ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে: ত্রাণমন্ত্রী


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

তিনি বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলার সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর বন্যা ও ভাঙনকবলিত দেড় সহস্রাধিক মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। নদী খনন, বাঁধ নির্মাণ সহ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এ সময়, নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবারের জন্য গবাদি পশু প্রদান করেন মন্ত্রী।

এর আগে সকালে, তিনি মোগলহাট ইউনিয়নের ধরলা নদীভাঙন কবলিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষার আগে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন পরীক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


এইচএসসি পরীক্ষার আগে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন পরীক্ষার্থী

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিশা সরকার (১৮) নামে এক কলেজছাত্রী একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকায় ‘নাসা টাওয়ার’ নামক ভবনে এ ঘটনাটি ঘটে।

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে।

গত দুই বছর যাবৎ তিনি কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।  পরীক্ষার শুরুর মাত্র চার ঘণ্টা আগে, সকালে ৬টার দিকে, তিশা ওই ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালের দিকে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বহুতল ভবনের ছয় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। পরীক্ষাসংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রান্সফরমার নষ্ট, দুই উপজেলার ৬ ইউনিয়নে চার দিন ধরে নেই বিদ্যুৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ট্রান্সফরমার নষ্ট, দুই উপজেলার ৬ ইউনিয়নে চার দিন ধরে নেই বিদ্যুৎ

লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন যেখানে প্রায় ২২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন, সেখানে টানা চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ না থাকায় সেসব এলাকার প্রায় ৫০ হাজার মানুষ প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েছেন।

গত রোববার (২৮ জুন) বয়ে যাওয়া ঝড় ও বজ্রপাতে আদিতমারী-২ সাবস্টেশনের (হাজীগঞ্জ) ওই ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এর ফলে দুই উপজেলার কমলাবাড়ী, পলাশী, ভেলাবাড়ী, গোড়ল, চলবলা ও দুর্গাপুর ইউনিয়নের অধিকাংশ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (২ জুলাই) পর্যন্ত ৯২ ঘণ্টা পার হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া, মোবাইল ফোন চার্জ দিতে না পারার কারণে যোগাযোগও ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং নিত্যপ্রয়োজনীয় কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।

ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে, বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত মাছ-মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন। অন্যদিকে শিক্ষার্থীরা অন্ধকারে পড়াশোনা করতে পারছেন না। ভুক্তভোগীরা দ্রুত বিকল ট্রান্সফরমার প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আদিতমারী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মুহাম্মদ আব্দুল ফাত্তাহ বলেছেন, ‘বজ্রপাতে ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি বিকল হওয়ায় প্রায় ২২ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছেন। ঢাকা থেকে নতুন ট্রান্সফরমার আনা হয়েছে এবং প্রতিস্থাপনের কাজ চলছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।’

সার্বিক বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেছেন, ‘বিদ্যুৎ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভু-তুড়ে বিদ্যুৎ বিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এরশাদ উল্লাহ এমপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


ভু-তুড়ে বিদ্যুৎ বিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের এমপি এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ভুতুড়ে বিদ্যুৎ বিল কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এরকম বিল যেন জনগণকে না দিতে হয় সেই সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে। জনগণ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই সরকারের দায়িত্ব হল জনগণকে স্বস্তি প্রদান করা এবং আর্থসামাজিক উন্নয়ন করা। তিনি দাবি করেন, কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়নি, বরং নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। এবারের বাজেটে ৬১টি পণ্যের কর রহিত করা হয়েছে।

বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজন করা ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

এদিন, উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে আনা অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ এবং পৌরসভার জি আর (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এছাড়া, মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন বীজ-সার, সবজি বীজ, ফলদ গাছের চারা বিতরণের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মন্নান, শহীদুল্লাহ্ চৌধুরী এবং মেহেদী হাসান সুজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শনাক্ত করেছে।

বাংলাফ্যাক্ট জানায়, বিএনপি নেতা-কর্মীরা যুবলীগের এক কর্মীকে চুরির অভিযোগ এনে জোরপূর্বক গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে- এই দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে যে, দাবিটি সম্পূর্ণরূপে মিথ্যা। এই ঘটনার সঙ্গে কোনো বিএনপি নেতা-কর্মী জড়িত নন এবং মারধরের শিকার ব্যক্তিও যুবলীগের কেউ নন। ২০২৫ সালের মার্চে হবিগঞ্জের বাহুবল উপজেলার সিলিমনগর গ্রামে ছিনতাই ও মুঠোফোন চুরির অভিযোগে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার ও চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে। বাংলাফ্যাক্ট বর্তমানে বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%