০২:১৫ পি.এম
গাজীপুরের টঙ্গীতে আবাসিক গ্যাস সংযোগের জন্য গ্যাস প্রবাহ চালুর দাবিতে গোাপালপুর তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিটি করপোরেশনের ৫৩ ওয়ার্ডের তিতাস গ্রাহকেরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য প্রদান করেন ওয়ার্ডটির সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মো. লিটন মিয়া, আব্দুল মান্নান, মোস্তফা জামানসহ অন্যান্যরা। বক্তারা উল্লেখ করেন, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে তিতাস গ্যাস কোম্পানি বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ করছে না। ফলে রান্না-বান্না করতে না পেরে এলাকার মানুষ চরম কষ্ট ভোগ করছেন। তারা সতর্ক করে জানিয়েছেন যে, এই পরিস্থিতি চলতে থাকলে তাঁরা বাধ্য হয়ে ‘নো গ্যাস, নো বিল’ নীতি অবলম্বন করবেন। এ ছাড়া, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেছেন।
এ ব্যাপারে টঙ্গী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিট্রিবিউশনের টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান বলেছেন, চট্টগ্রামে একটি ভাসমান এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আগামী ৪-৫ দিনের মধ্যে এলএনজি টার্মিনালটি সচল হলে গ্যাস প্রবাহের চাপ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমান উল্লাহ, আব্দুস সালাম মাদবর, সুন্দর আলী, মাওলানা শরিফুল ইসলাম, মো. শহীদুল্লাহ, মোহাম্মদ হাসান, সাবিয়া খাতুন, হালিমা আক্তার, কথামনি, প্রীতি আক্তার, তিথি বেগম, বিউটি আক্তারসহ আরও অনেকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন