ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বৃদ্ধ গ্রেপ্তার, পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ


বৃদ্ধ গ্রেপ্তার, পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অর্জুন হাজং ‌এই একই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের পাঁচ বছর বয়সী শিশুটির ওপর ধর্ষণের অভিযোগ ওঠে অর্জুন হাজংয়ের বিরুদ্ধে। ঘটনার পর সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত অর্জুন হাজংকে আটক করে থানার পুলিশকে অবহিত করেন। পরে মধ্যনগর থানার পুলিশ অভিযুক্ত অর্জুন হাজংকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা থানায় অর্জুন হাজংয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শিশুর ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) রবিবার জানায় যে, দুটি জাহাজ ‘অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করার পর ‘দুর্ঘটনার’ শিকার হয়েছে। আরও দুটি জাহাজকে তাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে।

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, জাহাজগুলো ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অনিরাপদ পথ দিয়ে হরমুজ প্রণালী ব্যাহত করে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।’

জাহাজগুলো কী ধরণের দুর্ঘটনায় পড়েছে বা ক্ষয়ক্ষতি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

এদিকে, আইআরজিসি সংবেদনশীলভাবে বলেছে যে, হরমুজ প্রণালী তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানি কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত নির্ধারিত নৌপথটিই ‘একমাত্র নিরাপদ পথ’ হিসেবে বিবেচিত।

আইআরজিসি এটি আরও জানিয়েছে, চারটি জাহাজই ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সমর্থনে কাজ করেছে।

এক বিবৃতিতে তারা সতর্ক করে বলেছে, ‘যেসব জাহাজ আমেরিকানদের কথায় প্রভাবিত হয়ে অনিরাপদ পথে প্রবেশ করবে, তারা নিশ্চিতভাবে দুর্ঘটনার শিকার হবে।’

এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে যখন এই অঞ্চলে উত্তেজনা তুঙ্গে, যেখানে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে এবং তেহরানও এর জবাবে আঞ্চলিক কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এদিকে, তাদের যুদ্ধ শেষ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তানের মধ্যস্থতায় জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটছে।

সূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সৌদি আরব পাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সৌদি আরব পাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরি রোধে সহায়ক হতে পারে, কিন্তু ট্রাম্প প্রশাসন সেসব বিষয়কে পাশ কাটিয়ে এই অনুমোদন দিতে যাচ্ছে। এই তথ্যটির সূত্র: মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে একটি খসড়া চুক্তি তৈরি করা হয়েছে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এদিকে, দুই দেশের মধ্যে এই বিষয়ক আলোচনা ২০২৫ সালের অক্টোবরেই সম্পন্ন হয়েছিল।

জানা গেছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ট্রাম্পের স্বাক্ষরে বিলম্বের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের দাবি, ইরান যাতে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই কারণে এই যুদ্ধের সূচনা হয়েছে। অন্যদিকে, কংগ্রেসের কিছু সদস্য মনে করেন, এই চুক্তিতে স্বাক্ষর করা হলে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও বিরোধিতা জানাতে পারেন। এই আশঙ্কার কারণে ট্রাম্প স্বাক্ষরের বিষয়ে বিলম্ব করছেন।

বিশেষজ্ঞরা সিএনএনকে জানিয়েছেন, কঠোর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে সৌদি আরব এই চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যেতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে হুমকি দিয়েছেন, যদি তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক বোমা অর্জন করে, তাহলে সৌদি আরবও নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করবে।

হোয়াইট হাউস এই বিষয়ে করা প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। তারা সিএনএনকে ২০২৫ সালের অক্টোবরে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের দেওয়া একটি বিবৃতি দেখতে পরামর্শ দিয়েছে। সেই সময়ে রাইট বলেছিলেন, ‘আমরা বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তিতে পৌঁছেছি। দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তির মাধ্যমে আমরা আমাদের অংশীদারত্ব বাড়াতে চাই, সৌদি আরবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি নিয়ে যেতে চাই এবং পারমাণবিক বিস্তার রোধে আমাদের প্রতিশ্রুতি অটুট রাখতে চাই।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনেক বিপ্লব হয়েছে, তবে তা সংরক্ষণ করা সম্ভব হয়নি: সাইফুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


