ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখার কথা জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী


সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখার কথা জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার শিকার বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।" তিনি আরও জানান, "এই মর্মান্তিক ঘটনায় আমাদের দুজন প্রবাসী নাগরিক মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সার্বক্ষণিক তাদের চিকিৎসার খোঁজ নিচ্ছি। আমি নিজেও আহত একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছি ও সহায়তার আশ্বাস দিয়েছি।"

আরও পড়ুন: নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে

মন্ত্রী সৌদি প্রবাসীদের উদ্দেশে পরামর্শ দেন, "ক্রান্তিকালীন সময়ে অত্যন্ত সাবধানে ও নিরাপদ আশ্রয়ে থাকতে।" তিনি জরুরি প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানান।

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি বলেন, "বিমানবন্দরে হয়রানি সংক্রান্ত নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা সরাসরি নিষ্পত্তির জন্য আমাদের ইমেইল- [email protected] এ প্রেরণের জন্য অনুরোধ করছি।"

নারায়নগঞ্জের শ্রমজীবী মেয়েদের আবাসন সুবিধার জন্য মহিলা হোস্টেল এবং চিকিৎসা সহায়তার জন্য ৫ শয্যার হাসপাতাল পরিদর্শন করেছেন মন্ত্রী। তিনি বলেন, "এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে আগামী ৭ নভেম্বর এই শ্রমজীবী মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম পূর্ণ উদ্যমে পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার লক্ষ্য নিয়ে কাজ করছি।"

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পাওয়ার পর করণীয় নির্দেশনা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ইউনূসের প্রতি অসম্মানজনক আচরণের নিন্দা জানালেন রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


ড. ইউনূসের প্রতি অসম্মানজনক আচরণের নিন্দা জানালেন রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক শহরের জেএফকে বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অসৌজন্যমূলক আচরণের জন্য।

তিনি বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির ব্যাপ্তি এখনও আগের মতোই অব্যাহত।’

রিজভী বলেন, ‘জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অপচেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া কিছু পান্ডা। ফ্যাসিস্ট হাসিনার পান্ডাদের কর্তৃক ড. ইউনূসকে হেনস্তা বাংলাদেশ থেকে পলায়ন করা পতিত ফ্যাসিস্টদের অনুশোচনার অভাব ও দেশবিরোধী কার্যকলাপের ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করি।’

তিনি আরও বলেন, ‘ড. ইউনূসের প্রতি এই অসম্মানজনক আচরণ পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তিরই বহি : প্রকাশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণেই জেএফকে বিমানবন্দরে প্রফেসর ইউনূসের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ড. ইউনূস বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই ছিলেন না, তিনি নোবেল লরিয়েট ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জেএফকে বিমানবন্দরে ড. ইউনূস সাহেবের প্রতি অসদাচরণই করা হয়নি, বরং বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে।’

আওয়ামী দুঃশাসনে দেশে গুম-খুন ও গুপ্তহত্যার এক অরাজক পরিস্থিতি উল্লেখ করে রিজভী বলেন, ‘সেই অপশাসনের সহযোগী দুষ্কৃতিকারীরা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং তারাই ড. ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশী পাকাপোক্ত করল যে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।’

‘শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির ব্যাপ্তি এখনও আগের মতোই অব্যাহত’ মন্তব্য করে তিনি বলেন, ‘আর সে কারণেই তিনি নিজেদের কর্মীদেরকে দেশে-বিদেশে উসকানি দিচ্ছেন এবং বাংলাদেশেও নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদদ দিচ্ছেন বলে বাংলাদেশের জনগণের কাছে তা প্রতিনিয়ত স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে।’

জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসদাচরণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবন্ত শালিক ছিঁড়ে ৫০০ টাকার বাজিতে কাঁচা মাংস খেলেন, পুলিশ অভিযুক্তের খোঁজে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


জীবন্ত শালিক ছিঁড়ে ৫০০ টাকার বাজিতে কাঁচা মাংস খেলেন, পুলিশ অভিযুক্তের খোঁজে

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে খোঁজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রায় দেড় মিনিটের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন ভিডিওটি প্রথম প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি একটি জীবন্ত শালিক পাখির চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় তাকে ৫০০ টাকা বাজি ধরার বিষয়েও কথা বলতে শোনা যায়।

স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি পাখির মাংস খাওয়ার ভিডিওটি তাকে পাঠান। ভিডিওতে পাখির মাংস খাওয়া ব্যক্তির নাম সাবদুল্লা বলে উল্লেখ করেন তিনি। তবে কে বাজি ধরেছিলেন, তা তিনি নিশ্চিত নন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বাজি বা বিনোদনের নামে জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “ঘটনাটি জানতে পেরেছি। মাদারগঞ্জ মডেল থানা ইতোমধ্যে ওই লোকটিকে খুঁজছে। আমরা তাকে শনাক্ত করতে পারলেই প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করব।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের রেখে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


মায়ের রেখে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার

কুমিল্লা ব্রাহ্মণপাড়ার সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত এবং আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) অসহায় শিশু দুটির হাতে শিশুখাদ্য প্রদান করা হয় এবং তাদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে শিশু দুটি তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় ১২ বছর আগে জেসমিন আক্তারের সঙ্গে নূর মোহাম্মদ নাছির আলমের বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তানের জন্ম হয়। পরে পারিবারিক অশান্তির কারণে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর দুই শিশুকে নিয়ে জেসমিন তার বাবার বাড়িতে বসবাস করতে শুরু করেন। এর মধ্যে জেসমিন অন্যত্র বিয়ে করেন।

রোববার ( ১১ অক্টোবর ) দুপুরে দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে আসেন জেসমিন আক্তার। পরে মোবাইল ফোনে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে জানান, তিনি সন্তানদের নিয়ে বাজারে এসেছেন, তাদের নিয়ে যেতে। তখন নাছির আলম কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন বলে জানান। একপর্যায়ে দুই মেয়েকে বাজারে সড়কের পাশে রেখেই কুমিল্লা চলে যান জেসমিন।

এদিকে মাকে না পেয়ে ব্রাহ্মণপাড়া বাজারে ছোটাছুটি করতে থাকে শিশু দুটি। তাদের অসহায় অবস্থায় দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে শিশু দুটির চাচি শিরিনা বেগম বাজারে এসে তাদের শনাক্ত করেন এবং নিজ বাড়িতে নিয়ে যান। এরপর তার কাছ থেকে তাদের বাবা ওই শিশু দুটিকে নিজের হেফাজতে নেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ফারুক হোসেন বলেন, ঘটনাটি জানাজানি হলে শিশু দুটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্যার। মঙ্গলবার তিনি ওই শিশুদের শিশুখাদ্য উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন। পুলিশ সুপার স্যারের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপহার ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, কুমিরায় থামবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, কুমিরায় থামবে না

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করবে। তবে নতুন রুটে ট্রেনটির যাত্রাবিরতি 'কুমিরা স্টেশনে' থাকবে না।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর থেকে এই সেবা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

অন্যদিকে, ৭২২ নম্বর ট্রেন ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখান থেকে রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।

ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ছাড়াও নাঙ্গলকোট, লাকসাম, কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও ভৈরববাজার স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এই পথে ট্রেনের সংখ্যা বেড়ে পাঁচ জোড়া হবে।

রেলওয়ের আদেশ অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ ও ১ হাজার ৩৬৬টি আসন থাকবে। ট্রেনটির চলাচল সময় প্রায় ৯ ঘণ্টা ৩০ মিনিট।

তবে সংশ্লিষ্ট কর্মীদের আশঙ্কা, চট্টগ্রাম-দোহাজারী অংশের একক রেললাইন ও কয়েকটি স্টেশনের ছোট লুপলাইনের কারণে ট্রেনের ক্রসিংয়ে জটিলতা তৈরি হতে পারে। এতে অন্য ট্রেনের সময়সূচিও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নতুন রুটে কুমিরা স্টেশনে যাত্রাবিরতি না থাকায় সেখানকার যাত্রীদের বিকল্প ট্রেন বা পরিবহন ব্যবহার করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%