ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী


২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন যে, ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হবে। এছাড়া, ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা হবে। তিনি আরও জানান, প্রয়োজন বিবেচনায় নতুন বই যুক্ত করা হবে।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেক বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনও অনেক কম রয়েছে। তিনি উল্লেখ করেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে বর্তমান সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।

এছাড়া, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।

প্রতিযোগিতায় দেশের সব কটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপজয়ী দুগারি রোনালদোকে অহংকারী বললেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


বিশ্বকাপজয়ী দুগারি রোনালদোকে অহংকারী বললেন

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পর্তুগাল জাতীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন। তিনি রোনালদোর সাম্প্রতিক আচরণের সমালোচনা করে মন্তব্য করেন যে, রোনালদোর অহংকার তার দীর্ঘদিনের সুনামকে ক্ষুণ্ণ করছে।

রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যখন বিভিন্ন আলোচনা চলছে, তখন সাবেক ফরাসি স্ট্রাইকারের এই মন্তব্য সামনে এসেছে। ফরাসি রেডিও অনুষ্ঠান ‘রোথেন সেনফ্লাম’-এ কথা বলার সময় তিনি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর সমালোচনা করেন।

সম্প্রতি পর্তুগাল দলের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের কারণে রোনালদো জাতীয় দলের স্কোয়াড থেকে সরে দাঁড়ান। এই ঘটনার প্রেক্ষাপটে সাবেক এসি মিলান ও বার্সেলোনা ফরোয়ার্ড দুগারি হতাশা প্রকাশ করেন।

দুগারির মতে, রোনালদোর বর্তমান আচরণ গত দুই দশকে গড়ে ওঠা তার পেশাদার ও দলকেন্দ্রিক ভাবমূর্তির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

আরএমসিতে দেওয়া বক্তব্যে দুগারি বলেন, “এটা আমাকে ক্লান্ত করে তুলেছে। নিজের স্বদেশ ও নিজের জাতির প্রতি এত কম শ্রদ্ধা থাকা ভয়াবহ ব্যাপার।”

রোনালদোর পরিবর্তন নিয়েও হতাশা প্রকাশ করেন ফ্রান্সের সাবেক এই তারকা। তিনি বলেন, “এটা ভয়াবহ। কারণ এটা তার আগের সেই ভাবমূর্তি নয়, যেটা সে আগে দেখাত। সে একজন সুস্থ মানুষ, দলগত খেলোয়াড়, ভদ্র ও দারুণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন আমার মনে হয় সে বদলে গেছে। তার অহংকার গত কয়েক মাস ধরে তাকে গ্রাস করছে।”

দুগারি আরও বলেন, রোনালদো চাইলে সম্মানের সঙ্গে জাতীয় দল থেকে সরে যেতে পারতেন। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগও নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।

“সে চাইলে বড় দরজা দিয়ে বের হতে পারত। এখন সেই সম্ভাবনা শেষ। সবকিছু গোলমেলে হয়ে গেছে। কীভাবে আপনি চান সে ফিরে আসুক? কী করবে?” যোগ করেন দুগারি।

বিশ্বকাপজয়ী এই ফরাসি রোনালদোর কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন। বিশেষ করে পর্তুগালের তরুণ ফুটবলারদের সামনে রোনালদোর আচরণ ভুল বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দুগারির ভাষায়, “তার উচিত ছিল দায়িত্ব হস্তান্তরের পর্যায়ে থাকা। এসব কিছু হলো শুধুমাত্র শেষ আধঘণ্টা খেলানোর কথা বলে পরিকল্পনা বদলে ফেলার জন্য? পর্তুগিজ তরুণদের আপনি কী বার্তা দিচ্ছেন?”

