ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন:ভূমিমন্ত্রী


খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন:ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন।

শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃস্থাপিত ঐতিহাসিক নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাদের সেই মা। তার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আমরা প্রস্তাব করেছিলাম, তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহীর আরএমপির শুভ সূচনা করছিলেন এবং সেই সময় এখানে ভিত্তিপ্রস্তর করেছিলেন। আজকের এই দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসী করুন। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজকে তার জন্য কাঁদছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন। আর এই আরএমপি রাজশাহী প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ খুব ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি অবৈধভাবে চোরাচালান করে এবং মাদকদ্রব্যের ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। মাদক এবং মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে আরএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এই চক্রটি দেশ ও জাতির শত্রু।

আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান ও প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে নামফলক ছিল না।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,  নিহত ৪

সিলেটের ওসমানীনগরে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই সংঘর্ষে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হতাহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের তথ্যানুসারে, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ব্রাক্ষ্মণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। এ সময়ের মধ্যে অটোরিকশায় থাকা চারজনের মৃত্যু ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পরে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী আবুল কাশেম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী আবুল কাশেম মারা গেছেন

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী আবুল কাশেম মিলন মারা গেছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানাযায়, আবুল কাশেমের জামাতা জসিম উদ্দিন জানান, শারীরিকভাবে অসুস্থ বোধ করার পর তাকে দ্রুত ফেনী হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, আবুল কাশেম মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। তিনি বলেন, আবুল কাশেম মিলন দলের জন্য ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন পর্যায়ে রয়েছে। বাদী মারা গেলেও আইনগত প্রক্রিয়া বা মামলা পরিচালনায় কোনো সমস্যা হবে না। তবে অত্যন্ত আফসোসের বিষয়, তিনি নিজের মামলার বিচার ও রায় দেখে যেতে পারেননি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩১ অক্টোবর ঢাকায় ফেরার পথে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় যমুনা পরিবহনের বাসসহ বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সাত বছর পরে যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে

ভারতের কলকাতায় একটি হোটেলে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে প্রবেশ করে।

এর পর, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আলিমুজ্জামানের প্রতিবেশী ফজলুর রহমান জানান, আজ বিকেলে আছরের নামাজের পর আলিমুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষ হওয়ার পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার হোটেল শিখা ইনে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ফলে ৯ জনের মৃত্যু ঘটে।

নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি রয়েছেন।

এই ঘটনায় দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি উপস্থিত আছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: হুমায়ুন কবির

তাড়াহুড়া না করে, আলোচনায় অগ্রগতি অর্জন এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়েই ভারত সফর করা হবে, এ কথা জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২২ আগস্ট) সাভারে, জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। তবে বাংলাদেশ এরপর কোনো দেশের সঙ্গে জাতীয় স্বার্থের প্রসঙ্গে আপস করে সম্পর্ক এগিয়ে নেয়া হবে না।

ভারত সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হলে, আলোচনার ভিত্তিতে এবং জাতীয় স্বার্থ বিবেচনা করেই উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে। এ ব্যাপারে কোনো তাড়াহুড়া নেই।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক সম্পর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। তবে ভারতসহ সংশ্লিষ্ট কোনো দেশের প্রতি জাতীয় স্বার্থের প্রশ্নে ছাড় দেওয়ার সুযোগ নেই।

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দনের প্রসঙ্গে জানাতে গিয়ে হুমায়ুন কবির বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলার বিচারিক প্রক্রিয়া চলছে। কিছু মামলার ফলও প্রকাশিত হয়েছে এবং আরো মামলা বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান। তাই শেখ হাসিনাসহ ভারতে থাকা অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়টি নতুন কোনো শর্তের বিষয় নয়; এটি একটি চলমান প্রক্রিয়ার অংশ।

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাসহ অন্যান্য অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও আশা জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, আরও অনেক অপরাধী ভারতে পালিয়ে রয়েছেন। তাদের ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি এবং অনুভূতির বিষয়। এই প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ।

ভারত সফরে কোনো তাড়াহুড়া নেই উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে দ্রুত যদি কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে দ্রুত সফর করা হতে পারে। আবার প্রয়োজন হলে, প্রয়োজনীয় সময় নিয়ে সফরও করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের আগে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতির দরকার রয়েছে। এই ধরনের সফর হুট করে করা যায় না। দুই দেশের সরকারপ্রধানদের বৈঠকের আগে কিছু বিষয় নিয়ে আলোচনা ও ভিত্তি তৈরি করতে হবে এবং বাংলাদেশ বর্তমানে সেই প্রস্তুতি নিচ্ছে।

ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার লক্ষণ দেখছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অনুভূতির বিষয়টি ভারতও লক্ষ্য করেছে। বিশেষ করে ৫ আগস্টের পর পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন, বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে—ভারতও বিষয়টি স্বীকার করেছে।

এটিকে একটি ভালো সূচনা হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন আলোচনা চলতে থেকে আরো অগ্রগতি হয় কি না, সেটিই দেখার বিষয়। আলোচনা ও বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায়, সময় উপযুক্ত হলেই ভারত সফর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%