১২:১৭ পি.এম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
এ অভিযানের মধ্যে মোট ৬ কেজি গাঁজা এবং ২৬৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ জব্দ করা হয়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিশেষ অভিযান চালায় এবং এ সময় এসব মাদক উদ্ধার করেন।
এই অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে চোরাই পথে ভারত থেকে আনা ২৬৪ বোতল ফেন্সিডিল/এসকাফ জাতীয় মাদক সিরাপ এবং ৬ কেজি গাঁজা। এর আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন