০৫:০২ পি.এম
অভিনেত্রী মৌসুমী হামিদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। বিবাহ বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই একসঙ্গে বিয়ে এবং প্রথম সন্তানের আগমন নিয়ে সুখবর দিয়ে তিনি যেন ভক্তদের চমকে দিয়েছেন।
রাজধানীতে আয়োজিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মৌসুমী জানিয়েছেন, বিষয়টি এতদিন তিনি ইচ্ছাকৃতভাবেই গোপন রেখেছিলেন। বিয়ে এবং মাতৃত্বের খবর একসঙ্গে জানিয়ে তিনি সকলকে চমকে দিতে চেয়েছিলেন। নতুন এই জীবনযাত্রায় ভক্ত ও অনুরাগীদের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়েছেন অভিনেত্রী।
মৌসুমী আরও জানিয়েছেন, তার বর্তমান স্বামী আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে পরিচয় এবং বন্ধুত্বের বয়স প্রায় ১৪ বছর। দীর্ঘদিনের সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। পরবর্তী সময়ে দুজন মিলে বিয়ের সিদ্ধান্ত নেন এবং নতুন জীবন শুরু করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এরআগে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে মৌসুমীর বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী আবু সাইয়িদের পরকীয়ার অভিযোগের কারণে তাদের সংসার টেকেনি। চলতি বছরের শুরুতেই তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। এর পরেই ব্যক্তিগত জীবনে নতুন করে সুখের বার্তা নিয়ে সামনে এলেন এই অভিনেত্রী।
বিনোদন জগতে মৌসুমী হামিদের যাত্রা শুরু হয়েছিল লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি ছোট পর্দায় একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন। পাশাপাশি চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন