ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল


২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ এখন জানা গেছে। এ বিষয়ে সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার ভিত্তিক একটি ওয়েবসাইট এই তথ্য প্রকাশ করেছে।

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে প্রথম রমজান শুরু হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে। আসন্ন ২৯ শাবান (শনিবার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার চেষ্টা করা হবে।

তদুপরি, জ্যোতির্বিজ্ঞানীদের আশঙ্কা, এবারের শাবান মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ফলে ৭ ফেব্রুয়ারি রোববার মাসটি শেষ হবে। তাই এর পরদিন সোমবার থেকেই রোজার সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ: সিস্টার ডেইজির জীবনের গল্প

অন্যদিকে, এবারের রমজান মাসটি ২৯ দিনে শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই অনুযায়ী, ২০২৭ সালের ৮ মার্চ সোমবার হবে রমজানের শেষ দিন এবং পরের দিন, অর্থাৎ ৯ মার্চ মঙ্গলবার, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

এতে উল্লেখযোগ্য যে, ১৪৪৮ হিজরি সনের প্রথম দিন নির্ধারণ নিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। কিছু দেশে ১৬ জুন মঙ্গলবার নতুন বছর শুরু হলেও, অন্যান্য দেশে ১৭ জুন বুধবার থেকে হিজরি সন গণনা শুরু হয়।

সূত্র: জর্ডান নিউজ।

আরও পড়ুন: শ্বশুর-শাশুড়ির সেবা পুত্রবধূর জন্য বাধ্যতামূলক নয়, জানুন ইসলামের বিধান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন জেলার ডিসি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


তিন জেলার ডিসি প্রত্যাহার

বাংলাদেশের তিনটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) তাদের নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) তারিখে, মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে তাদের স্বীয় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রত্যাহারকৃত এই তিন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিএসে ক্যাডারে উত্তীর্ণ, চাকরিতে যোগদানের পূর্বে শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


বিসিএসে ক্যাডারে উত্তীর্ণ, চাকরিতে যোগদানের পূর্বে শিক্ষার্থীর মৃত্যু

৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে নতুন কর্মস্থলে যোগদানের অপেক্ষায় ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী মীর তানভীর আহমেদ। কিন্তু নতুন কর্মজীবন শুরুর আগে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এই ২৯ বছর বয়সী তরুণ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

জানা গেছে, তানভীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৭৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডোমার উপজেলার শিমুলতলী এলাকায় টিলাহাটী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তানভীর। খবর পেলেই রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। এলাকাবাসী তাকে শনাক্ত করতে না পারায় সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় আঙুলের ছাপ পরীক্ষা করে তা বিশ্লেষণ ও তদন্ত শুরু করা হয়। পরে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পরিবারের সদস্যরা সৈয়দপুর রেলওয়ে থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

নিহত তানভীর মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের মো. বজলুর রশিদের ছোট ছেলে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর ২০২৪ সালের জানুয়ারিতে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। চলতি বছরের জুনে তিনি দেবীগঞ্জে বদলি হন। তানভীর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত যোগদানের অপেক্ষায় ছিলেন। তার বাবা বজলুর রশিদ একটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।

তানভীরের বড় ভাই মীর সফিকুল ইসলাম জানান, তানভীর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদানের জন্য অপেক্ষা করছিল। সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনায় আমাদের পুরো পরিবারের আশার আলো নিভে গেল। বিসিএস ক্যাডার হওয়া নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। ঘটনার আদ্যোপান্ত কীভাবে ঘটল, সে বিষয়ে পরিবারের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার শফিকুর রহমান জানান, নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে লাশ শনাক্ত করেছেন। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজী নজরুল সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ডাক পাননি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


গাজী নজরুল সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ডাক পাননি

বহিষ্কৃত জামায়াত নেতা এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ডাকা হয়নি। তিনি ১০ সদস্যবিশিষ্ট সংসদীয় এই স্থায়ী কমিটির সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরু হওয়ার আগে পবিত্র কোরআন তিলাওয়াত এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানরা তাদের নিজ নিজ কার্যক্রম উপস্থাপন করেন।

সংসদীয় কমিটির সূত্রে জানা গেছে, গাজী নজরুল ইসলামকে বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি। তবে সংসদের ওয়েবসাইটে ওই কমিটির সদস্যদের তালিকায় গাজী নজরুল ইসলামের নাম রয়েছে। তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়নি বলেও জানানো হয়।

কমিটির সভাপতি ও বিএনপিদলীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানা গেছে, ওই সদস্য তাদের দলে নেই। যেহেতু জামায়াত চায়নি, তাই স্পিকারের অনুমতিক্রমে গাজী নজরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়নি।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. ফজলুর রহমান, মো. আবদুল হান্নান, আমীর এজাজ খান এবং রোকেয়া বেগম অংশগ্রহণ করেন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, অধিদপ্তর এবং সংস্থাগুলোর প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। পরদিন জামায়াত বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানায়। চিঠিতে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে: ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে: ডা. জাহেদ

জ্বালানি সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, যা যেকোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার ফল। এ সংকট থেকে ভালো অবস্থায় যেতে অন্তত দুই বছর সময় লাগতে পারে। বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, দেশের মানুষ যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। মানুষের দুর্ভোগ সত্য, তবে এর জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয়। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার ফল হিসেবেই বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, বর্তমানে যে জ্বালানি সংকট মোকাবিলা করা হচ্ছে, এর পেছনে দীর্ঘদিনের ঘাটতি রয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনার কারণে সংকট আরও প্রকট হয়েছে। দুটি প্ল্যান্ট চালু হলেও দেশের গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহে প্রায় ১০০ কোটি ঘনফুট ঘাটতি থেকে যাবে। এ ঘাটতি এক বছরের বা স্বল্প সময়ের সমস্যা নয়, বছরের পর বছর ধরে তৈরি হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত সমাধানের জন্য গ্যাসিফিকেশন প্ল্যান্টের দুর্ঘটনার পর একটি প্ল্যান্টের অর্ডার দেওয়া হয়েছে। ব্যাকআপ হিসেবে আরও দুটি প্ল্যান্ট আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব ব্যবস্থা বাস্তবায়নেও কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, সৌরবিদ্যুতে রূপান্তরের চেষ্টা চলছে। ভোলায় থাকা গ্যাস মূল ভূখণ্ডে আনার জন্য কী কী করা যায়, তা নিয়েও কাজ চলছে। এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যমেয়াদে স্থলভাগে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। সরকারের কাছে থাকা তথ্য ও জরিপের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দেশের স্থলভাগে প্রায় ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা রয়েছে। অথচ বর্তমানে বছরে দেশের প্রায় ১.৩ থেকে ১.৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, এতদিন স্থলভাগের সম্ভাব্য গ্যাসের মজুত অনুসন্ধানের কাজ করা হয়নি। এখন সেই কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে নতুন করে দুটি রিগ কেনা হয়েছে এবং বিদ্যমান রিগগুলো সক্রিয় রাখার চেষ্টা চলছে। কয়লা নিয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিন্তু এসব উদ্যোগের ফল পেতে সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। অর্থমন্ত্রী একটি মোটামুটি সময়সীমা দিয়েছেন। অন্তত দুই বছর লাগবে জ্বালানির ক্ষেত্রে ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে।

তিনি বলেন, এলএনজির আন্তর্জাতিক বাজারও বর্তমানে অত্যন্ত অনিশ্চিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, যা যেকোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। হরমুজ প্রণালির পাশাপাশি এর আগে হুতিদের সঙ্গে সংকটের সময় বাব-এল-মান্দেব প্রণালিতেও জ্বালানি পরিবহন নিয়ে সংকট তৈরি হয়েছিল। এসব পরিস্থিতি একসঙ্গে জটিল হলে জ্বালানি সরবরাহ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সরকার রাতারাতি সব সমস্যার সমাধান করে ফেলবে এমন দাবি করছে না বলেও তিনি উল্লেখ করেন, দুই বছরের একটি সময়সীমার মধ্যেও মানুষের জীবনযাত্রা যাতে সহনীয় রাখা যায়, সে চেষ্টা করা হচ্ছে। দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলোর মধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো অন্যতম। ইতোমধ্যে সরকারি প্রতিটি স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিকে অতীতের দীর্ঘমেয়াদি সংকটের ফল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অতীতে যেসব সমস্যা তৈরি হয়েছে, তার ফল অনেক সময় পরবর্তী সরকারের ওপর এসে পড়ে। তাই বর্তমান জ্বালানি সংকটের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি ঘাটতির প্রভাব এখন মোকাবিলা করতে হচ্ছে।

বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে মন্তব্য করেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, সেটি স্বাভাবিক। তবে তাদেরও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে। অপ্রয়োজনে বা অযৌক্তিকভাবে জনগণের সঙ্গে থাকার নামে সরকারের ওপর চাপ তৈরি করতে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়, তাহলে জনগণ তা প্রত্যাখ্যান করতে পারে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সচিবালয়ের সামনে কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ তৈরি হয়েছিল। জনগণ এসব বিষয় দেখছে। বিরোধী দলের জন্য রাজপথের পরিবর্তে সংসদই সরকারের ভুল-ত্রুটি তুলে ধরার সবচেয়ে ভালো জায়গা।

আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল সংসদে গিয়ে যুক্তি দিয়ে সরকারের কোথায় কোথায় ভুল রয়েছে তা তুলে ধরতে পারে। প্রধানমন্ত্রীও তাদের কাছ থেকে বিশ্বাসযোগ্য পরামর্শ চেয়েছেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের অসুবিধাকে আমলে নিতে হয়। অন্যের পাপের কারণে মানুষের কষ্ট হলেও সেই কষ্টকে স্বীকার করতে হবে এবং জনগণের জীবন সহজ করতে সরকার যেকোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সভায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%