ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা শহরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩


ঢাকা শহরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৭, লালবাগ বিভাগ থেকে ৩২, ওয়ারী বিভাগ থেকে ৪৫, মতিঝিল বিভাগ থেকে ৫০, তেজগাঁও বিভাগ থেকে ৫০, মিরপুর বিভাগ থেকে ১১৪, গুলশান বিভাগ থেকে ৪৭, উত্তরা বিভাগ থেকে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিটিটিসি একজন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৩ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি এবং একজন ভিকটিম। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থান পরিদর্শনে পর্যটন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থান পরিদর্শনে পর্যটন মন্ত্রী

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্দেশ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি উপজেলার তিল্লি, ফুকুরহাটি ও হরগজ এলাকার সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। এ সময় স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন।

মন্ত্রী এই পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ও করেন।

এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষের বিরোধে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিণত হয়েছে ‘মশার খামারে’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


ঘুষের বিরোধে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিণত হয়েছে ‘মশার খামারে’

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট নতুন অ্যাকাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ থমকে গেছে। নির্মাণ কাজের গুণগত মান বনাম পার্সেন্টেজ কিংবা ঘুষের দ্বন্দ্বের কারণে ঠিকাদারের অভিযোগ, ৫ থেকে ৭ শতাংশ কমিশন (পিসি) না দেওয়ায় প্রকৌশলী অন্যায়ভাবে কাজে বাধা দিচ্ছেন। অন্যদিকে, প্রকৌশলীর দাবি, নির্মাণ সামগ্রী অত্যন্ত নিম্নমানের হওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ ও ঠিকাদারের এই বিপরীতমুখী অবস্থানের ফলে ৬ কোটি ৮৮ লাখ টাকার এই বড় প্রকল্পটি মাঝপথে ঝুলে রয়েছে, যার খেসারত দিতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইডেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল আলম সরাসরি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। তিনি বলেন, আমরা সম্পূর্ণ উৎকৃষ্ট মানের বালু ও পাথর সরবরাহ করা সত্ত্বেও আমাদের বেজমেন্ট ঢালাইয়ের অনুমতি দেওয়া হচ্ছে না। কাজের মোট বাজেটের ৫ থেকে ৭ পার্সেন্ট কমিশন না দেওয়ায় একটি অদৃশ্য কারণে এই বাধা সৃষ্টি করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজে দীর্ঘসূত্রিতা তৈরি করা হচ্ছে। এই কাজে কমিশন দিলে আমাদের ব্যাপক লোকসান হবে।

বালু ও পাথরের মান খারাপ হলে পরিবর্তন করে দেওয়ার কথাও বলেন তিনি।

ঠিকাদারের আনা ঘুষের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার দাবি, কাজের মান খারাপ হওয়াতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায় বলেন, কাজের মান নিয়ে আমরা কোনো আপোশ করব না। ঠিকাদারের সরবরাহ করা সামগ্রী মানসম্মত নয়। সঠিক মানের সামগ্রী সরবরাহ না করলে দ্রুতই তার কার্যাদেশ বাতিল করা হবে এবং নতুন ঠিকাদার নিয়োগ করে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এদিকে দুই পক্ষের এই রেষারেষিতে বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে সৃষ্টি হয়েছে চরম অচলাবস্থা। সরেজমিনে দেখা গেছে, মাঠের সিংহভাগ জুড়ে দিনের পর দিন পড়ে আছে বালু ও পাথরের বিশাল স্তূপ। এর ফলে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রারম্ভিক সমাবেশ (অ্যাসেম্বলি) বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও অবাধ বিচরণ বিঘ্নিত হচ্ছে। সামান্য বাতাসে পুরো মাঠ ধূলিময় হয়ে ওঠায় প্রতিনিয়ত শিক্ষার্থীরা ধুলোবালিতে নাকাল হচ্ছে।

এছাড়াও, নতুন ভবনের বেজমেন্ট তৈরির জন্য খনন করা গভীর গর্তে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে কৃত্রিম ডোবা। সেখানে খেলাধুলার ছলে শিশুদের পড়ে যাওয়ার বড় ধরনের ঝুঁকি বিদ্যমান, তেমনি জমে থাকা নোংরা পানি হয়ে উঠেছে মশার নিরাপদ প্রজননক্ষেত্র।

বিদ্যালয়ের এই পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, কর্তৃপক্ষ ও ঠিকাদারের এই অচলাবস্থার কারণে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বেকায়দায় পড়েছে। মাঠের এই জটের কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। আমাদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে এই সংকটের সমাধান হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরিবেশ দূষণবিষয়ক একটি বৈঠকের সময় এ গুরুত্বারোপটি করেন।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এরফলে এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকটিতে সভাপতিত্ব করেন।

বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। প্রধানমন্ত্রী ইট উৎপাদনের ক্ষেত্রে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া, রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

শুক্রবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এছাড়া, প্রধানমন্ত্রী রাজধানীতে অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকে, রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়াও সভায়, প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

এ ছাড়া, বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%