হবে। চিকিৎসক, শিক্ষক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজেদের দায়িত্ব ও পেশাদারিত্বের জায়গা থেকে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাতে কিছু খারাপ চর্চা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে। তবে স্বাস্থ্যসেবা আগের মতো চলতে থাকলে কোনো পরিবর্তন আসবে না। এই সেক্টরের গুণগত পরিবর্তনে চিকিৎসক, শিক্ষক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজস্ব পরিকল্পনা সরকারের কাছে তুলে ধরতে হবে। স্বাস্থ্য খাতে এবারের বাজেটে বড় বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রকল্প বাস্তবায়নে সরকার চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা এবং পরিবেশগত বিবেচনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্নীতি বা ব্যক্তিস্বার্থে নয়, যেসব প্রকল্প থেকে জনগণ সর্বোচ্চ উপকার পাবে, সেসব প্রকল্পেই বিনিয়োগ করা হচ্ছে।’

মতবিনিময় সভায় চমেক হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয়েও আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন প্রমুখ।

এর আগে সকালে চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক্যাল ও অর্থনৈতিক হাবে পরিণত করতে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। বন্দর, বিমানবন্দর, ফ্রি জোন, অর্থনৈতিক অঞ্চল ও রেল অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং বিভিন্ন ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ বাংলাদেশে আসছে। দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। যে অঞ্চলের যে সম্ভাবনা রয়েছে, তা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের সম্ভাবনা স্বাভাবিকভাবেই অনেক বেশি। কারণ এখানে সমুদ্রবন্দর রয়েছে। ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণেও চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়েই সরকারের উন্নয়ন পরিকল্পনায় চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’

মন্ত্রী জানান, কর্ণফুলী নদীর ওপারে প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, চট্টগ্রামে একাধিক বন্দর নির্মাণের পরিকল্পনাও রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামে একটি চাইনিজ ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের উন্নয়নকাজ সম্পন্ন হলে ট্রেনে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমে আসবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামকেন্দ্রিক অর্থনৈতিক করিডর একটি শক্তিশালী লজিস্টিক্যাল হাবে পরিণত হবে। মাতারবাড়িকেও কেন্দ্র করে বড় ধরনের অর্থনৈতিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিমানবন্দরে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচ্ছেদের পর বিয়ে ও মাতৃত্বের খবর দিলেন মৌসুমী হামিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


বিচ্ছেদের পর বিয়ে ও মাতৃত্বের খবর দিলেন মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। বিবাহ বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই একসঙ্গে বিয়ে এবং প্রথম সন্তানের আগমন নিয়ে সুখবর দিয়ে তিনি যেন ভক্তদের চমকে দিয়েছেন।

রাজধানীতে আয়োজিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মৌসুমী জানিয়েছেন, বিষয়টি এতদিন তিনি ইচ্ছাকৃতভাবেই গোপন রেখেছিলেন। বিয়ে এবং মাতৃত্বের খবর একসঙ্গে জানিয়ে তিনি সকলকে চমকে দিতে চেয়েছিলেন। নতুন এই জীবনযাত্রায় ভক্ত ও অনুরাগীদের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়েছেন অভিনেত্রী।

মৌসুমী আরও জানিয়েছেন, তার বর্তমান স্বামী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে পরিচয় এবং বন্ধুত্বের বয়স প্রায় ১৪ বছর। দীর্ঘদিনের সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। পরবর্তী সময়ে দুজন মিলে বিয়ের সিদ্ধান্ত নেন এবং নতুন জীবন শুরু করেন।

এরআগে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে মৌসুমীর বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী আবু সাইয়িদের পরকীয়ার অভিযোগের কারণে তাদের সংসার টেকেনি। চলতি বছরের শুরুতেই তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। এর পরেই ব্যক্তিগত জীবনে নতুন করে সুখের বার্তা নিয়ে সামনে এলেন এই অভিনেত্রী।

বিনোদন জগতে মৌসুমী হামিদের যাত্রা শুরু হয়েছিল লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি ছোট পর্দায় একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন। পাশাপাশি চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ দিনে দেশের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


আগামী পাঁচ দিনে দেশের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের প্রধান নদী ও নদের পানি যেমন বৃদ্ধি পাচ্ছে। তবে, আগামী পাঁচ দিনের মধ্যে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে, এমনটি জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (৪ জুলাই) এই তথ্য জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন।

এই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুসারে, আগামী এক দিনের মধ্যে দেশের অভ্যন্তরীণ ও সংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী এবং পরবর্তী চার দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, এবং এই নাজুক অবস্থায় অবস্থান করছে।

নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী এক দিনে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী চার দিনের মধ্যে যমুনার পানি স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া, গঙ্গা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি হতে পারে, এবং পরবর্তী তিন দিনের জন্য স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে, পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা সহ দেশের সব প্রধান নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিনে পানি বৃদ্ধি পেতে পারে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানির উচ্চতা আগামী একদিন বৃদ্ধি পাবে এবং পরবর্তী দুই দিনের মধ্যে এটি দ্রুত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, হালদা, সাঙ্গু, সেলোনিয়া ও মাতামুহুরী নদীর পানিতেও পরিবর্তন আসতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে হ্রাস পেতে পারে, এমন ইঙ্গিত পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ প্রতিরোধে ময়মনসিংহে ‘আর না ঝরুক শিশুফুল’ আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ধর্ষণ প্রতিরোধে ময়মনসিংহে ‘আর না ঝরুক শিশুফুল’ আয়োজন

দেশব্যাপী শিশু কন্যা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘আর না ঝরুক শিশুফুল’ স্লোগান নিয়ে ময়মনসিংহে গান, কবিতা এবং ফুটবল খেলার সহযোগে প্রতিবাদী একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পরম্পড়া নামে একটি সংস্কৃতিক সংগঠন নগরের চর বড়বিলা নীলের কুঠি এলাকার একটি মাঠে এই আয়োজন করে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শিশুকন্যা ধর্ষণ ও হত্যা অব্যাহত রয়েছে। দেশব্যাপী এই ধর্ষণখেলায় পিতা-মাতা এবং সমাজে এক ভিন্নরূপের ক্রন্দনরোল চলছে। আছিয়া থেকে রামিসা, আবার রামিসা থেকে নিছামনি, এইভাবে গত চার মাসেই ধর্ষণের শিকার হয়েছে একশোর বেশি শিশুকন্যা। ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে খেলাধুলার মাধ্যমে প্রতিবাদ জানাতেই চারদিকে সবুজ নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজনে ধর্ষণবিরোধী গান ও কবিতারও উপস্থিতি ছিল।

শিশুরা এবং তরুণরা যে খেলাধুলায় অংশগ্রহণ করছে, এটাই যেন তাদের মধ্যে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একটি বার্তা পৌঁছে দেয়, এবং সামাজিক সচেতনতা বাড়ায়, এই উদ্দেশ্যে আয়োজনটি করা হয়। চর বড়বিলা নীলের কুঠি গ্রামের কিশোর, তরুণ ও যুবকদের নিয়ে দুটি ক্রিকেট টিম গঠন করা হয় এবং ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খোলা মাঠে ধর্ষণ ও হত্যার শিকার তিন শিশুর ছবি এবং তাদের পাশে ‘হয়তো ওরাও মাঠে থাকতো খেলা দেখতো। ওরা এখন কবরে’ এবং ‘আর না ঝরুক শিশুফুল’ স্লোগান সম্বলিত দুটি প্যানেল স্থাপন করা হয়। শুক্রবার দুপুরে গানের মধ্য দিয়ে ধর্ষণবিরোধী প্রতিবাদের কর্মকাণ্ড শুরু হয়। ‘এ মানুষ মরলে পরে বিচার হবে কার’ গানের মাধ্যমে খেলোয়াড়দের মাঠে নামার প্রস্তুতি করতে দেখা যায়। ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সাত বছরের একটি শিশুকন্যা। একটি দলে যখন খেলাধুলা চলছিল, অন্য দিকে ধর্ষণবিরোধী গান ও কবিতা পরিবেশিত হচ্ছিল। এতে উপস্থিত ছিলেন শিশু-কিশোর, এবং বয়স্ক লোকজনও।

চরবড়বিলা গ্রামের বাসিন্দা আসকর আলী জানান, চারদিকে যেভাবে ধর্ষণের খবরে আমরা কন্যা শিশুদের নিয়ে সব সময় ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা একটি নিরাপদ পরিবেশ চাই।

আয়োজনে গান পরিবেশন করেন স্থানীয় সংগীতশিল্পী খায়রুল ইসলাম (হীরক)। তিনি বলেন, চারদিকে শিশু ও নারী ধর্ষণের খবর। টিভি, পত্রিকার পাতায় এবং ফেসবুক স্ক্রল করলেই ভেসে আসে নারী ও শিশু ধর্ষণের ভয়াবহ ঘটনা। সমাজটা এভাবে এগোতে পারে না। বিকৃত সমাজের মানুষের শাস্তি অবশ্যই হওয়া উচিত।

তিনি আরও বলেন, শাস্তির পাশাপাশি এই ধরনের ঘটনা রোধে সামাজিক আন্দোলন জরুরি। যদি কোনো তরুণ বা ব্যক্তি খেলাধুলা কিংবা সংস্কৃতির সঙ্গে জড়িত থাকে, তাহলে ধর্ষণ ও মাদক গ্রহণ থেকে দূরে থাকবে। আমরা আমাদের গানে গানে আহ্বান জানাচ্ছি সমাজ থেকে ধর্ষকের নাম মুছে ফেলতে।

আয়োজক সংগঠন পরম্পরার সভাপতি শামীম আশরাফ জানালেন, আমরা চাই ধর্ষণের বিরুদ্ধে সারা দেশের মানুষ একত্রিতভাবে গর্জে উঠুক। বিশ্বকাপ ফুটবলের মৌসম শুরু হয়েছে। ফুটবল মাঠ থেকেও প্রতিবাদ ওঠুক। আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শুধু আলোচিত ঘটনার দ্রুত বিচার নয়, বরং সকল ধর্ষণ ও হত্যার বিচার দ্রুততার সাথে করা হোক।

ধর্ষণবিরোধী ফুটবল খেলা শেষে দুই দলের মধ্যে দুটি নিম গাছের চারা বিতরণ করেন কবি আলিমুল কারিগর। তিনি বলেন, নিম গাছ প্রকৃতিতে অত্যন্ত নির্মল ও বিশুদ্ধ বায়ু দেয়। নিম গাছের বায়ুর মতো আমাদের সমাজও বিশুদ্ধ হোক এবং ধর্ষণ বন্ধ হোক এই কামনা করি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%