ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি নেতা বাশার হত্যাকাণ্ডে জড়িত ২ জন গ্রেফতার


বিএনপি নেতা বাশার হত্যাকাণ্ডে জড়িত  ২ জন গ্রেফতার

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার কারণে বিরোধের জেরে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত এবং হুকুমদাতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩ জুলাই) র‌্যাবের একটি যৌথ দল আলাদা অভিযানে জামালপুর ও ময়মনসিংহ জেলা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. সুমন (২৫) এবং ঘটনার হুকুমদাতা মো. শহীদ (৫৯)।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

র‌্যাব-২ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-২ এবং র‌্যাব-১৪-এর একটি যৌথ দল আজ বিশেষ অভিযান পরিচালনা করে। যথাক্রমে অভিযানটি জামালপুর সদর থানার এলাকা থেকে প্রধান আসামি সুমনকে এবং ময়মনসিংহের নান্দাইল থেকে শহীদকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় আগে থেকেই মাদক এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুটি মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পক্ষের সঙ্গে স্থানীয় রিপন ও পারভেজ গ্রুপের মধ্যে মারামারি হয়।

এই বিরোধ মীমাংসার জন্য গত বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উভয় পক্ষ একটি সালিশ বৈঠকে বসে। কিন্তু সেখানে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ফলে বাশারসহ কয়েকজন গুরুতর আহত হন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

আহতদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাশারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি সহায়তায় লক্ষ্মীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


কৃষি সহায়তায় লক্ষ্মীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 জেলার রায়পুর উপজেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ছয় হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার এবং গাছে চারা বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুইয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ প্রমুখ।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ছয় হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে হাইব্রিড মরিচ বীজ, রোপা আমন ধানের বীজ (উফশী), গ্রীষ্মকালীন শাকসবজির বীজ (উফশী ও হাইব্রিড) এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় ১০ হাজার ২৫০টি গাছের চারা, ৪০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কলম, লেবুর চারা এবং এক হাজার চারশ’ জন কৃষকের মধ্যে ১০ মেট্রিক টন রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটোর শক্তি যাচাইয়ে রাশিয়া পোল্যান্ডে হামলা করতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ন্যাটোর শক্তি যাচাইয়ে রাশিয়া পোল্যান্ডে হামলা করতে পারে

রাশিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ন্যাটোর ঐক্য ও শক্তি যাচাই করার উদ্দেশ্যে পোল্যান্ডে উসকানিমূলক হামলা করতে পারে মস্কো। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা এ নিয়ে পরিকল্পনাও করছে। এর মধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা অথবা জোটের অন্তর্ভুক্ত এলাকায় প্রবেশের মতো পদক্ষেপ।

পোল্যান্ডের গণমাধ্যম ‘ওনেট’-এ ওয়াশিংটনের এই সতর্কবার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন, মস্কোর পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটন একাধিকবার পোল্যান্ডকে সতর্কবার্তা দিয়েছে।

রাশিয়ার এই উসকানিমূলক পদক্ষেপের মূল উদ্দেশ্য হবে উত্তেজনা বাড়িয়ে দেওয়া এবং ইউক্রেনে পশ্চিমা মিত্রদের সহায়তা কর্মসূচি স্থগিতে বাধ্য করা। আগামী কয়েক মাসের মধ্যে এই হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওনেট জানায়, উসকানিমূলক পদক্ষেপের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা অথবা বিমান হামলার মতো পরিস্থিতি তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। এ ধরনের পদক্ষেপের লক্ষ্য হতে পারে পোল্যান্ডকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য করা।

একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সীমান্ত অঞ্চলে সবচেয়ে চরম পরিস্থিতিতে একটি ‘হাইব্রিড হামলা’ ঘটতে পারে। রাশিয়া বা বেলারুশের সৈন্যদের অনুপ্রবেশ হওয়ার শঙ্কাও থাকে। মস্কো এসব ঘটনার বিষয়ে দাবি করতে পারে যে, এগুলো জিপিএস ত্রুটি অথবা হেলিকপ্টার উদ্ধার অভিযান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে মরদেহ ফেলে স্বামী ও শ্বশুরের উধাও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


হাসপাতালে মরদেহ ফেলে স্বামী ও শ্বশুরের উধাও

ভোলার চরফ্যাশনে জরিনা বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর পরিবারের দাবি, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পর স্বামী ও শ্বশুর হাসপাতালেই মরদেহ রেখে পালিয়ে যাওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্বামী শরীফের বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত জরিনা বেগম একই এলাকার সিরাজ পাটোয়ারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জরিনা বেগম বিষপান করেন বলে দাবি করা হয়। পরে তার স্বামী ও শ্বশুর তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে মৃত্যুর পর স্বামী ও শ্বশুর হাসপাতাল থেকে মরদেহ রেখে পালিয়ে যান। এরপর পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালের তথ্যের ভিত্তিতে মরদেহের সুরতহাল শেষে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা সিরাজ পাটোয়ারী জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের শরীফের সঙ্গে জরিনার বিয়ে হয়। শুরুর দিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। বিষয়টি একবার মুঠোফোনে মেয়েও তাকে জানিয়েছিল। তবে কী কারণে তার মেয়ে বিষপান করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি আরও বলেন, মৃত্যুর পর মেয়ের মরদেহ হাসপাতালে রেখে স্বামী ও শ্বশুর পালিয়ে যাওয়ায় ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে।

স্থানীয় কয়েকজন প্রতিবেশীর দাবি, জরিনার স্বামীর আচরণ ভালো ছিল না। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। তাদের ধারণা, পারিবারিক নির্যাতনের কারণেই জরিনা আত্মহত্যা করে থাকতে পারেন। আবার তাকে হত্যা করা হয়েছে কি না, সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার পর স্বামীর বাড়ির সদস্যদের কাউকে এলাকায় না পাওয়ায় স্থানীয়দের সন্দেহ আরও বেড়েছে।

দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) গোফরান সিকদার বলেন, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পিবিআই সদস্যকে ছুরিকাঘাত, ১০ মামলার আসামি আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


কুমিল্লায় পিবিআই সদস্যকে ছুরিকাঘাত, ১০ মামলার আসামি আটক

কুমিল্লায় একটি হত্যা মামলার তদন্তের জন্য তথ্য সংগ্রহ করতে যাওয়ার সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক উপ-পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। এই ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম এরশাদুল ইসলাম ওরফে কমল, যার বয়স ৩৭ বছর। পিবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরকমলকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পিবিআই সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তদন্তের অংশ হিসেবে এসআই মো. আমিরুল ইসলাম, এসআই আল মাহিন এবং কনস্টেবল আবুল খায়ের কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা পশ্চিমপাড়া এলাকায় তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন।

ওই এলাকায় পৌঁছানোর পর একটি রিকশা গ্যারেজের অবস্থান জানতে চাইলে এতে উত্তেজিত হয়ে এরশাদুল ইসলাম ওরফে কমল পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ধারালো একটি ছুরি নিয়ে এসআই আমিরুল ইসলামের ওপর হামলা চালান, যার ফলে আত্মরক্ষার চেষ্টা করার সময় এসআই আমিরুলের ডান হাতে গুরুতর জখম ঘটে।

হামলার পর সঙ্গে থাকা পুলিশ সদস্য এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। পরে আহত এসআইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভিযানে অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদুল ইসলাম ওরফে কমলকে গ্রেফতার করা হয়। পিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এবং এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিবিআই আরও জানায়, যে হত্যা মামলার তদন্ত করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে, সেটি ছিল একটি ক্লুলেস হত্যা মামলা। মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ইতোমধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে এবং দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%