০৫:৪৪ পি.এম
দিনাজপুরের হিলিতে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। 'থাকো টাকা নিয়ে আসি' বলার পর ছোট সন্তানকে নিয়ে রাস্তার পাশে দুই মেয়েকে রেখে এক মা চলে যান। ঘণ্টার পর ঘণ্টা অতীত হলেও তিনি আর ফিরে আসেননি। অসহায় দুই শিশু থানা মোড়ে বসে মায়ের জন্য কান্নাকাটি করতে থাকে।
এই ঘটনা রোববার (১৯ জুলাই) দুপুরে বন্দরের চার নম্বর গেটের সামনে থানা মোড়ে ঘটে।
স্থানীয়রা বিষয়টি দেখে হাকিমপুর থানায় খবর দিলে পুলিশ এসে শিশুদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে অবস্থান করছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুদুটির বাবা জীবন ঢাকায় বসবাস করেন এবং তিনি মাদকাসক্ত। অভাব-অনটনের মধ্যে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে চলে যান। যাওয়ার সময় তিনি শিশু দুটিকে বলেন, থাকো টাকা নিয়ে আসি।
ওসি আরও জানান, শিশুদুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এবং তাদের দাদা-দাদী জীবিত রয়েছেন। পরিবারের খোঁজ বের করে নিরাপদে শিশুদের তাদের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে শিশুদের মায়ের সন্ধানে কাজ করছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন