০৩:২৯ পি.এম
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রথমে এই ভিডিওটিকে দল-সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্ম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও, পরে জামায়াতের স্থানীয় নেতারা ভিডিওতে যে তরুণী রয়েছেন, তাকে এমপির দ্বিতীয় স্ত্রী হিসেবে নিশ্চিত করেছেন।
এই বিষয়টি নিয়ে এবার তার শ্বশুর মুখ খুলেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও কুৎসার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার শ্বশুর মো. মাছুম বিল্লাহ। তিনি (ছোট স্ত্রীর বাবা) বলেছেন, গত ১৭ জুন আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে এমপির বড় স্ত্রীসহ আমরা সকলেই উপস্থিত ছিলাম। ১৩ জুলাই এমপি সাহেবের সঙ্গে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটি মোটেই সামাজিকভাবে হেনস্তা ছাড়া অন্য কিছু নয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন