০১:৪২ পি.এম
সিলেট নগরীর বালুচর এলাকার একটি পরিত্যক্ত গুদামঘরে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে।
এই বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় অভিযান চালিয়ে র্যাব এসব মদ উদ্ধার করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
জানা গেছে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে র্যাব।
এছাড়া ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করতে দুজন অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯-এর এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মদের সঠিক পরিমাণ ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এছাড়াও চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন