ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে মৌসুমে ইলিশের দাম কি


রাজধানীতে মৌসুমে ইলিশের দাম কি

বর্ষা ইলিশের মৌসুম শুরু হয়েছে। তাই বাজারে সরবরাহ বেড়েছে এবং মাছের সারিতে ঝলমল করছে রুপালি ইলিশ। কিন্তু দাম শুনে অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।

রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, ইলিশের বাজারে প্রাণচাঞ্চল্য থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুরের টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজারে এই চিত্র লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সরেজমিন দেখা গেছে, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে।

টাউন হল বাজারে মাছের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতা শাওন জানান, "আমি টাউন হল বাজারে কেনাকাটা করি। ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু দাম শুনে ছোট মাছ নিয়ে ফিরে যাচ্ছি। সংসারের খরচ সামলে এত টাকা দিয়ে মাছ কেনা কঠিন। সবারই মনে চায় ইলিশ মাছ খেতে, কিন্তু ইচ্ছা থাকলেও এত দাম দিয়ে কেনার উপায় নেই।"

টাউন হল বাজারে ইলিশ মাছ কিনতে এসেছেন আনোয়ার। তিনি বলেন, "আমার স্বামীকে নিয়ে মাছের বাজারে এসেছি। বেশ কয়েকটি দোকান ঘুরলাম। এক এক দোকানে এক এক রকম দাম। পরে এক কেজির একটু বেশি দুটি ইলিশ কিনলাম চার হাজার ২০০ টাকা দিয়ে। বাজারে বেশি কোল্ড স্টোরের মাছ, নতুন তাজা মাছ পাওয়া খুব কঠিন।"

চন্দ্রিমা বাজারে আসা ক্রেতা সাইফুল জানান, "আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। বাচ্চারা ইলিশ খেতে চেয়েছিল। তাই ছোট একটা মাছ কিনলাম। বড় ইলিশ কেনার সামর্থ্য নেই।"

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

জেনেভা ক্যাম্প বাজারে এক চাকরিজীবী জানান, "ইলিশের মৌসুমে অন্তত এক দুইবার কিনতে চাই। কিন্তু বর্তমান বাজারে এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজারের টাকা শেষ হয়ে যায়। দাম বেশি হওয়ায় তাই ইলিশ মাছ কেনা হলো না।"

একই রকম অবস্থা ঢাকা উদ্যান বাজারেও। এক গৃহিণী খাদিজা বেগম বলেন, "বাজারে মাছ অনেক আছে, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নয়। তাই শুধু দেখে যাচ্ছি, কেনার সাহস পাচ্ছি না।"

চন্দ্রিমা বাজারের ইলিশ মাছ বিক্রেতা মামুন জানান, "আমার এখানে ছোট আকারের কয়েক ধরনের ইলিশ মাছ রয়েছে। যেগুলোর এক হাজার থেকে শুরু করে এক হাজার ৪৫০ টাকা পর্যন্ত। আমরাও অনেক বড় মাছ ব্যবসায়ী নই, তাই দুই হাজার থেকে দুই হাজার ৫০০ বা দুই হাজার ৮০০ টাকা কেজিতে মাছ এখানে নিয়ে আসব। আমাদের এখানে নিম্ন আয়ের মানুষজনই বেশি আসেন। যারা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারা টাউন হল বাজার বা অন্য জায়গায় চলে যান।"

টাউন হল বাজারের ইলিশ মাছ বিক্রেতা বাদশা মিয়া বলেন, "আমার এখানে এক কেজি সাইজ এবং তার নিচে আরো দুই সাইজের ইলিশ মাছ রয়েছে। এক কেজি বা তার একটু বেশি দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা, এক কেজির নিচে সাইজ ভেদে দুই হাজার থেকে এক হাজার ৮০০ টাকা। এখনো বাজারে তেমনভাবে তাজা ইলিশ মাছ সরবরাহ হয়নি। বাজারের বেশিরভাগ মাছ এখনো কোল্ড স্টোরের।"

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

সরেজমিনে দেখা যায়, বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও বেশিরভাগ মানুষ দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। কেউ কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের সাথে মিলিয়ে অন্য মাছের দিকে ঝুঁকছেন।

রাজধানীর বিভিন্ন বাজারে দুপুর পর্যন্ত বেচাকেনা মোটামুটি ভালো থাকলেও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে ছিল আক্ষেপের সুর। তাদের ভাষ্য, বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, কিন্তু দাম এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি, যেখানে স্বাচ্ছন্দ্যে কিনে বাড়ি ফেরা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেপজা ইজেডে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


বেপজা ইজেডে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

চীনা প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তিতে স্বাক্ষর করেছে।

এটি ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর স্থাপিতব্য কারখানা, যা পূর্ণ উৎপাদনে গেলে বছরে ২৪ হাজার টন সুতা এবং দুই কোটি মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদন করতে সক্ষম হবে। এছাড়া, এই প্রতিষ্ঠানে ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

সম্প্রতি, ১৬ জুলাই, ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে এই ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল।

অনুষ্ঠানে নির্বাহী চেয়ারম্যান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান, যারা বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলকে তাদের বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নিয়েছে। তিনি বলেন, বেপজা বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে, তিনি বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির সাফল্য ও নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালের ওপর বাঁধ দিয়ে বালু ভরাটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


খালের ওপর বাঁধ দিয়ে বালু ভরাটের অভিযোগ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার গালা এলাকার মাজারসংলগ্ন ধলেশ্বরী নদীর একটি শাখা খালে বাঁধ দিয়ে ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করে পুরো খাল আটকে দেওয়ার অভিযোগ উঠেছে একজন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে, যার নাম হেলাল। দক্ষিণাঞ্চলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা মাজারের পাশ দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীর শাখা খালের ব্রিজের পাশে বাঁধ দিয়ে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে পুরো খাল আটকে দেওয়া হয়েছে। তার ফলে খালের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না। টানা বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাওয়ায় খালের উজানে পানি জমে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যদি এভাবে পানি আটকে থাকে, তাহলে অল্প সময়ের মধ্যেই আশপাশের ধানখেত ও অন্যান্য ফসলি জমি পানিতে তলিয়ে যেতে পারে।

স্থানীয় কৃষকরা বলছেন, খালটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্ষা মৌসুমে এই খাল দিয়েই অতিরিক্ত পানি ধলেশ্বরী নদীতে নেমে যায়। কিন্তু খাল ভরাটের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।

একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেছেন, ব্যক্তিস্বার্থে খালের ওপর বাঁধ দিয়ে বালু ভরাট করা হয়েছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে কয়েকশ' বিঘা কৃষিজমি পানিতে তলিয়ে গিয়ে কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত খালের ওপর নির্মিত বাঁধ অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করা হোক। অন্যথায় বর্ষা মৌসুমে কৃষিজমি প্লাবিত হয়ে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষক মতলব মিয়া বলেন, আমাদের জমিতে কিছু আবাদি ফসল রয়েছে। পানি বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় বৃষ্টি হলেই জমিতে পানি জমে যাচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।

আরেক বাসিন্দা হাসমত আলী বলেন, এটা শুধু কৃষকদের ক্ষতিই নয়, বরং পরিবেশ ও পানি প্রবাহের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। খাল দখল বা ভরাটের সুযোগ থাকা উচিত নয়।

এ সব অভিযোগের বিষয়ে হেলাল বলেন, ওইখানে আমারও জায়গা আছে। আমি পানি যাওয়ার জন্য পাইপ দিয়েছি। যদি তাও সমস্যা হয়, তবে আমি ভেকু দিয়ে কেটে ঠিক করে দেব।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি এই প্রত্যাশার কথা তুলে ধরেন এবং বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানী ঢাকা শহরের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এই বক্তব্য প্রদান করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরের পর ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মির্জা ফখরুল সভায় বলছেন, ‘আমাদের তরুণেরা চীনে যাচ্ছে এবং সম্পর্ক গড়ে তুলছে। তারেক রহমানের সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গতিশীল করেছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের, ফ্যাসিস্ট আওয়ামী নির্যাতনের সময়ে আমরা দলটির সঙ্গে যোগাযোগ রেখেছি।’

তিনি আরও উল্লেখ করেন, চীন শুধু আওয়ামী লীগকে নয় বরং বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গেও সম্পর্ক রেখে চলেছে। বিএনপি চীনের সঙ্গে জিও পলিটিকাল ইন্টারেস্টে সম্পর্ক রাখতে চায়। পাশাপাশি তারা ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গেও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের ওপর গুরুত্ব দিতে চান।

স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, ‘চীন-বাংলাদেশের সম্পর্ক এখন বেশ উপরে। চীনের প্রযুক্তির সহায়তা চায় বাংলাদেশ। আবার চীনের কারিগরি শিক্ষায় বাংলাদেশের তরুণদের শিক্ষিত করার জন্য দেশের সহায়তা প্রয়োজন।’

তিনি বলেন, রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ, সোলার এনার্জি ও গ্রীন এনার্জির ব্যবহারে চীনা প্রযুক্তির সহায়তা বাড়াতে পারলে লাভবান হবে বাংলাদেশ।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী, কারণ চীনের সঙ্গে বিএনপির আদর্শিক মিল রয়েছে। পাশাপাশি ব্যবসায়িক সম্পর্কও বিদ্যমান। আমরা চীন থেকে আমদানি ও রপ্তানি করব এবং চীনও বাংলাদেশের থেকে আমদানি-রপ্তানি করবে। আধিপত্যবিরোধী শক্তি হিসেবে চীনের নেতৃত্ব চায় বাংলাদেশ।

এসময় ইয়াও ওয়েন বলেন, চীনে বিদ্যমান হাইস্পিড ট্রেন প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশে কার্যকর করতে তারা আগ্রহী। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে এই হাইস্পিড ট্রেন প্রযুক্তির আওতায় আনা সম্ভব বলেও তিনি জানান।

এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারেক রহমানের সফরে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জান মিল্লাতসহ আরও অনেক নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান, উন্নয়ন সহযোগিতা এবং দীর্ঘ বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহরণ।

তারা আশাবাদ প্রকাশ করেন যে, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা আগামীতে আরও সম্প্রসারিত হবে。

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা সিনেমা না দেখলেও কাজল টলিউডে কাজ করতে চান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


বাংলা সিনেমা না দেখলেও কাজল টলিউডে কাজ করতে চান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল সম্প্রতি বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। নব্বইয়ের দশকের এই গুণী তারকা জানিয়েছেন, যদি কোনো সুযোগ এবং উপযুক্ত গল্প পান, তবে তিনি বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান। যদিও তিনি উল্লেখ করেছেন যে, তিনি বাংলা সিনেমা দেখেন না।

গতকাল ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে কাজল অংশ নিয়ে তার দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। কাজলের সরাসরি উত্তর ছিল ‘না’, তবে তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। কাজল এসময় বলেছেন, সময় এবং সুযোগ মিললে তিনি অবশ্যই বাংলা সিনেমায় কাজ করতে চান।

কাজলের পারিবারিক সম্পর্ক বাংলা সংস্কৃতির সাথে দীর্ঘদিনের, তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নে কাজল বিনয়ের সাথে জানান, তিনি এখনো সেই চেষ্টায় আছেন। তিনি বলেন, তনুজা একজন অনেক বড় মাপের অভিনেত্রী এবং তিনি মায়ের দেখানো পথ অনুসরণ করেই আজকের অবস্থানে পৌঁছেছেন।

অনুষ্ঠানে কাজল তার ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেছেন, যেখানে তিনি মন্তব্য করেছেন, কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত সময়নিষ্ঠ। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো সেখান থেকে বেরিয়ে যাওয়াকে তিনি পেশাদারিত্বের একটি অভিজ্ঞান হিসেবে মনে করেন।

এছাড়া তিনি বলেন, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।

এবার আনন্দবাজার ডটকমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন কাজলের সাথে পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরো বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%