ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে সিজদায় নত হলেন ইয়ামাল


চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে সিজদায় নত হলেন ইয়ামাল

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে যখন সতীর্থরা উদযাপনে মেতে উঠেছেন, তখন মাঠে আবেগঘন একটি দৃশ্যের সৃষ্টি করলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফাইনালের শেষ বাঁশি বাজার পর তিনি হাঁটু গেড়ে বসে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইয়ামালকে মাঠে নীরবে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ তার মাথা নিচু করে দুই হাত তুলে প্রার্থনা করতে দেখা যায়। পরে তিনি দুই হাতে মুখ ঢেকে দীর্ঘক্ষণ নিশ্চুপ বসে থাকেন। বিশ্বজয়ের আনন্দ, দীর্ঘ পথচলার ক্লান্তি ও আবেগ সবকিছুরই প্রতিফলন ছিল তার সেই মুহূর্তে।

ইয়ামাল নিয়মিত ধর্মীয় আচার পালন করতে খুব বেশি দেখা না গেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তাকে একাধিকবার দেখা গেছে। এবারের বিশ্বকাপেও সৌদি আরবের বিপক্ষে গোল করার পর সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিশ্বকাপ জয়ের পরও সেই ধারাবাহিকতাটাই দেখা গেল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়েও স্পেনের এই তারকা আগে আলোচনায় এসেছিলেন। ২০২৫ সালের রমজানে বার্সেলোনার হয়ে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোজা রেখেই খেলেছিলেন তিনি। সেই ম্যাচে রোজা অবস্থায় একটি অ্যাসিস্ট করার পর ইফতারের পর করেন একটি গোল। রমজানজুড়ে তার জন্য বার্সেলোনা বিশেষ ব্যবস্থা রেখেছিল।

শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, সামাজিক অবস্থান নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন ইয়ামাল। গত মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় ছাদখোলা বাসে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেন তিনি। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পরদিন বার্সেলোনার রাস্তায় লাখো সমর্থকের সামনে ঘটে সেই ঘটনা।

ইয়ামালের সেই পদক্ষেপ নিয়ে স্পেনের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তার সমালোচনা করলেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের পক্ষে অবস্থান নেন। তিনি বলেছিলেন, একটি পতাকা বহন করে মানবিক সহমর্মিতা প্রকাশ করাকে ঘৃণা ছড়ানোর সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়।

বিশ্বকাপ জয়ের নায়কদের একজন হিসেবে এবার ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন লামিনে ইয়ামাল। আর জীবনের সবচেয়ে বড় অর্জনের পর প্রথম প্রতিক্রিয়ায় উদযাপনের বদলে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উপহার দেন একটি আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিলা ধসে ঝুঁকিতে ৫০ হাজার মানুষ, চার বছরে প্রাণ হারিয়েছে ১০ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


টিলা ধসে ঝুঁকিতে ৫০ হাজার মানুষ, চার বছরে প্রাণ হারিয়েছে ১০ জন

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারটি হাওর-বাঁওড়, পাহাড় ও সমতল ভূমির সমন্বয়ে অবস্থিত। জেলা মৌলভীবাজারের বিভিন্ন টিলা এবং পাহাড়ি এলাকাগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় ৫০ হাজার মানুষ। বর্ষার মৌসুমে প্রতি বছর টিলা ধসের ছোট-বড় ঘটনা ঘটে থাকে। গত চার বছরের মধ্যে টিলা ধসে অন্তত ১০ জন মৃত্যুবরণ করেছেন। हालেই টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে টিলা ধসের শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ হলো, অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রির কারণে ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর বর্ষার মৌসুমে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবহিত করা হলেও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।

বৃষ্টি হলে মৌলভীবাজারের পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারী বৃষ্টিতে প্রায় প্রতি বছর জেলার কোথাও না কোথাও পাহাড় বা টিলা ধসের ঘটনা ঘটে। এর ফলে প্রাণহানি, আহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি এবং সড়কের ক্ষতি হয়।

টিলায় বসবাসকারী স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, আইনের তোয়াক্কা না করে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, জুড়ী, বড়লেখা ও কুলাউড়ার বিভিন্ন এলাকায় প্রভাবশালীরা টিলা কেটে মাটি বিক্রি করছেন। এসব মাটি ব্যবহার করা হচ্ছে বসতবাড়ি, রিসোর্ট, বাগান ও বিভিন্ন স্থাপনা নির্মাণে। এর ফলে বৃষ্টির সময় টিলা ধসের ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী, বড়লেখা, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায় বিস্তীর্ণ টিলা অঞ্চল বিস্তৃত রয়েছে। সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্তত ৫০ হাজার মানুষ বাস করে। শ্রীমঙ্গলের রাধানগর ও মহাজিরাবাদ এবং কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় টিলা কেটে রাস্তা নির্মাণ, ছড়া দখল ও বসতবাড়ি, রিসোর্ট ও দোকান নির্মাণের অভিযোগ করা হয়। কোথাও কোথাও টাকা বিনিময়ে টিলার মাটি বিক্রি হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবে অবাধে টিলা কাটা চলছে। এর ফলে পাহাড়ে বসবাসকারী মানুষের ঝুঁকি প্রতি দিন বাড়ছে। ভারী বৃষ্টি হলে তাদের আতঙ্কে থাকতে হয়।

শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকার বসবাসকারী সবিতা তাঁতী, শশী তাঁতী, ফ্রান্সিস কন্দ ও জয়ন্তী তাঁতী বলেন, প্রতি বছর বর্ষাতে পাহাড় ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবুও যাওয়ার মতো অন্য কোনো জায়গা নেই। এবারও বসতির পাশের টিলায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ধসে যেতে পারে। তিন বছর আগে পাশের টিলা ধসে চারজন মৃত্যু বরণ করেছিলেন। এখন নিজেদের টিলাও দুর্বল হয়ে পড়েছে।

অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে টিলা ধসে চার নারী শ্রমিক নিহত হন। একই বছরে কুলাউড়ার ভাটেরা এলাকায় পাহাড় ধসে তিন শিশু এবং চাতলাপুর চা-বাগানে আরো এক নারী মারা যান। ২০২৪ সালের মধ্যে কমলগঞ্জের আদমপুর বনবিটের কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে কাজ করার সময় টিলা ধসে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটে। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গৃহস্থালির কাজে মাটি আনতে গিয়ে টিলা ধসে এক স্কুলছাত্রী নিহত এবং তিনজন আহত হন। এছাড়াও বিভিন্ন সময়ে টিলা কাটতে গিয়ে ও পাহাড়ি বসতঘর ধসে আরো কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদের সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, টিলা কাটা মানে শুধু পরিবেশ নয়, পুরো প্রতিবেশব্যবস্থার ক্ষতি করা। সরকারকেই এ অপরাধ দমন করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। টিলা ধসের পেছনে অবৈধ টিলা কাটাই অন্যতম প্রধান কারণ।

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম জানান, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী অ-অনুমোদিতভাবে টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। অভিযোগ পেলে নিয়মিত অভিযানের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, বর্ষার শুরু থেকেই ঝুঁকিপূর্ণ এলাকা বাসিদের বিষয়ে সতর্কতা প্রদান করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, টিলা ধসে প্রাণহানি এড়াতে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাহাড়ি এলাকায় সচেতনতামূলক প্রচারণাসমূহ চালানো হচ্ছে এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ের কপি ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ের কপি ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে নিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তিনি আরও তথ্য দিয়েছেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্প্রতি পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে একাধিক চিঠি ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারে পাঠানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পলাতক যেসকল আসামির সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের প্রক্রিয়া চলমান। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় সব ক্ষেত্রে ভারতকে চিঠি প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে দলের পরাজয়ের পর একজন আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


ফাইনালে দলের পরাজয়ের পর একজন আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দলের পরাজয়ের পর সাতক্ষীরায় একজন আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু ঘটে হৃৎপিণ্ডের সমস্যার কারণে।

এটি ঘটে সোমবার (২০ জুলাই) সকালে পৌর শহরের রসুলপুর এলাকায়।

নিহত ব্যক্তির নাম হাফিজুর রহমান, যিনি লাল্টু নামেও পরিচিত ছিলেন (৩৫)। লাল্টু, সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকার মো. আনছার আলীর পুত্র।

লাল্টুর নিকটাত্মীয় শেখ জাকির হোসেন জানান, সদ্য অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে লাল্টু আর্জেন্টিনার সমর্থক হিসেবে ছিলেন। তিনি আর্জেন্টিনার প্রতিটি খেলা কদমতলা এলাকায় বড় পর্দায় বসে দেখতেন।

সোমবার ভোরে তিনি আবারও ওই এলাকায় গিয়ে বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখেন। তার আগে সেখানে রান্না করে সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। খেলায় আর্জেন্টিনা পরাজিত হওয়ার পরে মন খারাপের কারণে লাল্টু বাড়ি ফিরে যান।

এর কিছুক্ষণ পরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে লাল্টুর মৃত্যু ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো হাত মেলাননি ট্রাম্পের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো হাত মেলাননি ট্রাম্পের সঙ্গে

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পদক বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে আলাপের সৃষ্টি করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন। ম্যাচের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে ‘লা রোহা’ দলটি।

এই ফাইনালে আর্জেন্টিনার রক্ষণভাগে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে খেলা শুরু করেন ২৮ বছর বয়সী রোমেরো। তবে ৭০তম মিনিটে চোটের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। এর আগেই প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্তিনেজও।

ম্যাচ শেষে পদক বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের হাতে পদক তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। এই সময়, রোমেরো ইনফান্তিনো ও শেইনবামের সঙ্গে করমর্দন করেছেন, কিন্তু ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি। ঘটনার পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকা প্রথম দায়িত্বশীল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েন ট্রাম্প। ম্যাচের আগে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বিশ্বকাপ ট্রফি ধারণ করে ছবি তুলতে দেখা যায় তাকে।

ফাইনালের আগে ট্রাম্প ও ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিবাদের প্রস্তুতি নিয়েছিল কয়েকটি মানবাধিকার সংগঠন। দর্শকদের মধ্যে ‘লাল কার্ড’ বিতরণ হয়, যাতে ট্রফি প্রদান অনুষ্ঠানের সময় তারা প্রতিবাদ জানাতে পারে।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিল যে ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ রয়েছে তার। একইসঙ্গে তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ির সঙ্গে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, “লিওনেল মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।”

অন্যদিকে, কুসংস্কারের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ি ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাননি। তিনি আগের ম্যাচগুলোর মতো একই জ্যাকেট পরে বাসায় থেকেই খেলা দেখেন।

ফাইনালের আগে ও পরে স্টেডিয়ামে ট্রাম্পকে নিয়ে দর্শকদের দুয়ো ও শিস শোনা যায়। সেই সঙ্গে ম্যাচ চলাকালে তার দিকে দর্শকদের প্রতিক্রিয়া স্টেডিয়ামের পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হারিয়ে রানার্সআপ হয়। তবে ম্যাচের ফলের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ক্রিস্তিয়ান রোমেরোর হাত না মেলানোর এই ঘটনাটি এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: স্কাই নিউজ, ইয়াহু স্পোটর্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%