ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তকরণে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা


ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তকরণে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

ঢাকার বস্তি এলাকায় যক্ষ্মা রোগ শনাক্তকরণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাপান সরকার ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান প্রদান করছে।

সোমবার (৬ অক্টোবর) জাপানি দূতাবাসে একটি অনুদান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তিতে বাংলাদেশের জন্য নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ’ (icddr,b)-এর প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

জাপানের ‘গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস’ (GGP) বা তৃণমূল পর্যায়ের মানব নিরাপত্তা প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে। অনুদানের অর্থে ‘ঢাকা জেলায় যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য ল্যান্ড ক্রুজার গাড়ি সংগ্রহ প্রকল্প’ বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এই প্রকল্পের আওতায় icddr,b একটি টয়োটা ল্যান্ড ক্রুজার এবং একটি ফুজিফিল্ম পোর্টেবল ডিজিটাল এক্স-রে ইউনিট সংগ্রহ করবে। এসব সরঞ্জাম ব্যবহার করে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা দলগুলো স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সীমাবদ্ধতা থাকা জনগণের কাছে সরাসরি যক্ষ্মা স্ক্রিনিং সেবা পৌঁছে দেবে।

প্রকল্পটির মাধ্যমে প্রতি বছর প্রায় ৯ হাজার মানুষকে যক্ষ্মা স্ক্রিনিংয়ের আওতায় আনার আশা করা হচ্ছে। এর ফলে আগে শনাক্ত হয়নি এমন যক্ষ্মা রোগীদের খুঁজে বের করার পাশাপাশি তাদের উপযুক্ত চিকিৎসার আওতায় আনার সুযোগ তৈরি হবে। ফলে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং যক্ষ্মার সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে প্রকল্পটি সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি মন্তব্য করেন, "জাপান মানব নিরাপত্তাকে, অর্থাৎ মানুষের জীবন ও মর্যাদা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়।" তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের বাধার মুখোমুখি হন, তাদের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার মাধ্যমে এই প্রকল্প জাপানের সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিচ্ছে।

বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে icddr,b ঝুঁকিপূর্ণ জনগণের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও সম্প্রসারণযোগ্য সমাধান উদ্ভাবন ও বাস্তবায়নে কাজ করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে প্রতিষ্ঠানটির জনস্বাস্থ্য বিষয়ক দক্ষতার সঙ্গে জাপানি প্রযুক্তির সমন্বয় ঘটবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অনুদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টয়োটা সুশো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিদানিও উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে টয়োটা সুশো কর্পোরেশন এবং ফুজিফিল্ম গাড়ি ও যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দিয়ে সহায়তা করবে।

জাপান সরকারের তৃণমূল পর্যায়ের মানব নিরাপত্তা জোরদারের উদ্যোগের অংশ হিসেবে ১৯৮৯ সাল থেকে জিজিপি (GGP)-এর আওতায় ২২৪টি এনজিও প্রকল্পকে সহায়তা প্রদান করা হয়েছে। এসব প্রকল্পে জিজিপির আওতায় দেয়া অনুদানের মোট পরিমাণ প্রায় ১৭ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার জাহিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার জাহিদুল ইসলাম

সাংবাদিকদের হাতে অস্ত্র থাকে না। বরং তাদের কাছে থাকে ক্যামেরা, কলম ও তথ্য। যখন সেই কলম বা ক্যামেরার প্রতিক্রিয়া যদি অস্ত্র দিয়ে দেওয়া হয়, তখন প্রশ্ন ওঠে, কী এমন সত্য রয়েছে, যা প্রকাশিত হওয়ার ভয় এতটা প্রবল। এই মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের হামলার শিকার আগামীর সময়ের রাবি প্রতিনিধি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাহিদুল তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্যটি করেন।

জাহিদুল লিখেছেন, "আজ নৃশংস হামলায় আমার মাথা ফেটেছে। আগামীকাল যদি এই সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে আঘাতটা কিন্তু শুধু সাংবাদিকের মাথায় থাকবে না, আঘাত আসবে পুরো বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি, মতপ্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশের ওপরেই।"

উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের হামলায় চার সাংবাদিকসহ মোট ১০ জন গুরুতর আহত হন। এর মধ্যে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হন জাহিদুল। তার মাথায় আঘাত লেগে কানের ওপরে ফেটে যায় এবং গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ী ম্যাচে মেসিকে বেনিনের উপহার ভাস্কর্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


বিদায়ী ম্যাচে মেসিকে বেনিনের উপহার ভাস্কর্য

জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর রাতটি লিওনেল মেসির জন্য একটি স্মরণীয় ঘটনা হওয়ার কথা ছিল। সেই স্মরণীয় রাতেই মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ বেনিন আরও একটি বিশেষ স্মৃতি যুক্ত করেছে।

আফ্রিকার এই দেশটি আর্জেন্টিনা অধিনায়ক মেসির হাতে তাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ভাস্কর্যের ক্ষুদ্র সংস্করণ উপহার দিয়েছে। তবে, এই উপহারটি মূলত মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর জন্য।

বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে টসের সময় মেসির সঙ্গে দেখা হয় বেনিন অধিনায়ক সেসি দ’আলমেইদার। সেখানেই মেসির হাতে একাধিক বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উপহারগুলোর মধ্যে ছিল একটি ছোট ভাস্কর্য, গোলাপ, বেনিনের পেন্যান্ট এবং দলের খেলোয়াড়দের পক্ষ থেকে লেখা একটি চিঠি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভাস্কর্যটি। এটি বেনিনের কোটোনু শহরে অবস্থিত বিখ্যাত ‘আমাজন মনুমেন্ট’ এর ক্ষুদ্র সংস্করণ। এই স্মৃতিস্তম্ভটি দাহোমে রাজ্যের নারী যোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে।

উপহারটি দেওয়ার সময় দ’আলমেইদা স্প্যানিশ ভাষায় মেসিকে এর গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। তিনি জানান, এটি আন্তোনেলার জন্য এবং তাদের দেশে এটি নারীর শক্তির প্রতীক। মেসি মনোযোগ দিয়ে তার কথা শোনেন এবং হাসিমুখে উপহার গ্রহণ করেন।

বেনিনের কাছে ভাস্কর্যটির গুরুত্বও কম নয়। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, কোটোনুতে অবস্থিত মূল ভাস্কর্যটির উচ্চতা ৩০ মিটার এবং ওজন প্রায় ১৫০ টন। ২০২২ সালে উদ্বোধন হওয়া এই স্মৃতিস্তম্ভটি দাহোমে রাজ্যের ‘আগোজিয়ে’ বা ‘মিনন’ নামে পরিচিত নারী যোদ্ধাদের স্মরণে নির্মিত। সাহস, দৃঢ়তা ও দেশরক্ষায় তাদের ভূমিকার কারণে এই যোদ্ধাদের বেনিনের জাতীয় গৌরবের অংশ হিসেবে দেখা হয়।

মেসিকে এমন কিছু উপহার দেওয়ার পরিকল্পনা আগেই করে রেখেছিল বেনিন দল। ম্যাচের আগে দ’আলমেইদা জানিয়েছিলেন, তারা নিজেদের কাছে অত্যন্ত প্রতীকী এই আমাজন ভাস্কর্যের একটি প্রতিরূপ নিয়ে এসেছেন।

এরপর মাঠে বিদায়ের রাতটাও মেসি নিজের মতো করেই শেষ করেন। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের দুই গোলে সহায়তা করার পর পেনাল্টি থেকে নিজেও গোল করেন। বেনিনকে ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যারা

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, যা স্কয়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: টেকনিশিয়ান (ফ্রিজার)

বিভাগ: ডিপো পরিচালনা

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের রেফ্রিজারেশন, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কারিগরি সনদসহ ডিপ্লোমা অথবা এসএসসি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতার মধ্যে কোল্ড-চেইন অপারেশন, রেফ্রিজারেশন বা সংশ্লিষ্ট কারিগরি কাজে দক্ষতার প্রয়োজন রয়েছে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধাদি প্যাকেজ প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর সম্পদের অনুসন্ধানে দুদকে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর সম্পদের অনুসন্ধানে দুদকে অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর পদে কর্মরত মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি চাকরির আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাসিব নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে, তার নামে ও বেনামে থাকা এসব সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। অভিযোগটি ভোলা সিভিল সার্জন বরাবরও পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, মো. জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করলেও তার এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, চাকরিজীবনে সরকারি কোষাগার থেকে প্রাপ্ত বেতন ও ভাতার সঙ্গে এসব সম্পদের কোনো সামঞ্জস্য নেই।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিম পাড়ায় জাহাঙ্গীর আলমের দুটি ফ্ল্যাট রয়েছে, যার আয়তন প্রায় ১ হাজার ৪০০ বর্গফুট। শুভাঢ্যা বেগুন বাড়ির দিকে তার আরও একটি ফ্ল্যাট রয়েছে, যার আয়তন প্রায় ১ হাজার ৫০০ বর্গফুট।

চরফ্যাশন পৌরসভার শরীফ পাড়ায় তার একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, তার নামে আরও অনেক জমি রয়েছে, যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

দুদকে দেওয়া অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ভোলার জেলা ডাকঘরে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর নামে প্রায় ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। অভিযোগকারী উল্লেখ করেছেন যে, সঞ্চয়পত্রের সুদ যুক্ত হলে এ অর্থের পরিমাণ আরও বাড়তে পারে।

অভিযোগপত্রে জাহাঙ্গীর আলমের স্ত্রীর প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার থাকার কথাও বলা হয়েছে, যা অবৈধ ঘুষের টাকা দিয়ে অর্জিত হয়েছে বলে অভিযোগ করেছেন হাসিব।

অভিযোগকারী আরও দাবি করেছেন যে, চাকরির বেতন ও ভাতার সঙ্গে উল্লিখিত সম্পদের কোনো সামঞ্জস্য নেই। তাই জাহাঙ্গীর আলমের সম্পদের উৎস, আয়-ব্যয়ের হিসাব ও সম্পদ অর্জনের বৈধতা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেছেন, "আমার ক্রয় করা কোনো সম্পত্তি নাই। সব পৈতৃক সূত্রে মালিক।"

ভোলার সিভিল সার্জন মনিরুল ইসলাম মন্তব্য করেছেন, "এ বিষয়ে আমি দেখব তদন্ত কমিটি গঠিত হয়েছে কিনা।"

দুর্নীতি দমন কমিশন বরিশালের উপসহকারী পরিচালক সুশান্ত রায় বলেছেন, "কমিশনের অনুমতি ছাড়া তদন্ত করা সম্ভব নয়। কমিশনের অনুমতি পেলে তদন্ত শুরু করব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%