ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিদেশি কর্মীদের বিষয়ে নিয়োগকর্তাদের কড়া বার্তা ইমিগ্রেশন পরিচালকের


বিদেশি কর্মীদের বিষয়ে নিয়োগকর্তাদের কড়া বার্তা ইমিগ্রেশন পরিচালকের

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে বিদেশি কর্মীদের সুরক্ষার বিষয় নিয়ে নিয়োগকর্তাদের দায়িত্ব এবং আইনি বাধ্যবাধকতা নিয়ে ইমিগ্রেশন বিভাগের এক পডকাস্টে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই অনুষ্ঠানটি শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সঞ্চালক ফাজিলা রিজওয়ানের সাথে আলাপচারিতায় তেরেঙ্গানু রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসরি বিন মোহাম্মদ নর এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং সতর্কবার্তা তুলে ধরেন।

তিনি স্পষ্ট করে বলেন, অনেক নিয়োগকর্তা মনে করেন যে বিদেশি কর্মীদের জন্য কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) পেয়ে গেলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়, কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। মূলত পারমিট পাওয়ার পর থেকেই নিয়োগকর্তাদের আসল দায়িত্ব শুরু হয়।

পরিচালক মোহাম্মদ ইউসরি যে বিষয়টি নিয়ে সতর্ক করেছেন, তা হলো বিদেশি কর্মীরা মালয়েশিয়ার ইমিগ্রেশনের সব নিয়ম ও শর্তাবলী সঠিকভাবে মেনে চলছেন কি না, তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব হল সংশ্লিষ্ট নিয়োগকর্তার। ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন অভিযানে দেখা গেছে যে, অনেক নিয়োগকর্তা তাদের নিবন্ধিত কর্মীদের অন্য কোথাও খণ্ডকালীন (পার্ট-টাইম) কাজ করার অনুমতি দিচ্ছেন। উদাহরণস্বরূপ, দিনে নির্মাণ খাতে কাজ করা এবং রাতে অন্য পেশায় নিয়োজিত হওয়া, যা সম্পূর্ণ অবৈধ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একইভাবে, এক কোম্পানির নামে আনা কর্মী অন্য বন্ধুর কোম্পানিতে ধার দেয়া বা কাজ করতে পাঠানোর মতো বেআইনি কর্মকাণ্ডও ধরা পড়ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আলোচনায় পরিচালক আরও উল্লেখ করেন, যদি কোনো বিদেশি কর্মী কর্মস্থল থেকে পালিয়ে যান বা নিখোঁজ হন, তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি ইমিগ্রেশন বিভাগকে জানানো নিয়োগকর্তার আইনি কর্তব্য। অনেক সময় নিয়োগকর্তারা এই রিপোর্ট করেন না, যা পরবর্তীতে অভিযানে সেই কর্মী ধরা পড়লে নিয়োগকর্তাকে বড় ধরনের আইনি শাস্তির মুখে দাঁড় করিয়ে দেয়। মালয়েশিয়ার আইন ও শর্ত লঙ্ঘনের যেকোনো ঘটনায় নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুতরাং, বিদেশি কর্মীদের দেখভালের বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:২৬ এম


মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার বিশেষ অভিযানের মাধ্যমে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের নাম হলো- ১। ডালিম মোল্যা (২২) ২। সুমন ইসলাম মাসুদ (২০) ৩। জিয়া (৩৪) ৪। আমিনুল ইসলাম (৫০) ৫। বুলবুল মিয়া (৩৫) ৬। মোঃ জাকির (৩৯) ৭। রাজু (২৭) ৮। মোঃ সোহেল রানা (২২) ৯। মোঃ রাজু (১৯) ১০। মোঃ আলামিন (২৬) ১১। মোঃ রফিকুল ইসলাম (৩০) ১২। মোঃ ইউসুফ (৫০) ১৩। শিহাব মোল্লা (২৩) ১৪। মোঃ সিরাজ (১৯) ১৫। মোঃ তৌহিদুল ইসলাম সজিব (২১) ১৬। মোঃ কামরুল ইসলাম (২৫) ১৭। মোঃ আলমগীর হোসেন (৪৫) ১৮। মিশর কুমার পাল (২৪) ১৯। মোঃ মাহফুজ (২০) ২০। মোঃ শাহীন ওরফ বাবু (২৪) ২১। মোঃ লিটন গাজী (৪৩) ২২। মোঃ রাহেল (২৪) ২৩। আপন হোসেন (২৬) ২৪। মোশারফ হোসেন মেহেদী (২৬) ২৫। আনোয়ার হোসেন চৌধুরী ও ২৬। মোঃ ইয়াছিন আহম্মেদ (২২)।

মিরপুর মডেল থানার সূত্রে জানা যায়, রবিবার (০৫ জুলাই) রবিবার, পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীও রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:২৯ এম


৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ

ডিবি উত্তরা বিভাগের একটি টিম অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া কারবারিরা হচ্ছেন- ১। মোঃ পাপ্পু মিয়া (২৫) এবং ২। মোঃ শাহীন (২২) অভিজ্ঞান।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার (০৫ জুলাই) খ্রি. রাত আনুমানিক ০৩.০০ ঘটিকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম শাহবাগ থানাধীন শাহবাগ মোড়ে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পূবালী ব্যাংকের সামনে একটি নীল রঙের পিকআপ গাড়ি তল্লাশি করে ৭০ (সত্তর) কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদক বহনের জন্য ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়িও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:৩১ এম


পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ ০৫ জুলাই রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজিদের মধ্যে দুজন গ্রেপ্তার রয়েছেন।

গত বছরের ২০ ফেব্রুয়ারি, ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের ২২ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর পরপরই তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছিলেন, ২০১৮ সালের নির্বাচনের ৬৪ জেলার এসপিদেরও অবসরে পাঠানো হবে। এই ধারাবাহিকতায় প্রথমে তাদের ওএসডি এবং পরে স্থায়ী অবসরের সিদ্ধান্ত নেওয়া হলো।.

 

 

  • যাদের অবসরে পাঠানো হলো-

 

ছবির গ্যালারি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়: কবরস্থান ও কারাগার থেকে বোমা নিক্ষেপ!

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৮ এম


ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়: কবরস্থান ও কারাগার থেকে বোমা নিক্ষেপ!

জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ‘মামলা ব্যবসায়ী’ হিসাবে পরিচিত সাবেক বৈছাআ (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) ও বর্তমানে জাতীয় ছাত্র শক্তি নেতা মারজুক আব্দুল্লাহর করা আরেকটি মামলার আবেদন নিয়ে বরিশালে এখন তোলপাড় চলছে। বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ওই আবেদন করেন তিনি।

আবেদনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৮ জনকে আসামি করা হলেও এদের মধ্যে ৪ জন মারা গেছেন বহু আগেই। এ ছাড়া কারাগারে আছেন ২নং অভিযুক্ত বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ। জুন মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কথিত মিছিলে বাধা দিতে গেলে হামলা, বোমা-ককটেল বিস্ফোরণ আর অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা এই মামলা নিয়ে হতবাক পুলিশ কর্মকর্তারাও। মামলার আবেদনে যে ৩টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তার কিছুই ঘটেনি বলে জানিয়েছেন তারা। আদালতের বিচারক এসএম শরীয়তউল্লাহ অবশ্য মামলাটি সরাসরি আমলে না নিয়ে তদন্ত শেষে রিপোর্টদিতে বলেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারকে।

এদিকে মারজুক কী করে আদালতে গিয়ে মামলাটি করলেন, তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। ৫ আগস্টের পর পটুয়াখালীর দুমকি উপজেলায় পুলিশের দায়ের করা একটি ডাকাতি চেষ্টা মামলার আসামি এই মারজুক। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকার পরও তিনি কিভাবে আদালতে গেলেন সেটাই প্রশ্ন। জুলাই বিপ্লবের পর বৈছাআ’র সমন্বয়ক হিসাবে বরিশালে প্রভাব বিস্তার করেন মারজুক। সেসময় ফ্যাসিস্টবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলা করে আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২৫ সালের ১৪ মে দায়ের করা ওই মামলায় ২৪৭ জনকে আসামি করেছিলেন তিনি। বৈছাআ বিলুপ্ত হওয়ার পর জাতীয় ছাত্র শক্তিতে যোগ দেন। পরে তাকে সদ্য বিলুপ্ত মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

মাঝে কিছুদিন চুপ থাকার পর বৃহস্পতিবার আরেকটি মামলার আবেদন আদালতে জমা দিয়েছেন মারজুক। মামলার আবেদনে বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহসহ আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীকে। এই তালিকায় একদিকে যেমন আছেন বেশ কয়েকজন মৃত ব্যক্তি, তেমনি রয়েছেন বর্তমানে কারাগারে থাকা সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ। মামলার আবেদনে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ১০, ১৬ ও ২২ জুন বরিশাল নগরীর এয়ারপোর্টথানা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল, টায়ার-যানবাহনে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এইসব নেতাকর্মী সশস্ত্র মিছিল নিয়ে বের হলে বাধা দেন মারজুকসহ অন্যরা। এ সময় আসামিরা তাদের লক্ষ্য করে বোমা ককটেল ছুড়ে আতঙ্কের সৃষ্টি করে। এর মধ্যে একটি মিছিল টানা ২২ মিনিট ধরে চলে দাবি করে মারজুক বলেন, ‘আসামিদের সশস্ত্র হামলা ও বোমা ককটেল বিস্ফোরণে পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি ও বেশ কয়েকজন আহত হয়।’

আদালতে জমা দেওয়া এই আবেদন যাচাই-বাছাই করে দেখা গেছে, ঘটনার যেসব তারিখ বলা হয়েছে তখন কারাগারে ছিলেন সাবেক এমপি জেবুন্নেসা। এখনো কারাগারেই আছেন তিনি। আসামির তালিকার যাদের নাম রয়েছে তাদের মধ্যে ৪ জন অনেক আগে মারা গেছেন। ২১২ নম্বরে থাকা খন্দকার রেজাউর মারা গেছেন ২০২২ সালের ২২ জানুয়ারি। ১৯৫ এবং ২২৫ নম্বরে থাকা আলী হাওলাদার এবং হাফিজুর রশিদ মারা গেছেন ২০২১ সালের ২৬ জুলাই ও ১৯ অক্টোবর। ১৯৮ নম্বরে নাম থাকা আবুল ফারুকের মৃত্যু হয়েছে ২০২৩ সালের ২৫ মার্চ। মৃত এইসব ব্যক্তিদের বিরুদ্ধে আনা হয়েছে মিছিল করা, অস্ত্র বহন ও বোমা-ককটেল বিম্ফোরণের অভিযোগ। এছাড়া তালিকায় এমন বহু মানুষের নাম রয়েছে যারা কখনোই আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। নগরীর পরিচিত পরিবারের সদস্য কাজী আফরোজার নাম রয়েছে এই তালিকার ৫১ নম্বরে। যুগান্তরকে কাজী আফরোজা বলেন, ‘মামলার কাগজ সাজিয়ে আমার কাছে লোক পাঠানো হয়েছিল। মোটা অংকের টাকা দিলে মামলায় নাম থাকবে না বলা হয় আমাকে। যেহেতু আমি আওয়ামী লীগ করি না এবং আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডেও থাকিনি তাই স্বাভাবিকভাবেই টাকা দেইনি তাদের। এখন তো দেখি আমার নাম আসামির তালিকায় দিয়ে দেওয়া হয়েছে।’ আসামির তালিকায় নাম থাকা আরও কয়েকজন একই ধরনের তথ্য জানান এই প্রতিবেদককে। এয়ারপোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার বলেন, ‘২২ মিনিট তো দূরের কথা ২ মিনিটের একটি মিছিলও হয়নি আমার এলাকায়। সেখানকার বোমা ককটেল বিস্ফোরণ তো পুরোপুরি মিথ্যা।’ বরিশালের পুলিশ কমিশনার আশিক সাঈদ বলেন, ‘বোমা-ককটেল ফাটিয়ে মিছিল হলে আমি যেমন জানতাম তেমনি আপনারাও জানতেন। তাছাড়া অগ্নিসংযোগের কোনো ঘটনাও ঘটেনি। আদালত যেহেতু তদন্তে দিয়েছেন, আমরা সঠিক রিপোর্টই দাখিল করব।’

এদিকে মারজুক আব্দুল্লাহ নিজেও ডাকাতি চেষ্টা মামলার একজন পলাতক আসামি। ২০২৫ সালের ৬ জুন ওই মামলাটি দায়ের হয় পটুয়াখালী জেলার দুমকি থানায়। মামলার অপর দুই আসামি জামিনে মুক্তি পেলেও মারজুকের নাম রয়েছে পলাতকের তালিকায়। এসব বিষয় নিয়ে আলাপকালে মারজুক বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীতে মিছিল সন্ত্রাস করেছে। তারা বোমা ফাটিয়েছে, ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। আমি ও আমার নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এসব কারণেই মামলা করেছি।’ আসামির তালিকায় মৃত ব্যক্তিদের নাম থাকা প্রশ্নে তিনি বলেন, ‘সাক্ষীদের বক্তব্য অনুযায়ী আসামির তালিকা তৈরি করা হয়েছে। কোনো ভুল থাকলে পরবর্তিতে সংশোধন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%