অনেক বিপ্লব হয়েছে, তবে তা সংরক্ষণ করা সম্ভব হয়নি: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অনেকেই আজকাল গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করছেন। পৃথিবীতে অনেক বিপ্লব ঘটেছে, কিন্তু অনেকক্ষেত্রে সেই বিপ্লবকে সঠিকভাবে রক্ষা করা যায়নি। অনেক লোক আত্মঘাতি খেলায় লিপ্ত হয়েছেন।

তিনি রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

সাইফুল হক আরও বলেন, পার্লামেন্ট থেকে বেরিয়েই এক সংসদ সদস্য জানিয়েছেন যে তারা সরকারকে ব্যর্থ করে দেবেন। কিন্তু সরকারকে যদি ব্যর্থ করে দেওয়া হয়, তাহলে ঠিক কাদের লাভ হবে?

তিনি বলেন, বিএনপি যেভাবে জনমনে আশা জাগাতে পারছে, রাজনৈতিকভাবে তেমন আশা তৈরির ক্ষেত্রে তারা সক্ষম নয়। বর্তমান সরকার এখনও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না; গুম, খুন এবং ধর্ষণের ঘটনা এখনো নিয়ন্ত্রণের মধ্যে আসছে না।

সাইফুল হক পরে আরও বলেন, সরকারের উদ্দেশ্যে বারবার বলছি, মানুষ সরকারকে সময় দিচ্ছে। ইতিমধ্যেই নতুন আরেকটি বন্দোবস্ত গড়ে উঠেছে, সেটি হলো মাস্তানির বন্দোবস্ত। সরকারকে অনুরোধ করি, চাঁদাবাজদের চাঁদাবাজ হিসেবেই চিনতে হবে এবং দুর্নীতিবাজদের দুর্নীতিবাজ হিসেবেই শনাক্ত করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো হুমায়ূন আহমেদকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো হুমায়ূন আহমেদকে

নন্দিত লেখক হুমায়ূন আহমেদ বৃষ্টি এবং সবুজ প্রকৃতি খুবই ভালোবাসতেন। এই কারণে, তার বিয়োগ দিবসে অমর কানন নূহাশ পল্লীতে রোববার (১৯ জুলাই) সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমায়ূন আহমেদের ভক্তরা সমবেত হন। হলুদ পাঞ্জাবি পরা হিমু পরিবারের সদস্যরা সেখানে এসে উপস্থিত হন। সাহিত্যিক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণির মানুষজন কবৃতে ফুল দিয়ে তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে কোরআন খানি, দোয়া, মিলাদ এবং এতিমদের খাবার বিতরণসহ নানা আয়োজন করা হয়।

আশেপাশের কয়েকশ’ এতিম শিশু অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। প্রয়াত লেখকের স্ত্রী, মেহের আফরোজ শাওন তার দুই পুত্র সন্তান নিষাদ ও নিনিদকে নিয়ে নুহাশ পল্লীতে সাড়ে ১১টার দিকে হুমায়ূন আহমেদের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশগ্রহণ করেন। এছাড়া, হুমায়ন ভক্তরা হিমু এবং রুপার চরিত্রে সেজে প্রিয় লেখকের কবরে পুস্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।

কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মেহের আফরোজ শাওন বলেন, "হুমায়ূন আহমেদ চলে গেছেন আজ ১৪ বছর। নূহাশ পল্লীর কর্মকর্তা ও আমরাই হুমায়ূন আহমেদের জন্ম ও মৃত্যুদিন পালন করে থাকি। এর বাইরে সরকার, রাষ্ট্র কারও কাছে কিছু চাওয়ার নেই, আগেও ছিল না।" নুহাশপল্লীতে আগত দর্শনার্থীরা মন্তব্য করেছেন, "হুমায়ূন না থাকলেও তিনি তার অমর সৃষ্টির মাধ্যমে যুগে যুগে বেঁচে থাকবেন।"

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রতিভাবান লেখক হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়েজুর রহমান এবং মা আয়েশা ফয়েজ। ২০১২ সালের ১৯ জুলাই, মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান। তবে, বহুমাত্রিক প্রতিভার অধিকারী হুমায়ূন তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে এদেশের ভক্ত ও অনুসারীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন, এটা আশা করেন তার অনুরাগীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%