০৫:০৩ পি.এম
রফতানিমুখী তৈরি পোশাকশিল্পে, দেশীয় সুতা বা কাপড় ব্যবহারের ক্ষেত্রে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে দেওয়া নগদ সহায়তার হার বর্তমানে দেড় শতাংশ থেকে বৃদ্ধি করে সরকার ৫ শতাংশ করেছে।
এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হচ্ছে যে, এ সুবিধা পাওয়ার জন্য রফতানিকারকদের দেশীয় উৎস থেকে সুতা বা কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করা আবশ্যক।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
সরকারী পক্ষ থেকে এই সিদ্ধান্ত ১ জুলাই তারিখ থেকে কার্যকর করার কথাও ওই নির্দেশনায় জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন