০২:৪৭ পি.এম
সূচি অনুযায়ী, আগামীকাল রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নরওয়ের বিরুদ্ধে মাঠে নামার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। কিন্তু বৈরি আবহাওয়ার আশঙ্কার জন্য শেষ ষোলোর ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা চলছিল। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সূচি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমান সূচি অনুসারে, মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় মুখোমুখি হবে মেক্সিকো এবং ইংল্যান্ড।
মেক্সিকো সিটিতে ম্যাচের সময় ভারী বজ্রঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকার কারণে ফিফা কর্তৃপক্ষ মেক্সিকান ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বারবার আলোচনা করেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
প্রস্তাব ছিল, মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটি ৬ ঘণ্টা এগিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় নিয়ে আসা হবে। কিন্তু দুই দলের লজিস্টিকস ও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় ব্রাজিল-নরওয়ে ম্যাচ হওয়ার কথা। গুঞ্জন চলছিল, মেক্সিকো এবং ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তন আসলে ব্রাজিলের ম্যাচের সময়ও পরিবর্তন হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।
আবহাওয়ার পাশাপাশি মেক্সিকান প্রশাসনের প্রধান চিন্তা ছিল জননিরাপত্তা। যদি ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার কারণে দেরিতে শেষ হয়, তাহলে গভীর রাতে ভক্তদের বিশৃঙ্খলা বা দাঙ্গার মতো পরিস্থিতির আশঙ্কা করছিল স্থানীয় সরকার।
ইতিমধ্যে মেক্সিকোর ম্যাচগুলো নিয়ে উত্তেজনার কারণে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এই ম্যাচটিই ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত হওয়ার শেষ ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন