ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি


নওগাঁ সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই অনুপ্রবেশের চেষ্টা করে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বিওপি এলাকার বিপরীতে অবস্থিত ভারতের আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ ও একজন নারীসহ মোট চারজনকে শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। সোনাডাঙ্গা বিজিবির টহল দলের নজরে আসার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে রুখে দেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

বর্তমানে ওই চার নাগরিক ভারত ও বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি জানান, বর্তমানে ওই চারজনকে নিরাপদে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম ও প্রচেষ্টা চলছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, "দেশের সুরক্ষায় অবৈধভাবে কাউকে একচুলও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক, রাজা ও শুভমান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক, রাজা ও শুভমান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেপ্টেম্বর মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। সাদা বলের ক্রিকেটে সেপ্টেম্বর মাসে চোখধাঁধানো পারফরম্যান্সের ভিত্তিতে তালিকায় স্থান পেয়েছেন ভারতের শুভমান গিল ও অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে তিনি মাত্র ৩২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এরপর শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ফুল মেম্বার (পূর্ণাঙ্গ সদস্য) দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন তিনি। পুরো সিরিজে ৭৬.৩৩ গড় এবং দুর্দান্ত স্ট্রাইক রেটে ২২৯ রান সংগ্রহ করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই বাঁহাতি ব্যাটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে জিম্বাবুয়ে হারলেও দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে একক লড়াই চালিয়েছেন সিকান্দার রাজা। প্রথম ওয়ানডেতে কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং শেষ ওয়ানডেতে দলীয় রান ২৭১-এ পৌঁছে দিতে অপরাজিত ৮১ রান করেন। পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আবারও নিজের অলরাউন্ড সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম ওয়ানডেতে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে গড়েন নতুন ইতিহাস।

৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৭ বলে দ্বিশতক পূরণ করে শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসার জন্য সহায়তা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ক্যানসারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসার জন্য সহায়তা প্রার্থনা

ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ফারজানা আফরোজ কুমি। চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা খরচ বহন করতে গিয়ে তার পরিবার আর্থিক সংকটে পড়েছে।

ফারজানা আফরোজ কুমি দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে সংবাদ উপস্থাপনার পাশাপাশি শিক্ষকতা করেছেন। বর্তমানে ক্যানসারের চিকিৎসা চালিয়ে যেতে তার প্রয়োজন নিয়মিত চিকিৎসা ও ওষুধ। তবে চিকিৎসা খরচের ক্রমবর্ধমান চাপ তার পরিবারের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায়, তার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। যদি কেউ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে ফারজানা আফরোজ কুমির চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হতে পারে।

আর্থিক সহযোগিতা করতে না পারলেও, আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ করা হয়েছে।

সহায়তা পাঠানোর মাধ্যম

নাম: Farzana Afroz

ব্যাংক: Trust Bank, Uttara Branch

ঠিকানা: Garib-e-Newaz Avenue

অ্যাকাউন্ট নম্বর: 00550310013503

বিকাশ: 01712880901

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবির ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


যবিপ্রবির ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৬ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এসব শিক্ষার্থীর নাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এবার ইউজিসির প্রকাশিত তালিকায় তিন শিক্ষাবর্ষের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে যবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের ছয়জন, ২০২০ শিক্ষাবর্ষের সাতজন এবং ২০২১ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।

২০১৯ শিক্ষাবর্ষের মনোনীত শিক্ষার্থীরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সবনিল বিশ্বাস, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মো. রায়হান চৌধুরী, রসায়ন বিভাগের মো. ইসমাইল এবং ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান।

২০২০ শিক্ষাবর্ষের মনোনীত শিক্ষার্থীরা হলেন কেমিকৌশল বিভাগের মো. রমজান আলী, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মোছা. শামিমা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমিন মুন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তাওহিদ সারোয়ার, রসায়ন বিভাগের সজোনি খাতুন, ইংরেজি বিভাগের মুক্তা দাশ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের জারিন খান মুন।

এছাড়া, ২০২১ শিক্ষাবর্ষের তিনজন মনোনীত শিক্ষার্থী হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমন্তা রায়, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মোছা. শারমিন আক্তার এবং ফার্মেসি বিভাগের স্বর্ণা বিশ্বাস।

এটি উল্লেখযোগ্য যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এবং উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে এ পদকের জন্য মনোনীত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত তিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত তিন

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি বিমানবন্দরে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। হামলার ফলে বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে। আনাদোলু এজেন্সির খবর অনুযায়ী, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, সোমবার জাজান প্রদেশের কিং আবদুল্লাহ বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলার পর জরুরি সেবা দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হামলায় আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

জিএসিএ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং যাত্রী, কর্মী ও দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে তারা কাজ করছে।

তবে হামলাগুলো কারা চালিয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কোনো পক্ষের নাম উল্লেখ করা হয়নি।

এর আগে সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করে, তারা সৌদি আরবজুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করে, জাজান ও নাজরানের কয়েকটি সংবেদনশীল স্থাপনাও হামলার লক্ষ্য ছিল।

হুতিরা আরও দাবি করে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিগে সৌদি আরামকোর একটি তেল শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

সোমবার সৌদি আরবের বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদ অভিযোগ করেছে যে, গোষ্ঠীটি সামরিক উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের লক্ষ্য করে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোট এসব হামলা প্রতিহত করার দাবি করেছে।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশের আরও কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে হুথিরা।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%