ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনার ইস্যু নিয়ে ভারতের অবস্থান ‘দ্বিমুখী আচরণ’: রিজভী


শেখ হাসিনার ইস্যু নিয়ে ভারতের অবস্থান ‘দ্বিমুখী আচরণ’: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী শেখ হাসিনার অডিও বার্তা এবং তার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে রাজধানী গুলশানের গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক আলোকচিত্র প্রদর্শনী দেখা শেষে তিনি এই মন্তব্য করেন।

বর্তমানে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্যের উপর রুহুল কবির রিজভী তীব্র সমালোচনা করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি বলেন, ‘রাজনীতিতে চোরাপথে আসা ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে ছাত্র জনতা থেকে শুরু করে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করতে হচ্ছে। সেই ঘৃণা থেকেই বিশাল জাগরণ ঘটে জুলাই অভ্যুত্থানের।’

বিএনপির যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ‘ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগি পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে নয়াদিল্লি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এসময় মন্তব্য করেন, প্রধানমন্ত্রী নির্বাসনে না থাকলে জুলাই এইভাবে সংগঠিত করা সম্ভব হত না। কারণ যারা দেশে ছিলেন, তাদেরকে জেলে রাখা হয়েছিল।

গণভোটের গণরায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে আসুন একসাথে বসি। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে।

জুলাইয়ের চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘৭১ এর চেতনা বিক্রি করতে করতে দিল্লি যেতে হয়েছে শেখ হাসিনাকে। জুলাই নিয়ে কৃতিত্ব নেবার জন্য এমন কিছু যেন না করা হয়, জুলাই সবার। জুলাই আন্দোলন ৩৬ দিনে হয় নাই। এর শুরু হয়েছিল ২০০৯ সালে।

এদিকে, জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়ার জন্য সব রাজনৈতিক দল প্রতিযোগিতায় নেমেছে, এমন মন্তব্য করে তিনি বলেন, আর বিএনপি ও তার সরকার জুলাই চেতনা বাস্তবায়ন করতে এসেছে।

বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে এক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে, গণহত্যার জন্য যে দল দায়ী তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে এক। ফ‍্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল এক। আমরা সংসদের ভেতরে বাইরে বাহাস করব, তর্ক করব কিন্তু আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক।

এসময় সবার সাথে কথা বলে মতামত নিয়ে সরকার সংবিধানে এমন সংশোধন আনতে চায় যে সংবিধান দীর্ঘমেয়াদি হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে হত্যা মামলার জেরে বাদীর মেয়ের ওপর হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


মাদারীপুরে হত্যা মামলার জেরে বাদীর মেয়ের ওপর হামলার অভিযোগ

মাদারীপুরে কৃষক আবুল কালাম আকন হত্যাকাণ্ডের পর নিহতের মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পুরাণ বাজার থেকে থানায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

আহত বিথী আক্তার (৩৫) সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিহত আবুল কালাম আকনের মেয়ে।

জানা যায়, সদর উপজেলার কালিকাপুর গ্রামের কৃষক আবুল কালাম আকনের (৬৫) সাথে তার ভাই মজিবর আকনের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২৮ জুলাই দুপুরে বসতঘরে প্রবেশ করে কালামকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে মজিবর এবং তার লোকজনের বিরুদ্ধে।

পরে গুরুতর অবস্থায় কালামকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তার পর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই সকালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারুল আক্তার (৫৪) বাদী হয়ে সদর মডেল থানায় মজিবর আকনসহ কয়েকজনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা বাদী পক্ষকে হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করা হয়েছে।

এর এই ঘটনার প্রেক্ষিতেই বুধবার (৫ আগস্ট) সকালে বিথী আক্তার এবং তার বোন শিউলি আক্তার নিজ বাড়ি থেকে পুরাণ বাজার হয়ে থানায় জিডি করতে যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকে ওঠেন অজ্ঞাত দুই যুবক। পরে মাঝপথে বিথীর মাথায় রড দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত অবস্থায় বিথীকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাদীপক্ষের লোকজন। তারা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

আহত বিথী আক্তার বলেছেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসামিরা আমাদেরও মেরে ফেলার পাঁয়তারা করছে। আমি এই ঘটনার বিচার চাই।’

অন্যান্য এক মেয়ে শিউলী আক্তার বলেছেন, ‘আমি ও আমার বোন ইজিবাইকে করে থানার দিকে যাচ্ছিলাম। এ সময় অজ্ঞাত দুই যুবক একই ইজিবাইকে ওঠে। মাঝে হামলা করে পালিয়ে যায়। বাড়িতে কোনো পুরুষ না থাকায় আমরা ভয়ে আছি। পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই।’

মাদারীپور সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহত আবুল কালাম আকনের মেয়ের ওপর হামলার ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ পেয়ে এরই মধ্যে দোষীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত মজিবর আকনের বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের রাজধানীতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ইয়েমেনের রাজধানীতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা

ইয়েমেনের রাজধানী সানায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটার দাবির কথা বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে সৌদি আরবের যুদ্ধবিমানের তৎপরতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে এসব ঘটনার সম্পর্কে এখন পর্যন্ত সৌদি আরব বা ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করে নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, আজ বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানী সানাজুড়ে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়েমেন নেটের দাবি অনুসারে, সৌদি যুদ্ধবিমান সানার আকাশে উড়তে দেখা যায় এবং তখন শহরজুড়ে কয়েকটি তীব্র বিস্ফোরণ ঘটে।

এদিকে কিছু আরব সংবাদমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দর ও শিল্পাঞ্চলেও আজ বুধবার ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরাক নিউজ নেটওয়ার্কের একটি প্রতিবেদনে বলা হয়, জেবেল আলি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং দাবি করা হচ্ছে যে, ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বর্তমানে কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য প্রকাশিত হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নারায়ণগঞ্জে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে আলোচনার সভায় বক্তব্য দিতে না দেয়ার জন্য ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

ঘটনার প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এই ঘটনায় শহর জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরা জানান, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকালে শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে আলোচনা সভা চলছিল। অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকে বক্তব্য দিতে না দেয়াকে কেন্দ্র করে দুপুর সাড়ে বারোটার দিকে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের মধ্যে হাতাহাতি, রাম দা, চাপাতি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। সংঘর্ষের সময় শহরে আতংক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনার প্রতিবাদে লাঠিসোটা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। ঘটনা সম্পর্কে উভয়পক্ষই একে অপরকে দায়ী করছেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসিনুজ্জামান বলেন, ‘গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তোলারাম কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে না দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের দুই পক্ষের মধ্যে মারামারি, ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলেজ এবং আশাপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%