০১:৫২ পি.এম
নওগাঁর মহাদেবপুর থেকে থানা পুলিশ স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। সোমবার (১৩ জুলাই) সকাল বেলা উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম হলো লোকমান মন্ডল (৫৫) এবং তার স্ত্রী দেলোয়ারা (৫০)।
স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ জানিয়েছেন, নিহত দম্পতি ছেলে ও মেয়েসহ ওই বাড়িতে বসবাস করতেন। আজ ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন নিকটাত্মীয়দের ফোন করে জানান, তার বাবা-মা দু’জনেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। ফোন করার পর তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের দরজা খুলে ভেতরে যাওয়ার পর সবাই তাদের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। এরপর স্থানীয়রা থানায় খবর দিচ্ছেন, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, নিহত দুজনের শরীরের আঘাতের তেমন কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এই দম্পতির মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তিনি জানিয়েছেন যে, তাদের ছেলে মুক্তার অনলাইন জুয়ায় আসক্ত এবং দীর্ঘদিন ধরে বাবা-মাকে টাকার জন্য চাপ দিতে থাকত বলে জানা গেছে।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন