ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল রাষ্ট্রপতির পদত্যাগে: শফিকুর রহমান


ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল রাষ্ট্রপতির পদত্যাগে: শফিকুর রহমান

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে জাতির ঘাড় থেকে ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও’ নেমে গেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানী ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্পষ্ট দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকবেন না। ২৪-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি। তিনি আগে স্পষ্ট করে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথচ পরবর্তী সময়ে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন–এটি তার দেয়া সাংবিধানিক শপথ ভঙ্গের শামিল।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

দেরিতে হলেও এই পদত্যাগ অর্জিত হওয়া নিয়ে জামায়াতের আমির সন্তোষ প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জয় হয়েছে। এসময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব নিতে চলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে তার দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে জামায়াতে ইসলাম সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন ডা. শফিকুর রহমান।

পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন সম্পর্কে বিরোধীদলীয় নেতা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘জামায়াতে ইসলাম পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারী বা চাটুকার ব্যক্তিকে দেখতে চায় না। নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকেই এই পদে বসানো উচিত।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ, উত্তরাঞ্চলে নতুন কার্যালয় উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


যুক্তরাজ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ, উত্তরাঞ্চলে নতুন কার্যালয় উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম শুক্রবার উত্তরাঞ্চলে তার নতুন কার্যালয়ের উদ্বোধন করতে যাচ্ছেন।

এ উদ্যোগটি ইংল্যান্ডের লন্ডনকেন্দ্রিক ক্ষমতার দীর্ঘদিনের কেন্দ্রীকরণ কমিয়ে আনতে পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

ম্যানচেস্টারে ‘নাম্বার ১০ নর্থ’ নামের এই কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বার্নহাম আবারও তার প্রতিশ্রুতিগুলো সবার সামনে তুলে ধরেন। সোমবার তিনি ১০ ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বার্নহাম বলেন, ‘গত ৪০ বছরের মধ্যে ক্ষমতা ও সম্পদ কেন্দ্রের দিকে টেনে নেওয়া হয়েছে। ফলে অনেক জনগোষ্ঠী নিজেদের অবহেলিত মনে করছে।’

বার্নহ্যাম বলেন, ‘নাম্বার ১০ নর্থ সেই পরিস্থিতি বদলে দেবে।’ তিনি জানান, স্থানীয় পর্যায়ের মানুষের হাতে ক্ষমতা দেওয়া হবে, যাতে তারা নিজেরাই পরিবর্তন আনতে পারে।

বার্নহ্যামের পরিকল্পনা রয়েছে সপ্তাহে অন্তত একদিন এ কার্যালয়ে কাজ করার। তার দপ্তর এটিকে ‘প্রবৃদ্ধি সিচুয়েশন রুম’ হিসেবে বর্ণনা করেছে।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহ্যামের দাবি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের জাতীয় গড়ের চেয়ে ভালো করছে ম্যানচেস্টার সিটি অঞ্চলটি। এটি দেশের অন্যান্য অংশগুলোর জন্য অনুকরণীয় মডেল।

তবে বিকেন্দ্রীকরণ বিষয়ক বিশেষজ্ঞরা এ পরিকল্পনা নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট নন। তাদের মতে, ‘নাম্বার ১০ নর্থ’ প্রতিষ্ঠা প্রযুক্তিগতভাবে বিকেন্দ্রীকরণ নয়।

শিক্ষাবিদ ও নীতি পরামর্শক অ্যালান ট্রেঞ্চ এএফপিকে বলেন, ‘এটিকে মূলত ‘ডি-কনসেন্ট্রেশন’ বলা হয়। অত্যন্ত কেন্দ্রীয় রাষ্ট্রগুলোতেও এই ধরনের ব্যবস্থা থাকে। এটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়।’

তিনি আরো বলেন, ‘সর্বোচ্চ যা হতে পারে, তা হলো সরকারি চাকরি এবং সংশ্লিষ্ট কর্মীদের জীবন ও জীবিকার স্থানান্তর।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে ৫ হাজার বাসিন্দা পেল যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


অবশেষে ৫ হাজার বাসিন্দা পেল যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় ৫ হাজারের বেশি মানুষের বসবাস রয়েছে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও এ এলাকায় কোন ঈদগাহ মাঠ ও জানাজার নামাজের জন্য নির্দিষ্ট কোন জায়গা ছিল না। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি ঈদগাহ মাঠ এবং জানাজার নামাজের তারকার জায়গা। এই প্রত্যাশা পূরণে এগিয়ে এসেছেন তারাব পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভুইয়া এবং যুবদল নেতা মামুন ভুইয়া।