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যে দুগারির সরাসরি সমালোচনা পর্তুগিজ অধিনায়ককে ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুরের কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুরের কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের লাইনে একটি কুকুর উঠে পড়ার কারণে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫২ মিনিটের সময় এই ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে মতিঝিলগামী একটি মেট্রোরেল ট্রেন থামিয়ে দেওয়া হয়। কুকুরটিকে লাইনের বাইরে সরিয়ে নিতে কয়েক মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই সময় মিরপুর-১১ থেকে শাহবাগের দিকে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, ট্রেন চলাচলে কয়েক মিনিট বিলম্ব হতে পারে বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে তার ট্রেনটি ফার্মগেট স্টেশনে থেমে যায়।

প্রায় ১০ মিনিট স্টেশনে অবস্থানের পর ট্রেনটি আবার গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। কুকুরটিকে মেট্রোরেলের লাইনের বাইরে নিরাপদে সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হয়। পরে কুকুরটি লাইনের বাইরে সরিয়ে নেওয়া হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

এই ঘটনার পর উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়াপল্টনে দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই শেষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


নয়াপল্টনে দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই শেষ

রাজধানীর একটি দোকানে এসি মেরামতের সময় ঘটে যাওয়া কম্প্রেসার বিস্ফোরণে এক দোকান কর্মচারীর মৃত্যু ঘটে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামক দোকানে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে।

দোকান মালিক বিপ্লব চন্দ্র দাস জানান, নয়াপল্টনের একটি ভবনের নিচতলায় তার ফ্রিজ ও এসি মেরামতের দোকান রয়েছে। কয়েকজন কর্মচারী ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন। জীবন সম্প্রতি দোকানে কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে তিনি একাই দোকানে ছিলেন। হঠাৎ করে কম্প্রেসার বিস্ফোরণে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জীবন বর্মনের চাচাতো ভাই অনিক বর্মন জানান, জীবন কয়েক দিন আগে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামক দোকানে কাজ শুরু করেন এবং সেখানেই থাকতেন। সকালে বিস্ফোরণের পর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশ তদন্ত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একের পর এক চুরি, পানির ট্যাপও বাদ নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একের পর এক চুরি, পানির ট্যাপও বাদ নেই

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বুটেক্স ক্যাম্পাসের মাঠ সংলগ্ন রাস্তা, ডে-কেয়ার সেন্টার এবং অ্যাকাডেমিক ভবন থেকে একাধিক মুঠোফোন, মানিব্যাগ এবং বেসিনের পানির নল চুরি হয়েছে।

শিক্ষার্থীদের আবাসিক হলগুলো থেকেও ল্যাপটপ, মুঠোফোন এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীরা এখন পর্যন্ত চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা ঘটনার কোনো দৃশ্যমান সমাধান পায়নি।

সবশেষ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল দলের অনুশীলন চলাকালীন মাঠসংলগ্ন বসার আসনে থাকা শিক্ষার্থীদের ব্যাগ থেকে দুটি মুঠোফোন ও একটি মানিব্যাগ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে সন্দেহজনক ব্যক্তির ফুটেজ পাওয়া গেলেও তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী ৪৮তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী শিহাব সালেহীন ও রিয়াসাদ আমিম রিশাদ ফুটবল দলের অনুশীলনে অংশ নেওয়ার সময় তাদের মুঠোফোন ও মানিব্যাগ একটি ব্যাগের ভেতরে রেখে খেলার মাঠে অনুশীলনে যান। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুশীলন শেষে তারা তাদের দুটি মুঠোফোন ও মানিব্যাগ নিখোঁজের বিষয়টি জানতে পারেন।

ভুক্তভোগীরা গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ ব্যবহার করে একটি ফোনের সবশেষ অবস্থান গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এলাকায় এবং অন্যটির অবস্থান পরদিন মওলানা ভাসানী হকি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় খোঁজ পান।

ঘটনার ভুক্তভোগী শিহাব সালেহীন জানান, "চুরির ঘটনায় আমাদের দুটি মুঠোফোন ও একটি মানিব্যাগ খোয়া গেছে। মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয় ও হলের পরিচয়পত্র, র‍্যাপিড পাস, ব্যাংক কার্ড ও নগদ টাকা ছিল। সব মিলিয়ে আমাদের প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে চোরের অস্পষ্ট ছবি পাওয়া গেলেও তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।"

তিনি আরও জানান, "আমরা দুজনই টিউশন করে ঢাকায় নিজেদের খরচ চালাই। ক্যাম্পাসের ভেতরে এমন ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার পাশাপাশি কিছু আর্থিক সহায়তা পেলে আমাদের জন্য অনেক উপকার হবে।"

ঘটনার আরেক ভুক্তভোগী রিয়াসাদ আমিম রিশাদ জানান, "সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির ছবি পাওয়া গেলেও ক্যাম্পাসের নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রধান ফটক ও পকেট গেটে নিরাপত্তার ঘাটতি রয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরার সংখ্যা ও ফুটেজের মানও পর্যাপ্ত নয়। আমরা চাই, নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।"

এদিকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনাতেও চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি মে মাসে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনের ডে-কেয়ার সেন্টার থেকে একটি মুঠোফোন চুরি হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ডে-কেয়ার সেন্টারের দরজা খোলা থাকার সুযোগে এক বহিরাগত সেখানে প্রবেশ করে মুঠোফোনটি নিয়ে যায়। মুঠোফোনের মালিক ডে-কেয়ারের কর্মচারী খাইরুন নেসা ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে চুরি যাওয়া মুঠোফোনটি এখনও উদ্ধার হয়নি।

এ ছাড়া, একই মাসে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবসহ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের বিভিন্ন তলার ওয়াশরুম থেকে একাধিক বেসিনের পানির নল বা ট্যাপ চুরির ঘটনাও ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ জুলাই শহীদ আজিজ হলে ৪৮তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অনয় রেজার একটি ল্যাপটপ চুরি হয়।

এ ছাড়া গত ২০ জুন জি.এম.এ.জি. ওসমানী হলের ৪৭তম ব্যাচের দুই শিক্ষার্থী ফাহিম ও নাইমের মুঠোফোন চুরি হয়।

এর আগে ১ এপ্রিল সকালে বুটেক্সের ছাত্রীদের বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে ল্যাপটপ, একটি মুঠোফোন ও নগদ প্রায় চার হাজার টাকা চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজে পর্যালোচনা করলে দেখা যায়, শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগে বহিরাগত ব্যক্তি হলের ভেতর বিভিন্ন কক্ষে প্রবেশ করে চুরি করে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আবাসিক হলগুলোতে কর্মরত আছে অস্থায়ী ৩৫ জন নিরাপত্তাকর্মী এবং পাশাপাশি ৯ জন স্থায়ী কর্মচারী নিরাপত্তা সেবা দিচ্ছে। তবে এসব নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে অসচেতনতা ও দক্ষতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। দায়িত্ব পালনের সময় নিরাপত্তাকর্মীরা কর্মস্থলে যথাযথ মনোযোগ না দিয়ে লুডু খেলাসহ স্মার্টফোন ব্যবহারে সময় কাটান বলে জানা যায় আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে।

শিক্ষার্থীদের দাবি, নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে আরও সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ বিভিন্ন ধরনের মানুষ থাকে। খোলা জায়গা বা পাবলিক প্লেসে নিজের জিনিসপত্রের নিরাপত্তার বিষয়টি নিজেকেই নিশ্চিত করতে হবে। পাবলিক প্লেসে কে কখন কোন দিক দিয়ে আসে বা কী নিয়ে যায়, সেটা শতভাগ নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।"

তিনি বলেন, "ব্যাগে মোবাইল, ল্যাপটপ বা মানিব্যাগ রেখে মাঠে খেলতে গেলে সেগুলোর নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। পুলিশ বা নিরাপত্তাকর্মী এসে কারও ব্যাগ পাহারা দেবে—এটা সম্ভব নয়। এছাড়া খেলার সময় স্পোর্টস ক্লাবের নির্ধারিত জায়গা বা রুমে এসব রাখা যেতে পারে।"

নিরাপত্তার জন্য আনসার মোতায়েনের বিষয়ে তিনি বলেন, "আনসারের বিষয়ে কোনো আপডেট নেই। এখানে আনসার আসার জন্য তাদের বসবাস ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার জন্য নির্দিষ্ট জায়গা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় বর্তমানে সেই সুবিধা দিতে পারছে না। এ কারণে এই মুহূর্তে আনসার আসার সম্ভাবনা নেই।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%