০৫:৪১ পি.এম
সিলেটের ওসমানীনগরে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই সংঘর্ষে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
হতাহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশের তথ্যানুসারে, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ব্রাক্ষ্মণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। এ সময়ের মধ্যে অটোরিকশায় থাকা চারজনের মৃত্যু ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পরে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন