ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হিমায়িত খাদ্য রপ্তানিতে ৭ শতাংশ সুদে মিলবে ঋণ


হিমায়িত খাদ্য রপ্তানিতে ৭ শতাংশ সুদে মিলবে ঋণ

বাংলাদেশ ব্যাংক হিমায়িত খাদ্য রপ্তানি খাতের জন্য ২ হাজার কোটি টাকার প্রাক্‌-অর্থায়ন তহবিল গঠন করেছে। উদ্যোক্তারা এই তহবিল থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন।

এই তহবিলের উদ্দেশ্য হলো রপ্তানি বহুমুখীকরণ, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত এই তহবিলের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে। এই সময়কালে এটি রিভলভিং পদ্ধতিতে পরিচালিত হবে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে তহবিলের নীতিমালা প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, দেশের সকল তফসিলি ব্যাংক এই তহবিলের সুবিধা গ্রহণ করতে পারবে। তবে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর সঙ্গে অংশগ্রহণকারী চুক্তি করতে হবে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

নীতিমালা অনুযায়ী, তহবিলের অর্থ রপ্তানির উদ্দেশ্যে হিমায়িত চিংড়ি, মাছ ও অন্যান্য হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানিসংশ্লিষ্ট কাজে ব্যবহার করা যাবে। কাঁচামাল ক্রয়, কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়ন, যন্ত্রপাতি ক্রয়, কোল্ড স্টোরেজ নির্মাণ এবং বন্ধ বা আংশিক সচল কারখানা পুনরায় চালুর জন্যও এই ঋণ গ্রহণ করা যাবে।

এছাড়া, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং পরিবেশগত ক্ষতি প্রশমনের কাজেও তহবিলের অর্থ ব্যবহার করা যাবে।

গ্রাহক পর্যায়ে এই তহবিলের ঋণের সর্বোচ্চ সুদহার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক্‌-অর্থায়নের বিপরীতে ৪ শতাংশ সুদ প্রদান করবে।

নতুন কারখানা স্থাপনের জন্য সর্বোচ্চ সাত বছরের মেয়াদে ঋণ প্রদান করা হবে। এর মধ্যে এক বছরের গ্রেস পিরিয়ড থাকবে। বিদ্যমান কারখানা সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়নের ক্ষেত্রে ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর।

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

চলতি মূলধন ঋণের মেয়াদ হবে এক বছর। তবে সন্তোষজনক ব্যবসায়িক লেনদেন থাকলে একবার তা নবায়ন করা যাবে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ৭০:৩০ হবে। বিদ্যমান কারখানা সংস্কার ও আধুনিকায়নের জন্য সর্বোচ্চ ২০ কোটি টাকা এবং নতুন কারখানা নির্মাণের জন্য সর্বোচ্চ ৩০ কোটি টাকা মেয়াদি ঋণ প্রদান করা যাবে।

সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য মূল প্রকল্প ঋণের ৩০ শতাংশ বা সর্বোচ্চ ৫ কোটি টাকা—যেটি কম—পরিমাণ অতিরিক্ত ঋণ প্রদান করা যাবে।

চলতি মূলধনের অভাবে বন্ধ বা আংশিক বন্ধ হয়ে যাওয়া রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে খেলাপি ঋণগ্রহীতা এবং একই খাতে বাংলাদেশ ব্যাংক বা সরকারি অন্য কোনো তহবিলের ঋণ সুবিধা চলমান রয়েছে—এমন প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না।

আরও পড়ুন: কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদার সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রধান লক্ষ্য: ড. তিতুমীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলভারেজকে না পেয়ে জেসুসকে আনছে বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


আলভারেজকে না পেয়ে জেসুসকে আনছে বার্সেলোনা

‘লা লিগার কোনো দলের কাছে হুলিয়ান আলভারেজকে বিক্রি করব না’ এই নীতির কারণে বার্সেলোনা বাধ্য হয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদের এই সিদ্ধান্তের পর কাতালান ক্লাবটি বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের দিকে মনোনিবেশ করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর বার্সেলোনা জেসুসকে স্ট্রাইকার পজিশনের জন্য বেছে নিয়েছে।

