ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাদারীপুরে হত্যা মামলার জেরে বাদীর মেয়ের ওপর হামলার অভিযোগ


মাদারীপুরে হত্যা মামলার জেরে বাদীর মেয়ের ওপর হামলার অভিযোগ

মাদারীপুরে কৃষক আবুল কালাম আকন হত্যাকাণ্ডের পর নিহতের মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পুরাণ বাজার থেকে থানায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

আহত বিথী আক্তার (৩৫) সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিহত আবুল কালাম আকনের মেয়ে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

জানা যায়, সদর উপজেলার কালিকাপুর গ্রামের কৃষক আবুল কালাম আকনের (৬৫) সাথে তার ভাই মজিবর আকনের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২৮ জুলাই দুপুরে বসতঘরে প্রবেশ করে কালামকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে মজিবর এবং তার লোকজনের বিরুদ্ধে।

পরে গুরুতর অবস্থায় কালামকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তার পর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই সকালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারুল আক্তার (৫৪) বাদী হয়ে সদর মডেল থানায় মজিবর আকনসহ কয়েকজনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা বাদী পক্ষকে হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করা হয়েছে।

এর এই ঘটনার প্রেক্ষিতেই বুধবার (৫ আগস্ট) সকালে বিথী আক্তার এবং তার বোন শিউলি আক্তার নিজ বাড়ি থেকে পুরাণ বাজার হয়ে থানায় জিডি করতে যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকে ওঠেন অজ্ঞাত দুই যুবক। পরে মাঝপথে বিথীর মাথায় রড দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

আহত অবস্থায় বিথীকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাদীপক্ষের লোকজন। তারা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

আহত বিথী আক্তার বলেছেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসামিরা আমাদেরও মেরে ফেলার পাঁয়তারা করছে। আমি এই ঘটনার বিচার চাই।’

অন্যান্য এক মেয়ে শিউলী আক্তার বলেছেন, ‘আমি ও আমার বোন ইজিবাইকে করে থানার দিকে যাচ্ছিলাম। এ সময় অজ্ঞাত দুই যুবক একই ইজিবাইকে ওঠে। মাঝে হামলা করে পালিয়ে যায়। বাড়িতে কোনো পুরুষ না থাকায় আমরা ভয়ে আছি। পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই।’

মাদারীپور সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহত আবুল কালাম আকনের মেয়ের ওপর হামলার ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ পেয়ে এরই মধ্যে দোষীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত মজিবর আকনের বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের রাজধানীতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ইয়েমেনের রাজধানীতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা

ইয়েমেনের রাজধানী সানায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটার দাবির কথা বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে সৌদি আরবের যুদ্ধবিমানের তৎপরতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে এসব ঘটনার সম্পর্কে এখন পর্যন্ত সৌদি আরব বা ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করে নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, আজ বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানী সানাজুড়ে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়েমেন নেটের দাবি অনুসারে, সৌদি যুদ্ধবিমান সানার আকাশে উড়তে দেখা যায় এবং তখন শহরজুড়ে কয়েকটি তীব্র বিস্ফোরণ ঘটে।

এদিকে কিছু আরব সংবাদমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দর ও শিল্পাঞ্চলেও আজ বুধবার ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরাক নিউজ নেটওয়ার্কের একটি প্রতিবেদনে বলা হয়, জেবেল আলি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং দাবি করা হচ্ছে যে, ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বর্তমানে কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য প্রকাশিত হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নারায়ণগঞ্জে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে আলোচনার সভায় বক্তব্য দিতে না দেয়ার জন্য ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

ঘটনার প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এই ঘটনায় শহর জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরা জানান, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকালে শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে আলোচনা সভা চলছিল। অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকে বক্তব্য দিতে না দেয়াকে কেন্দ্র করে দুপুর সাড়ে বারোটার দিকে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের মধ্যে হাতাহাতি, রাম দা, চাপাতি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। সংঘর্ষের সময় শহরে আতংক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনার প্রতিবাদে লাঠিসোটা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। ঘটনা সম্পর্কে উভয়পক্ষই একে অপরকে দায়ী করছেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসিনুজ্জামান বলেন, ‘গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তোলারাম কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে না দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের দুই পক্ষের মধ্যে মারামারি, ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলেজ এবং আশাপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে হুতিরা

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর তাসনিম নিউজ এজেন্সির।

প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার (৫ আগস্ট) ইয়াহইয়া সারি এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ এবং ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতির অংশ হিসেবে ইয়ানবু উপকূলের বিপরীতে, লোহিত সাগরের উত্তরাঞ্চলে ‘ওয়াফা’ নামে একটি সৌদি তেলবাহী ট্যাংকারে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি দাবি করেছেন, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জানান, গত ২২ জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর এ পর্যন্ত আটটি সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে ২৯টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেছেন, লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে, এবং সৌদি আরবগামী সব সামুদ্রিক রুট কার্যত বন্ধ করে দেওয়ার লক্ষ্যে এসব অভিযানগুলো আরও জোরদার করা হবে।

তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া হামলার ঘটনা, ক্ষয়ক্ষতি বা ট্যাংকারে আঘাত হানার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইয়েমেনের রাজধানী সানায় কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের পরই লোহিত সাগরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, আজ বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানী সানাজুড়ে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়েমেন নেট দাবি করেছে, সৌদি যুদ্ধবিমান সানার আকাশে উড়তে দেখা যাওয়ার একই সময়ে শহরজুড়ে কয়েকটি তীব্র বিস্ফোরণ ঘটে।

এদিকে কয়েকটি আরব সংবাদমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দর ও শিল্পাঞ্চলেও আজ বুধবার ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরাক নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেবেল আলি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানোর দাবি করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিকে সশস্ত্র গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘স্থানীয় সময় দুপুরের দিকে চালানো এই হামলায় ড্রোনটি নিখুঁতভাবে তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

তিনি জানিয়েছেন, সৌদি আরব সম্প্রতি ড্রোন ব্যবহার করে ইয়েমেনের সা’দা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এরই পাল্টা জবাব হিসেবে দেশটির বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে।

হুতি মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করা হলে তা কোনোভাবেই শাস্তিহীন বা জবাব ছাড়া পার পাবে না।

সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি বিমান হামলার জের ধরে নতুন করে সংঘাত শুরু হয়। ফলে ২০২২ সাল থেকে দুই পক্ষের মধ্যে চলমান অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর হুতি বিদ্রোহী ও রিয়াদের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

এর জেরে গত ২০ জুলাই হুথিরা লোহিত সাগরে সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করে। এই অবরোধের অংশ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী সৌদি আরবের ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুইটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি।

জবাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত ২৪ ও ২৫ জুলাই হুথি-নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদাহ এবং কামারান দ্বীপে ব্যাপক বিমান হামলা চালায়।

পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি বিমান হামলার পরপরই দেশটির লোহিত সাগর তীরবর্তী শহর ইয়ানবু ও জিজানে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো-এর স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে হুতিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরে ১ কোটি ১০ লাখ টাকার বেশি মূল্যের ৫টি স্বর্ণের বারসহ ফারুক নামের একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি গাজীর দরগাহ এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি-কর্মীরা তাকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ফারুক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার পুত্র।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টিম যশোর-বেনাপোল মহাসড়কে গাজীর দরগাহ এলাকায় অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি করছিল। এই কার্যক্রমের সময় বেনাপোলগামী একটি বাস থেকে ফারুক নামে একজন ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করা হলে ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানান যে, সে স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্তের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা ধরা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%