প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া আন্দোলন এবার কলকাতায় আছড়ে পড়েছে। এই আন্দোলনে দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও ‘দমন-পীড়নে’র অভিযোগের প্রতিবাদ জানানো হয় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উত্থাপন করা হয়, যার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজধানীতে ‘মহামিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বামপন্থী আটটি ছাত্র ও যুব সংগঠনের ডাকে এই মিছিল অনুষ্ঠিত হয়। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়।
এই প্রতিবাদে অংশগ্রহণ করে এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ এবং এআইএসএ। তাদের সঙ্গে এই মিছিলে যোগদান করে দিল্লির আন্দোলনকারী তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সদস্যরাও। এই মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বহু অভিভাবককেও পা মেলাতে দেখা যায়।
সকাল থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে বিভিন্ন সংগঠনের সদস্যরা ধীরে ধীরে জমায়েত শুরু করেন। পরে, বিকেলে হাজারো মানুষের একটি বিশাল মিছিল ধর্মতলার দিকে রওনা দেয়। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি ও প্রশ্নপত্র ফাঁসের কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করা হয় এবং তার দ্রুত পদত্যাগ দাবি করা হয়।
প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শিয়ালদহ ও ধর্মতলাসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন