ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, মাদরাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ


প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, মাদরাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক অষ্টম শ্রেণির মাদরাসাছাত্রী (১৪) অপহরণের পর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় কুমিল্লার দেবীদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুলাই) সকালে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার বারেরা এলাকায়। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে অভিযুক্ত মো. সবুজ মিয়া এবং তার মামাতো ভাই ইসমাইল হোসেনের বিরুদ্ধে এই মামলা করে। পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি।

অভিযুক্ত মো. সবুজ মিয়া পৌরসভার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে এবং অপর আসামী ইসমাইল হোসেন হলো সবুজের মামাতো ভাই। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই মেয়ে স্থানীয় একটি মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মাদরাসায় যাওয়া-আসার পথে তাকে নানা সময়ে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত সবুজ মিয়া। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় সবুজ তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। গত ১০-১২ দিন আগে সবুজ ভুক্তভোগী ছাত্রীর হাতে নিজের মোবাইল নম্বর দিয়ে বাড়ি গিয়ে ফোন করতে বলেন এবং ফোন না করলে মাদরাসায় যাওয়ার পথে ক্ষতি করার ভয় দেখান।

পরবর্তীতে ওই ছাত্রী বাধ্য হয়ে রাতে সবুজকে ফোন করলে সবুজ তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। তাতেও ওই ছাত্রী রাজি হয়নি। এরপর শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে সবুজ ওই ছাত্রীকে ফোন করে শনিবার সকালে দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় দেখা করতে বলেন এবং না করলে ক্ষতি করার ভয়ভীতি দেখায়।

পরদিন সকালে ওই ছাত্রী বাধ্য হয়ে সেখানে গেলে সবুজ তাকে একটি অটোরিকশায় তুলে নিজের বাড়ি বারেরা গ্রামে নিয়ে যায়। সেখানে তার ঘরের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করা হয়। কিছুক্ষণ পর ইসমাইল হোসেন সেই কক্ষে গিয়ে ওই ছাত্রীকে আবারও ধর্ষণ করেন। পরে দুই আসামী ওই ছাত্রীকে রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই মাদরাসাছাত্রীর বাবা জানান, দীর্ঘদিন ধরে সবুজ মিয়া তার মেয়েকে ভয়ভীতি দেখাচ্ছিল। সবুজ এবং তার মামাতো ভাই জোরপূর্বক মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে। ঘটনার পরপরই মেয়েকে ভয়ভীতি দেখানোয় সে ভয়ে কিছু জানাতে পারেনি। মঙ্গলবার সকালে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সে এই ঘটনার কথা খুলে বলে এবং নিজে বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি ধর্ষণ মামলা করে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বুধবার বিকেলে জানান, অষ্টম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তিন-চার দিন আগের ঘটনা হওয়ায় আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তবে আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে নতুন স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না: সারজিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


দেশে নতুন স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, সংসদে এমপি-মন্ত্রী ভাইয়েরা যেভাবে কথা বলেন, তাতে মনে হচ্ছে বাংলাদেশে কোনো সমস্যা নেই। সংসদে এমপি-মন্ত্রীরা বলেন বাংলাদেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটাকে লোডশেডিং বলা হয় না। আমরা তাদের বলতে চাই, সংসদে শুধুমাত্র লোক দেখানো কথাবার্তা না বলে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বুধবার (৮ জুলাই) টাঙ্গাইলের কালিহাতিতে পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস উল্লেখ করে বলেন, আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেয়া হবে না। শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল, সেটি হলো সবাই খারাপ, শুধুমাত্র শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ শিকড় উপড়ে ফেলতে চাই।

বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের কাজের মাধ্যমে হারানো গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন। মনে রাখবেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকতে আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে। যদি আপনারা বিবেকবোধ বিসর্জন দেন, তাহলে নিজের বিবেকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।

দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সারজিস বলেন, যদি আবার সীমান্তে হত্যা হয়, সীমান্তে পুশইন করা হয় এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তাহলে আমরা দেগাবো না কে সরকার বা তাদের অবস্থান কি ছিলো।

এসময় এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তুষার সরেয়া, ডা. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে নতুন প্রোগ্রাম চালু করল আইএসইউ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে নতুন প্রোগ্রাম চালু করল আইএসইউ

প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যুগান্তকারী ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদ অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গত ২৪ জুন আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তারা দেশটির প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হবে। এছাড়া, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

১৫২ ক্রেডিটের এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি থাকবে গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা ও শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদের অধীনে আটটি বিভাগ চালু রয়েছে। এরমধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল’ (এলএলবি অনার্স)। এছাড়াও রয়েছে মাস্টার অব পাবলিক হেলথ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

গতকাল মঙ্গলবার সন্ধ্যায়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পরিস্থিতির অবনতি ঘটার ফলে জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে পানি ওঠায়, ঘোষণার আগেই সাজেক ভ্যালিতে প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

এ অবস্থায় আটকে পড়া পর্যটকদের কাছ থেকে স্থানীয় রিসোর্ট মালিকরা ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের ফলে খাগড়াছড়ির মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে সাজেকে যাতায়াতের একাধিক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। একই কারণে রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টির ফলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঘাইছড়ি-দীঘিনালা ও লংগদু-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও কয়েকটি স্থানে পাহাড়ধস সংঘটিত হয়েছে এবং কোথাও কোথাও সড়কের মাটি সরে যাওয়া ফলে যোগাযোগ ব্যবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লংগদু-দীঘিনালা সড়কের মেরুং এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই সময়ে, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের কেঙ্গেলছড়ি এলাকাতেও সড়কের ওপর পানি ওঠায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কিছু স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।

সাজেক কটেস অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অফ সাজেকের দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক (যুবরাজ) জানান, বাঘাইহাট ও মাচালং এলাকার নিচু স্থানে সড়কে পানি উঠায় সাজেকে প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছেন। সমিতির পক্ষ থেকে আটকে পড়া পর্যটকদের কাছ থেকে শুধুমাত্র পানি এবং ইউটিলিটি বিল নেওয়া হবে। এছাড়াও, খাবার দোকানগুলো সীমিত খরচে উদ্ধারকৃত পর্যটকদের খাবারের ব্যবস্থা করবে।

বৃষ্টিপাত যদি এভাবে অব্যাহত থাকে, তাহলে পাহাড়ধস ও জলাবদ্ধতার পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তাই, প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে অধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে অধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় তিনি এ ঘোষণা দেন।

আঙ্কারা  থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘আমরা যেসব বিষয়ে আলোচনা করব, তার একটি হলো আপনাদের প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেওয়া। এটি দারুণ ব্যাপার, তাই না? এতে আপনারা আর বলতে পারবেন না যে আমরা যথেষ্ট প্যাট্রিয়ট দিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে জানাইনি, তবে সেটি ঠিক হয়ে যাবে।’

যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া কিয়েভে ব্যাপক হামলা চালালেও ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে শুরু করেছে বলে মনে হচ্ছে। দেশটি একদিকে সম্মুখসারি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে গভীর এলাকায় হামলাও চালাচ্ছে।

ট্রাম্পের মতে, ইউক্রেনের এসব হামলা যুদ্ধের অবসান ঘটাতেও ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘এটি অবশ্যই উত্তেজনা বৃদ্ধি, তবে এমন এক ধরনের উত্তেজনা যা শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হতে পারে।’

মার্কিন প্রেসিডেন্ট আবারও তার বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে চান।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট (জেলেনস্কি) এটি শেষ করতে চান এবং আমার বিশ্বাস প্রেসিডেন্ট পুতিনও এটি শেষ করতে চান। এই দুটি বিষয় একসঙ্গে ইতিবাচক ফল বয়ে আনতে পারে।’

সূত্র: এএফপি ও রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%