১০:৪৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ, পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের মাধ্যমে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের দুজনের মৃতদেহকে উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নিহত দুই শিক্ষার্থী হলেন, সদর উপজেলার সুন্দরপুর রওফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই ওই এলাকার সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির কয়েকজন বন্ধু মিলিত হয়ে চরবাগডাঙা ইউনিয়নের আলিম নগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। গোসলের এক পর্যায়ে তীব্র স্রোতে রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়।
তাদের বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা সেখান থেকে ছুটে এসে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
এরপর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন