ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার


তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। আবু বক্কর সিদ্দিক ওরফে নূর হোসেন বাক্কা (২৮) ২। মোঃ রাসেল ওরফে লিটন (২৮) ৩। মোঃ রহমত উল্লাহ শেখ ওরফে শুক্কুর (২৬) ৪। রোজিনা আক্তার সালেহা ওরফে রোজিনা বেগম সালেহা (৪০) ৫। মাহফুজা আক্তার সাথী ওরফে আয়না (২৬) ৬। সাগর মল্লিক (২৫) ৭। মোঃ শাহিদুল ইসলাম সাকিব (২২) ৮। সানা উল্লাহ (৩২) ৯। মোঃ রমজান আলী (৪৮) ১০। সিরাজ আকন্দ (৪০) ১১। ইন্দ্রজিত শীল (৫২) ১২। মোঃ হৃদয় মিয়া (২২) ১৩। মোঃ মনিরুল ইসলাম (২৮) ১৪। মোঃ সুমন ইসলাম (২৬) ১৫। মোঃ এরশাদ (১৯) ১৬। মোঃ ময়নুল ইসলাম (২৭) ১৭। মোঃ তোফাজ্জল (৩০) ১৮। মোঃ জনি (২২) ১৯। মোঃ কবির হোসেন (২৬) ২০। মোঃ হৃদয় হোসেন (২৫) ২১। মোঃ রাসেল (২৪) ২২। সাকিব মিয়া (২২) ২৩। মোঃ ইউনুস (৩০) ২৪। মোঃ কামাল (৩২) ২৫। মোঃ আব্দুল্লাহ আবির (২১) ২৬। মোঃ আরিফিন সলিম (২২) ২৭। মোঃ রবিন ওডেম্বা (২৫) ২৮। মোঃ আজিজ (২৬) ২৯। মোঃ সোহাগ ওরফে আচার সোহাগ ৩০। সাইফুল ইসলাম (২২) ৩১। মোঃ আমিন রাসেল (২০) ৩২। মোঃ ইসফাকুর রহমান সাহিল (৩০) ৩৩। মোঃ আরিয়ান আহম্মেদ সজল (২২) ৩৪। মোঃ রাসেল মিয়া (৩২) ৩৫। আলী হোসেন (১৮) ৩৬। মোঃ রফিকুল ইসলাম (২৫) ৩৭। রাকিব হোসেন রাহিদ (২২) ৩৮। মোঃ ইউনুস (৩০) ৩৯। মোঃ সাকিব জিসান (২৪) ৪০। মোঃ নাইম হোসেন (২১) ৪১। মোঃ রাসেল (২২) ৪২। মোঃ সোহাগ (২৪) ৪৩। মোঃ ফয়সাল (২২) ৪৪। মোঃ মোশাররফ হোসেন সুমন (৪৮) ৪৫। আলী আজগর অপু (৩০) ৪৬। মোঃ লিটন হোসেন (২০) ৪৭। মোঃ আমিনুল ইসলাম (২৩) ৪৮। মোঃ শান্ত (২৫) ৪৯। মোঃ আল আমিন (২০) ৫০। মোঃ আমিনুল ইসলাম (২২) ৫১। মোঃ রেজাউল (২৫) ৫২। মোঃ আব্দুর রহমান (২৬) ৫৩। মোঃ রুহুল আমিন (৫১) ৫৪। মোঃ শাকিল (২২) ৫৫। মোঃ অভি (২২) ৫৬। মোঃ রুবেল (৩২) ৫৭। মোঃ পাচু (৩৫) ৫৮। মোঃ হৃদয় ওরফে কুন্ডি হৃদয় (২২) ৫৯। মোঃ রাসেল (২০) ৬০। মোঃ সাখাওয়াত হোসেন (৪০) ৬১। সৈয়দ মেজাদেদুল ইসলাম (৩৮) ৬২। মোঃ মিন্টু (৩৮) ৬৩। মোঃ আশিক (২০) ৬৪। সোহেল রানা (২৮) ৬৫। আব্দুল মজিদ (৫০) ৬৬। মোঃ আশিক মিয়া (২৫) ৬৭। মোঃ শাহীন আলম (২৪) ৬৮। মোঃ ফারদ্বীন (২০) ৬৯। মোঃ সানু আকন্দ (৫০) ৭০। মোঃ রুবেল (৩০) ৭১। মোঃ বিল্লাল (২৮) ৭২। মোঃ সবুজ (৩০) ৭৩। হাসিব (২৫) ৭৪। রিশাদ ওরফে শিপু ৭৫। মোঃ আরিফ খান (১৯) ও ৭৬। মোঃ শান্ত মিয়া (২০)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৯ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ৩৮ জন, আদাবর থানা ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৮ জন ও হাতিরঝিল থানা ৯ জন।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে পুনর্বাসন প্রকল্পের সুবিধা পেলেন ১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


শেরপুরে পুনর্বাসন প্রকল্পের সুবিধা পেলেন ১৩ জন

জেলায় আজ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ১৩ জনকে সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে, শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে, উপকারভোগীদের মধ্যে মুদি দোকানী সামগ্রী, কাঁচামাল ও ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ১৩ জন ভিক্ষুককে পুনর্বাসন ও স্বাবলম্বী করতে মুদি দোকানী সামগ্রী, কাঁচামাল ও ছাগলসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা ভূমিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


রাজশাহীকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ১৯৫৯-৬০ সালের দিকে রাজশাহীতে যাত্রা শুরু করা পূবালী ব্যাংক বর্তমানে এই অঞ্চলের মানুষের বিশ্বস্ত অংশীদার। বাংলাদেশে স্বাধীনতা অর্জন এবং দেশের অর্থনীতি পুনর্গঠনে এই ব্যাংকের অনন্য এবং ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আগামী দিনে রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্মার্ট ব্যাংকিং উন্নয়নে পূবালী ব্যাংক কাজ করবে।

আজ সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে একটি হোটেলে রাজশাহী পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ক্যাশলেস রাজশাহী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এ কথা বলেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরও বলেন, শিক্ষা-দীক্ষায় উন্নত এই অঞ্চলের মানুষ নতুন এই ডিজিটাল ব্যাংকিং পদ্ধতিকে দ্রুত গ্রহণ করবে। এর ফলে রাজশাহীর অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় রাজশাহীকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্যকে আরো গতিশীল করার উদ্দেশ্যে, এবং আধুনিক সিঙ্গাপুর বা ইউরোপের আদলে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে পূবালী ব্যাংক ‘কিউআর সিস্টেম’ চালু করেছে। প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ীরা কাগুজে মুদ্রার ঝামেলা ছাড়াই দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন।

রাজশাহীর ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরে মন্ত্রী বলেন, এই অঞ্চলের কৃষিপণ্য যেমন— শাক-সবজি ও ফলমূল সরাসরি দুবাই বা সিঙ্গাপুরে রপ্তানির জন্য রাজশাহী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। এর পাশাপাশি, বিসিক সিল্ক শিল্প নগরী এবং ইপিজেড স্থাপন করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

এসময় তিনি ব্যাংকিং খাতের কর্মকর্তাদের সততা ও দক্ষতার সাথে কাজ করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক আজিজুর রহমান।

রাজশাহী পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজীদ সরকার, মো. নাজিম উদ্দীন এবং মো. শাহ নওয়াজ খান। অন্যান্যদের মধ্যে পূবালী ব্যাংকের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসির ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে বাংলা কিউআর কোড তুলে দেন ভূমিমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে পাঁচ জেলার অংশগ্রহণে জাতীয় সম্মেলনের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে পাঁচ জেলার অংশগ্রহণে জাতীয় সম্মেলনের প্রস্তুতি

উত্তরাঞ্চলের পাঁচটি জেলার ইতিহাস, প্রকৃত প্রত্নসম্পদ, শিল্প, আঞ্চলিক সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে দুই দিনব্যাপী একটি ওয়ার্কশপ এবং জাতীয় সম্মেলন আয়োজনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) রাত ৮টায় শহরের সেউজগাড়ি বগুড়া নার্সিং হোম সম্মেলন কক্ষে এই আয়োজনটি নির্মিত হয়েছে ইতিহাসচর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা দ্বারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সভাপতিত্ব করছেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সিএম ইদ্রিস।

সভাটির সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, ইতিহাসচর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উপদেষ্টা-মন্ডলীর সদস্য ডা. এ এইচ এম মশিউর রহমান, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বেল্লাল হোসেন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক শাহজাহান আলী, বগুড়া ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি একে এম রাজিউল্লাহ এবং আরও অনেকে।

আয়োজকরা তাদের আশা প্রকাশ করেছেন যে, এ আয়োজনের মাধ্যমে ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করা, উন্নয়নের সম্ভাবনা চিহ্নিত করা এবং বাস্তবভিত্তিক সুপারিশগুলোর প্রণয়নের কাজ সম্ভব হবে। সভা চলাকালীন সম্মেলন আয়োজনের উদ্দেশ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন, সম্ভাব্য কর্মসূচি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


চট্টগ্রামে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল ছাত্রদল

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনার ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরী ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার, ত্রাণ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে প্রাণ হারানো দুই বছর বয়সী শিশু ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে যেকোনো দুর্যোগ ও সংকটে সেভাবেই পাশে থাকবে। প্রথম দিনে ৫০০টি পরিবারের হাতে ত্রাণ ও উপহারসামগ্রী সরবরাহ করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, আল মামুন সাদ্দাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, যুগ্ম আহবায়ক আবদুল ওয়াহেদ সুমনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%