জেসুসের আর্সেনালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে নিয়মিত খেলার সুযোগ তার জন্য সীমিত। কাই হাভার্টজ ও ভিক্টর গিওকারেসের কারণে একাদশে জায়গা পাওয়া তার জন্য কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ক্লাব ছাড়ার পথ খুঁজছিলেন তিনি।

পালমেইরাসে খেলার সময় থেকেই বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখতেন জেসুস। ২০১৬ সালে ব্রাজিলিয়ান ক্লাবটি ছাড়ার আগে থেকেই কাতালান ক্লাবটির প্রতি তার আগ্রহ ছিল। এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ তিনি পাচ্ছেন।

২০২৫ সালের জানুয়ারিতে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছিলেন জেসুস। বার্সেলোনা তাকে দলে নেওয়ার আগে তার শারীরিক অবস্থা যাচাই করেছে। তবে তিনি ওই চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন।

দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনা গাব্রিয়েল জেসুসকে দলে নেওয়ার জন্য আর্সেনালের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। চুক্তি সম্পন্ন হয়েছে।

রোমানোর তথ্য অনুযায়ী, সোমবার জেসুসের মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার স্থায়ী দলবদলের জন্য আর্সেনাল পাবে এক কোটি ইউরো। এর সঙ্গে পারফরম্যান্স ভিত্তিক অতিরিক্ত অর্থও থাকবে।

আর্সেনালের অনুমতি নিয়ে মেডিকেলের জন্য যাবেন জেসুস। বার্সেলোনার সঙ্গে তিনি দুই বছরের চুক্তি করবেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে, যা কার্যকর হলে ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকতে পারবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

সরকার ২৭ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে, যারা বিসিএস (প্রশাসন) ক্যাডারের অন্তর্ভুক্ত। তাদেরকে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে ‘উপ-পরিচালক, স্থানীয় সরকার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে রোববার (৩০ আগস্ট) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন করা কর্মকর্তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকবে। আগামী ৩ সেপ্টেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে, ওই দিন বিকেলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য হবেন।

বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তামিম আল ইয়ামীনকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদেরকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক পুষ্পেন্দু দেবকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনে সংযুক্ত উপসচিব মিজ মাহমুদা সুলতানাকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিস, সিলেটের চার্জ অফিসার মিজ সোনিয়া সুলতানাকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তরের মেরিন সেফটি বিভাগের স্পেশাল অফিসার দীপায়ন দাস শুভকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ শাশ্বতী শীলকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক দেবাশীষ চৌধুরীকে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হককে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অ্যাপ্রেইজিং অফিসার মিজ সাদিয়া আফরিন কচিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরিফুর রহমানকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মো. সফি উল্লাহকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ মোছা. আফরোজা খাতুনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ মাহমুদা আক্তারকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) উপ-পরিচালক জনাব বিষ্ণুপদ পালকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সদর) মোস্তফা শাহিনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক মিজ জাকিয়া আফরিনকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদকে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ সুমী আক্তারকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ে ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


পাহাড়ে ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সাকিব (২২) নামের এক যুবককে আটক করেছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সাকিব আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের বাসিন্দা। কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার (২৯ আগস্ট) বিকেলে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে কিশোরী তার নিজ বাড়ি থেকে কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসেন। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে আগে থেকেই সিয়ামের কয়েকজন বন্ধু উপস্থিত ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীর সহায়তায় সাকিবকে আটক করার জন্য পুলিশে জরুরি সহায়তা ৯৯৯ কল করে। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং সাকিবকে আটক করে।

সন্ধ্যায় দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত হিসেবে তার প্রেমিক সিয়ামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নিকট থেকে জড়িতদের নাম পাওয়া গেছে। বর্তমানে কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন জেলায় নতুন পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


তিন জেলায় নতুন পুলিশ সুপার

সরকার দেশের তিনটি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং পিরোজপুরে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন সম্পন্ন হয়েছে

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে এ প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ

প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া, পিবিআই এর পুলিশ সুপার ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%