অবশেষে শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় এলাকাবাসী নতুন ঈদগাহ মাঠ ও জানাজার নামাজের স্থানের শুভ উদ্বোধন করেন।

শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং সর্বস্তরের গ্রামবাসীর উপস্থিতিতে ধর্মীয় আবহে এই নামাজের স্থানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এলাকার ধর্মপ্রাণ মানুষের সামাজিক মেলবন্ধন এবং ধর্মীয় প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এই উদ্যোগ গ্রহণ করেছেন। এতদিন উপযুক্ত স্থান না থাকায় সামাজিক কোন জানাজা কিংবা ঈদের নামাজে গ্রামবাসীকে বিভিন্ন মসজিদে যেতে হয়েছিল। এই নতুন ময়দান উদ্বোধনের ফলে যাত্রামুরা এলাকার ধর্মপ্রাণ মুসলিমদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং এই ঈদগাহ ও জানাজার মাঠ তৈরিতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের সবার জন্য সমৃদ্ধি কামনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল যে কারণে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল যে কারণে

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দীর্ঘদিন প্রশাসকের অধীনে পরিচালিত হওয়ার পর আবার নির্বাচনের মাধ্যমে চলচ্চিত্রের এই শীর্ষ সংগঠন নেতৃত্ব পেতে যাচ্ছে। সেই নির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক উজ্জ্বল।

নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে উজ্জ্বল জানান, তিনি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং তিনি চলচ্চিত্রের একজন অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে চান। সংগঠনটি দীর্ঘ সময় ধরে কার্যকর নেতৃত্বের অভাবে পিছিয়ে পড়েছে। সেই শূন্যতা পূরণ করে প্রযোজকদের স্বার্থ রক্ষা এবং চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উজ্জ্বল বলেন, "একসময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সুনাম ছিল দেশ-বিদেশে। কিন্তু কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে সেই মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। নির্বাচিত হলে চলচ্চিত্রের হারানো সম্মান ফিরিয়ে আনতে আমি কাজ করবো। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর আধুনিক চলচ্চিত্র নির্মাণ, উন্নত টেকনিক্যাল অবকাঠামো গড়ে তোলা এবং শিল্পের সামগ্রিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ার ইচ্ছা রয়েছে।"

তিনি জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে নিয়মিত আলোচনা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা আদায়ে কাজ করবেন। পাশাপাশি নতুন প্রযোজকদের চলচ্চিত্র নির্মাণে আগ্রহী করতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করার উদ্যোগ নেয়া হবে। প্রযোজকদের অধিকার ও স্বার্থ সুরক্ষাকেও তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান।

উজ্জ্বলের মতে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রানালয়ের আওতাধীন এফবিসিসিআইয়ের বিধিমালা অনুযায়ী পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সংগঠন। নির্বাচিত হলে সংগঠনের সাংগঠনিক ও অবকাঠামোগত উন্নয়নে এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন।

দীর্ঘ সময় পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে তিনি প্রযোজকদের ঐক্যবদ্ধ করে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান সত্তর দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিজেপির আন্দোলনের ঢেউয়ে কলকাতা উত্তাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


সিজেপির আন্দোলনের ঢেউয়ে কলকাতা উত্তাল

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া আন্দোলন এবার কলকাতায় আছড়ে পড়েছে। এই আন্দোলনে দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও ‘দমন-পীড়নে’র অভিযোগের প্রতিবাদ জানানো হয় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উত্থাপন করা হয়, যার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজধানীতে ‘মহামিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বামপন্থী আটটি ছাত্র ও যুব সংগঠনের ডাকে এই মিছিল অনুষ্ঠিত হয়। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়।

এই প্রতিবাদে অংশগ্রহণ করে এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ এবং এআইএসএ। তাদের সঙ্গে এই মিছিলে যোগদান করে দিল্লির আন্দোলনকারী তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সদস্যরাও। এই মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বহু অভিভাবককেও পা মেলাতে দেখা যায়।

সকাল থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে বিভিন্ন সংগঠনের সদস্যরা ধীরে ধীরে জমায়েত শুরু করেন। পরে, বিকেলে হাজারো মানুষের একটি বিশাল মিছিল ধর্মতলার দিকে রওনা দেয়। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি ও প্রশ্নপত্র ফাঁসের কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করা হয় এবং তার দ্রুত পদত্যাগ দাবি করা হয়।

প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শিয়ালদহ ও ধর্মতলাসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%