প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পদক বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে আলাপের সৃষ্টি করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন। ম্যাচের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে ‘লা রোহা’ দলটি।
এই ফাইনালে আর্জেন্টিনার রক্ষণভাগে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে খেলা শুরু করেন ২৮ বছর বয়সী রোমেরো। তবে ৭০তম মিনিটে চোটের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। এর আগেই প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্তিনেজও।
ম্যাচ শেষে পদক বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের হাতে পদক তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। এই সময়, রোমেরো ইনফান্তিনো ও শেইনবামের সঙ্গে করমর্দন করেছেন, কিন্তু ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি। ঘটনার পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ে আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকা প্রথম দায়িত্বশীল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েন ট্রাম্প। ম্যাচের আগে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বিশ্বকাপ ট্রফি ধারণ করে ছবি তুলতে দেখা যায় তাকে।
ফাইনালের আগে ট্রাম্প ও ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিবাদের প্রস্তুতি নিয়েছিল কয়েকটি মানবাধিকার সংগঠন। দর্শকদের মধ্যে ‘লাল কার্ড’ বিতরণ হয়, যাতে ট্রফি প্রদান অনুষ্ঠানের সময় তারা প্রতিবাদ জানাতে পারে।
ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিল যে ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ রয়েছে তার। একইসঙ্গে তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ির সঙ্গে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, “লিওনেল মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।”
অন্যদিকে, কুসংস্কারের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ি ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাননি। তিনি আগের ম্যাচগুলোর মতো একই জ্যাকেট পরে বাসায় থেকেই খেলা দেখেন।
ফাইনালের আগে ও পরে স্টেডিয়ামে ট্রাম্পকে নিয়ে দর্শকদের দুয়ো ও শিস শোনা যায়। সেই সঙ্গে ম্যাচ চলাকালে তার দিকে দর্শকদের প্রতিক্রিয়া স্টেডিয়ামের পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হারিয়ে রানার্সআপ হয়। তবে ম্যাচের ফলের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ক্রিস্তিয়ান রোমেরোর হাত না মেলানোর এই ঘটনাটি এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র: স্কাই নিউজ, ইয়াহু স্পোটর্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন