ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আবু আউয়াল হলেন রাষ্ট্রপতির একান্ত সচিব


আবু আউয়াল হলেন রাষ্ট্রপতির একান্ত সচিব

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়াল।

শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়ালকে রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

রাষ্ট্রপতি যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা আবু আউয়ালকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি প্রণোদনা পেলেন ৩ হাজার ২২০ জন কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


কৃষি প্রণোদনা পেলেন ৩ হাজার ২২০ জন কৃষক

পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ মৌসুমের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাকসবজির বীজ, সার, এবং লেবুর চারা বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল।

কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে, এ প্রণোদনার আওতায় উপজেলার মোট ১ হাজার ৬২ দশমিক ৬ একর জমিতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি বালাইনাশক দেওয়া হয়েছে।

এছাড়া, লেবু বাগান স্থাপনের জন্য ২০ জন কৃষককে জনপ্রতি পাঁচটি করে উচ্চফলনশীল লেবুর চারা এবং ৩০ কেজি করে জৈব সার প্রদান করা হয়েছে। পাশাপাশি, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও বসতবাড়িতে সবজি চাষে উৎসাহিত করতে ২ হাজার ৭০০ জন কৃষককে খরিফ মৌসুমের বিভিন্ন শাকসবজির বীজের সঙ্গে ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, ঈশ্বরদী অঞ্চলে এর আগেও অফ-সিজনে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও লেবু চাষ করে কৃষকরা সফলতা পেয়েছেন। ভালো বাজারদর পাওয়ার কারণে এসব ফসলে বহু কৃষক লাভবান হয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবার প্রণোদনার পরিধি বাড়িয়ে কৃষকদের নতুন করে উৎসাহিত করা হচ্ছে। উপজেলার ৩ হাজার ২২০ জন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বিভিন্ন সবজির বীজ, রাসায়নিক ও জৈব সার, বালাইনাশক এবং লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সংসদ সদস্য আবু তালেব মন্ডল বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং দেশকে খাদ্য ও পুষ্টিতে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। সময়মতো উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে পাওয়ায় কৃষকরা উৎপাদন বাড়ানোর সুযোগ পাবেন। এতে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাজারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের রায় শুনে জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


আদালতের রায় শুনে জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা

মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. কলিম উদ্দিন, যিনি কালু নামে পরিচিত, তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় শোনার পর তিনি ইজলাস থেকে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন।

রোববার (২৩ আগস্ট) বেলা ১২টায় মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে, আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. কলিম উদ্দিন ওরফে কালু মেহেরপুর জেলার পিরোজপুর এলাকার মৃত আব্দুল মন্ডলের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে পরিচিত।

মামলা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, ফলে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। পরে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের মাস্টার নোটিশ জারি করেছে। জরিমানার অর্থ যদি তিনি পরিশোধে ব্যর্থ হন, তাহলে তাঁকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিচারক রায়ে উল্লেখ করেন, আসামির ওপর আরোপিত অর্থদণ্ড ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। যদি আসামির বর্তমান সম্পদ থেকে ওই অর্থ আদায় করা সম্ভব না হয়, তাহলে ভবিষ্যতে তার মালিকানাধীন বা অধিকারভুক্ত সম্পদ থেকে তা আদায় করা যাবে। এ ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবিটি অন্য যেকোনো দাবির চেয়ে অগ্রাধিকার পাবে।

এ ছাড়া, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৬ ধারার বিধান অনুযায়ী আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে নিলাম থেকে আসা অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য মেহেরপুরের ডেপুটি কালেক্টরকে নির্দেশ দিয়েছে আদালত। ওই অর্থ ট্রাইব্যুনালে জমা হওয়ার পর তা মামলার ভুক্তভোগীকে দেওয়ার ব্যবস্থা করা হবে। আসামি চাইলে রায়ের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারেন। বিচারাধীন সময়ে আসামির হাজতবাসের সময় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৫এ ধারার বিধান অনুযায়ী সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে, রায় ঘোষণার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আদালত সূত্রে আরও জানা যায়, রায়ের অনুলিপি প্রয়োজনীয় কার্যার্থে মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। জব্দকৃত আলামত বিধি অনুযায়ী নিষ্পত্তির জন্য রায়ের অনুলিপি মেহেরপুরের কোর্ট ইন্সপেক্টরের কাছেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা কালুর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার, ২২ আগস্ট, কাতারের আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান থেকে একটি বার্তা পাঠিয়ে এ অভিনন্দন জানানো হয়।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে পাঠানো বার্তায় কাতারের আমির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা প্রকাশ করেছেন।

শেখ তামিম আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পর্কটি আরও জোরদার ও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতি নিযুক্ত হন এবং পরে শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বতীপুরে বিএনপির ‘গোছানোর’ দায়িত্ব পেলেন ব্যারিস্টার কামরুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


পার্বতীপুরে বিএনপির ‘গোছানোর’ দায়িত্ব পেলেন ব্যারিস্টার কামরুজ্জামান

দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির গোছানোর দায়িত্ব পেলেন ব্যারিস্টার কামরুজ্জামান। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক পথচলাতে অনেক চ্যালেঞ্জে পড়েছিলেন। দলের পক্ষ থেকে কঠিন সময়ে তাঁর নেতৃত্বের যথার্থ মূল্যায়ন করা হয়েছে। যদিও তিনি নির্বাচনে জয়লাভ করেননি, তবুও মানুষের ভালোবাসা এবং দলের বিশ্বাস তাঁর রাজনৈতিক পথচলাকে আরো মসৃণ এবং দৃঢ় করেছে। নির্বাচন-পরবর্তী সময়ে কামরুজ্জামান পার্বতীপুর বিএনপির সাংগঠনিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এ বছরের আগস্ট মাসে তাঁকে পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দলের নতুন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির ঘোষিত পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমটিতে তার নাম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন, নির্বাচনের পর এই গুরুত্বপূর্ণ সময়ে তার হাতে উপজেলা বিএনপির নেতৃত্ব তুলে দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর প্রতি আস্থার প্রকাশ ঘটিয়েছে।

দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করলেও বিএনপির রাজনীতি থেকে কামরুজ্জামান কখনো বিচ্ছিন্ন ছিলেন না। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা হিসেবেও পরিচিত। রাজনৈতিক ও আইনগত কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কারণে তিনি অনুসারীদের কাছে ‘দুঃসময়ের কাণ্ডারি’ নামে পরিচিতি পেয়েছেন।

কিন্তু পার্বতীপুরের রাজনীতিতে তাঁর পথচলা সহজ ছিল না। স্থানীয় নেতাকর্মীদের কিছু অংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক ভূমিকা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা তাঁকে স্থানীয় রাজনীতিতে আড়ালে রাখার চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বিএনপি দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ তুলে দেওয়ার মাধ্যমে তাঁর ওপর আস্থা রাখে।

নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তৎকালীন স্থানীয় নেতা ও সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, যা দলীয় সিদ্ধান্তের বাইরে ছিল। ফলে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। আবশেষে নির্বাচনে রেজওয়ানুল হক জয়ী হন এবং ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান পরাজিত হন।

স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের বিশ্লেষণ অনুযায়ী, একই রাজনৈতিক বলয়ে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা বিএনপির ভোট ও সাংগঠনিক শক্তিতে বিভাজন সৃষ্টি করেছিল। এর ফলে ধানের শীষের নির্বাচনী ফলাফল প্রভাবিত হয়। কিন্তু নির্বাচনের পর কামরুজ্জামান রাজনীতি থেকে সরে যাননি। বরং, তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করেছেন।

তিনি তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সংগঠিত করার, নির্বাচনকেন্দ্রিক বিভক্তি কমানোর এবং দলের নতুন সংগঠন গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এরই ধারাবাহিকতায়, গত ২০ আগস্ট কেন্দ্রীয় বিএনপি তাঁকে পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে পরাজয়ের পরপরই সাংগঠনিক নেতৃত্ব কামরুজ্জামানের হাতে তুলে দেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এখন তাঁর সামনে প্রধান কাজ হবে নির্বাচনকে ঘিরে সৃষ্টি হওয়া বিভক্তি কাটিয়ে পার্বতীপুর বিএনপিকে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসা।

এদিকে কামরুজ্জামানের কেন্দ্রীয় রাজনীতিতে ভবিষ্যৎ ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের দাবি, বিএনপির আসন্ন কাউন্সিলে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি এবং বিষয়টি আপাতত দলীয় সূত্রনির্ভর সম্ভাবনা হিসেবেই গণ্য হচ্ছে।

যুক্তরাজ্যে দীর্ঘদিনের বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততা, আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতা এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিনের কাজের সম্পর্কের কারণে কামরুজ্জামান এখন কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।

নতুন দায়িত্ব নিয়ে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, 'নির্বাচনে জয়-পরাজয় রাজনীতির অংশ। তবে দল, আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখে পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন, সেই আস্থার মর্যাদা রাখতে চাই।'

তিনি আরও বলেন, 'অতীতের বিভেদ ভুলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে পার্বতীপুরে একটি শক্তিশালী ও গণমুখী বিএনপি গড়ে তোলাই হবে আমার প্রধান অঙ্গীকার। আমার কাছে পদ নয়—দায়িত্ব ও মানুষের আস্থাই সবচেয়ে বড়।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%