০৯:৫২ পি.এম
বিরলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার পক্ষ থেকে পরিচালিত হয়। আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি গুলনাহার খানম, নির্বাহী সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ রোভার স্কাউটস সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্লোগানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। "শিক্ষকের অঙ্গীকার মাদকমুক্ত হবে প্রতিটি পরিবার, মাদক নয়, শিক্ষা চাই - সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই, আজকের শপথ- মাদকমুক্ত বিরল গড়বো একসাথে" এই স্লোগানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন