০৬:৪২ পি.এম
নরসিংদীর সদরে পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই মাসের ঘুমন্ত এক শিশুর পা ভেঙে দেওয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে।
মঙ্গলাবার (১৪ জুলাই) দুপুরে একটি ভিডিও ক্লিক ভাইরাল হলে এই ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকে শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। শিশুটির মা সায়েবা বেগমের মনে সন্দেহ দানা বাঁধে, তার অনুপস্থিতির সুযোগে কেউ শিশুটিকে নির্যাতন করছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এই বিষয়টি নিশ্চিত করতে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারনের ব্যবস্থা করে বাথরুমে যান।
পরিবারের দায়রা, ওই ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুটির চাচি ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। এর পর শিশু কান্না শুরু করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
পরিবারের সদস্যরা আরও জানান, হাসপাতালের চিকিৎসকরা সকল পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির একটি পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে এবং চিকিৎসা চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও জানা সম্ভব হয়নি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনি জানিয়েছেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি। যদি অভিযোগ আসে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন