০৩:২৩ পি.এম
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ট্যাব ও ডিজিটাল ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি জানান, মঙ্গলবার (২১ জুলাই) গুলশানের একটি হোটেলে বাংলাদেশের কিশোরী ও তরুণীদের নিরাপদ, অর্থবহ ও সমতাভিত্তিক ডিজিটাল সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য বিবিসি ও জাগো ফাউন্ডেশনের আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের জন্য নয়, বরং সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। প্রযুক্তিকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি এখানে উল্লেখ করেন, সব ক্ষেত্রে নারী নেতৃত্বের গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রাথমিক মিড ডে মিল প্রকল্পের মধ্যে কমিউনিটি কাউন্সিলিংয়ের জন্য মায়েদের অংশগ্রহণও নিশ্চিত করা হবে।
এসময় তিনি আরও বলেন, ডিজিটাল মাধ্যমের বিশ্বাসযোগ্যতা বাড়াতে দ্বিতীয় পার্লামেন্টে ইতোমধ্যে নতুন আইন প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে।
ডিজিটাল মিডিয়ার নামে অনিবন্ধিত অনেকেই সামাজিক মাধ্যমে ভুল তথ্য পোস্ট করছেন। এগুলো কন্ট্রোলের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে, এ বিষয়ে মন্তব্য করেন তিনি। তিনি নতুন ও শক্ত আইনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন