ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশ ছাড়ার আগে ভারতীয় ক্রিকেট দলের নতুন ঝামেলা


দেশ ছাড়ার আগে ভারতীয় ক্রিকেট দলের নতুন ঝামেলা

এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য জাপান যাওয়ার আগে নতুন সমস্যা দেখা দিয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। দলের কিছু ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ার কারণে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে।

পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় দলের জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রবিবার ভোরে এশিয়ান গেমসের জন্য। তবে দলের কিছু ক্রিকেটারের কিটের মাপ সংক্রান্ত সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি। আইওএর একটি সূত্র জানায়, বেশিরভাগ ক্রিকেটারের সমস্যার সমাধান হয়েছে এবং বাকি কিটগুলোও দ্রুত পাঠানো হচ্ছে।

জাপান সফরের সময় ভারতীয় ক্রিকেটারদের দুটি ভিন্ন জার্সি পরিধান করতে হবে। ২২ সেপ্টেম্বর, স্বাগতিক জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রচলিত জার্সিতে খেলবেন শ্রেয়স আইয়াররা। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের ম্যাচগুলোতে অংশগ্রহণ করবেন তারা, যেখানে ব্যবহার করতে হবে এশিয়ান গেমসের অফিসিয়াল কিট।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

আইওএর ওই কর্মকর্তা জানান, ক্রিকেটারদের কিটের মাপ নিয়ে সমস্যা ছিল। বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে গেছে এবং কিছু কিট এখনও বাকি রয়েছে। দ্রুত সেগুলোও পাঠানো হবে।

এদিকে নাগোয়ায় ভারতীয় অ্যাথলেটদের থাকার ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠেছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিসিআই পুরুষ ক্রিকেট দলের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারতীয় নারী ক্রিকেট দল আইওএর নির্ধারিত হোটেলেই অবস্থান করবে।

এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই ক্রিকেটারদের আবাসন ও মাঠের পরিকাঠামো নিয়ে বিসিসিআই আপত্তি জানিয়েছিল। ক্রিকেটারদের জন্য পাঁচতারকা হোটেল এবং আলাদা কক্ষের ব্যবস্থা না থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো কিটের মাপ সংক্রান্ত সমস্যা।

দল জাপানের উদ্দেশে রওনা হওয়ার আগে বাকি কিটের সমস্যার সমাধান হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপনে পে-স্কেলে বেতন পাবেন না কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপনে পে-স্কেলে বেতন পাবেন না কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী

সরকার নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এই প্রজ্ঞাপনটি শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ বিভাগের পক্ষ থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ।

তবে, নতুন এই বেতন কাঠামোর আওতার বাইরে কিছু শ্রেণির ব্যক্তি, কর্মচারী ও শ্রমিক রাখা হয়েছে। এ কারণে তারা এই আদেশ অনুযায়ী বাড়তি বেতন-ভাতা লাভ করবেন না।

প্রজ্ঞাপনের আওতার বাইরে থাকা শ্রেণিগুলো হলো—

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস: এই সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা নতুন আদেশের আওতায় আসবেন না।

প্রতিরক্ষা সার্ভিস: প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারী ছাড়া প্রতিরক্ষা সার্ভিসের কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত নন।

পুলিশ ও বিজিবি: পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত কর্মচারীরাও এই আদেশের আওতার বাইরে থাকবেন।

রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক: পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন না।

শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী: শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) বা প্রশিক্ষণার্থী (ট্রেইনি) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন না।

আউটসোর্সিং কর্মী: আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ব্যক্তিরাও এই আদেশের আওতার বাইরে থাকবেন।

দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক: দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫-এর আওতায় নিয়োজিত শ্রমিকরা নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন না।

চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মী: চুক্তি অথবা খণ্ডকালীন ভিত্তিতে নিয়োজিত ব্যক্তিরাও এই আদেশের আওতাভুক্ত নন।

এদিকে, সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট শ্রেণির জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে। সাধারণত সাধারণ পে-স্কেলের গেজেটের সঙ্গে অথবা তার পরপরই জুডিশিয়াল সার্ভিস ও অন্যান্যদের জন্য পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০০

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০০

সারাদেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ২০ জন রোগী শনাক্ত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে ৪ জন মারা গেছে।

এখন পর্যন্ত, গত ১০ এপ্রিল থেকে হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৩ জনে পৌঁছেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ফলে চারজন নিহত হয়েছেন, যার মধ্যে প্রাইভেটকারের চালকও রয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে যে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটেছে। খবর পাওয়ার পর গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

দুর্ঘটনার ফলে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন—মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। জানা গেছে, চালক সোহেল ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নিউ বলেশ্বর নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে, প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে। প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি তদন্ত করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের আঁধারে সন্দ্বীপে শ্রমিক দলের নেতা নাসির উদ্দীন বাবুল গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


রাতের আঁধারে সন্দ্বীপে শ্রমিক দলের নেতা নাসির উদ্দীন বাবুল গুলিবিদ্ধ

চট্টগ্রামের সন্দ্বীপে নাসির উদ্দীন বাবুল নামে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নাসির উদ্দীন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের জানান, শুক্রবার রাতে হামলায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। রাত ২টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসির উদ্দীন সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আব্দুল হাদী নতুন বাড়ির নুরুল হাদীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনয়নকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসায় মোটরসাইকেলে যাওয়ার সময় কয়েকজন লোক নাসির উদ্দীন বাবুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%