ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইসলামি বিপ্লবী গার্ডের


বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইসলামি বিপ্লবী গার্ডের

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

হামলার কারণে বাহরাইনের সরকার নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানায়, পাশাপাশি সাইরেন বাজানো হয়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ইরানের আইআরজিসি গার্ডদের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহৃত একাধিক অস্ত্র সহায়তা গুদাম, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং মার্কিন সেনাদের আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে আমিরাতের দুই ট্যাংকারে হামলা, নিহত নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ এম


হরমুজ প্রণালীতে আমিরাতের দুই ট্যাংকারে হামলা, নিহত নাবিক

হরমুজ প্রণালীর দক্ষিণ নৌপথ দিয়ে যাওয়ার সময় ওমানের জলসীমায় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি সংযুক্ত আরব আমিরাতের ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। এতে একজন নাবিক নিহত হয়েছেন এবং চারজনের অবস্থা গুরুতরসহ আরও আটজন আহত হয়েছেন।

এ ঘটনা মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দুটিকে মোম্বাসা এবং আল বাহিয়াহ হিসেবে শনাক্ত করা হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় মোম্বাসা জাহাজের একজন ভারতীয় নাবিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে আগুন লাগার পর উভয় ট্যাংকারেরই বস্তুগত ক্ষতি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য জবাব দেয়ার এবং সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

এছাড়া, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা জানিয়েছে যে, ওমানের কালহাত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকারের ডান পাশের ইঞ্জিন রুমে একটি অজ্ঞাত বস্তুকণার আঘাতের সংবাদ তারা স্থানীয় ট্যাংকারটির মাস্টারের কাছ থেকে পেয়েছে। ইউকেএমটিও জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন করতে ও যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানাতে পরামর্শ দিয়েছে।

এই ঘটনাটি ঘটেছে যখন যুক্তরাষ্ট্র টানা তৃতীয় দিনের মতো ইরানের ওপর হামলা চালানোর পর সামরিক উত্তেজনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র বলছে, এই অভিযানের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে তেহরানের সক্ষমতা দুর্বল করা।

সূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল উন্মাদনায় আত্মহত্যার পরিণতি নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ এম


ফুটবল উন্মাদনায় আত্মহত্যার পরিণতি নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

ফুটবলকে ঘিরে বাড়তে থাকা উন্মাদনা, মারামারি ও আত্মহত্যার ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি এক অনলাইন প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি জানান, একটি খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণের ক্ষতি হওয়া অত্যন্ত দুঃখজনক এবং একজন মুমিনের জন্য এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি উল্লেখ করেন, প্রতিবছরই খেলাকে কেন্দ্র করে দেশে প্রাণহানির ঘটনা ঘটছে। কোন দেশের দল জিতল বা হারল, সেটি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ, এমনকি হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটছে। যারা এই লাগামহীন উন্মাদনা তৈরি করছে এবং উসকে দিচ্ছে, তাদেরও এই দায় এড়ানোর সুযোগ নেই।

শায়খ আহমাদুল্লাহ কুষ্টিয়ায় এক ব্যক্তির আত্মহত্যার প্রসঙ্গ টেনে বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রিয় দল হেরে যাওয়ার পর প্রতিপক্ষের কটূক্তি ও বিদ্রূপ সহ্য করতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেন। অথচ তার স্ত্রী ও ছোট ছোট সন্তান রয়েছে। এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, খেলাধুলা ও বিনোদন ইসলামে নিষিদ্ধ নয়। তবে তা অবশ্যই শরিয়তের সীমার মধ্যে হতে হবে। সীমা অতিক্রম করলে তা অকল্যাণ ডেকে আনে। মহান আল্লাহ বলেন,

﴿وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ﴾

অর্থ: "তোমরা সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।"

(সুরা আল-আনআম, আয়াত: ১৪১)

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, যেসব দেশের খেলাকে কেন্দ্র করে এত উন্মাদনা, তারা অনেক সময় মুসলিমদের স্বার্থবিরোধী অবস্থান নেয়। অথচ মুসলমানদের কেউ কেউ সেই দলগুলোর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়।

সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ বলেন, একজন মুমিনের শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম করা, পরিমিত খাবার ও ঘুমের অভ্যাস গড়ে তোলা এবং শরীরের জন্য উপকারী খাদ্য গ্রহণ করা ইসলামের শিক্ষা।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

«الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ»

অর্থ: "শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক উত্তম ও প্রিয়।"

(সহিহ মুসলিম, হাদিস: ২৬৬৪)

তিনি আরও বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণের নির্দেশ দিয়েছেন।

﴿يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا﴾

অর্থ: "হে মানুষ! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে, তা থেকে আহার করো।"

(সুরা আল-বাকারা, আয়াত: ১৬৮)

শায়খ আহমাদুল্লাহ বলেন, একজন মুসলমানের উচিত এমন জীবনধারা অনুসরণ করা, যা তার দুনিয়া ও আখিরাত—উভয়ের জন্য কল্যাণকর। খেলাধুলা শরীরচর্চা ও সুস্থতার জন্য হতে পারে, কিন্তু এমন উন্মাদনা কখনোই গ্রহণযোগ্য নয়, যার কারণে মানুষের জীবন চলে যায়।

শেষে তিনি বলেন, যে পরিবারগুলো স্বজন হারিয়েছে, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই খেলার নামে অন্ধ উন্মাদনা পরিহার করে সংযমী হওয়া এবং অহেতুক কাজে সময় নষ্ট না করাই একজন মুসলমানের দায়িত্ব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে প্তা র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:০৫ এম


ঢাকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে প্তা র

রাজধানী ঢাকা শহরে ইয়াবাসহ একটি মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার সময় তুরাগের ভাটুলিয়ার তুরাগ নদীর পাড়ের এক টিনশেড ঘর থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মামুনের (৩০) বাড়ি অবস্থিত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায়। তিনি বর্তমানে তুরাগের দেওড়া স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করছেন।

ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ বিষয়ে নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই গ্রেপ্তারকার্য সম্পন্ন হয়। এসময় তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয়। উক্ত জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১৬ হাজার ৬০০ টাকা।

তিনি আরও জানান, মামুন একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে তুরাগ থানার বিভিন্ন এলাকায় ইয়াবা কেনাবেচা করে আসছিলেন।

ওসি আরও জানান, এ ঘটনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়ার নেশার কারণে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করেছেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:১১ এম


জুয়ার নেশার কারণে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করেছেন নারী

জুয়ার নেশার অর্থ জোগাতে তিনি একসঙ্গে ১৪ জন পুরুষকে বিয়ে করেছেন এবং এর মাধ্যমে প্রতারণার মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী আদালতে দোষ স্বীকার করেছেন। তবে প্রসিকিউশনের সঙ্গে সমঝোতার কারণে তার কারাদণ্ডের পরিবর্তে প্রবেশন (পর্যবেক্ষণাধীন মুক্তি) পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযুক্ত নারী, যিনি ৩৩ বছর বয়সী জিয়াইং চেন, ২০২৪ সালে গ্রেপ্তার হন। তদন্তে জানা গেছে, ২০১৯ সালের মার্চ থেকে নেভাদা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টিতে তিনি মোট ১৪টি বিয়ের সনদ সংগ্রহ করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে 'ভিকি লিয়াং' নামে ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন পুরুষকে প্রেম ও বিয়ের ফাঁদে ফেলতেন।

প্রসিকিউটরদের অভিযোগ, বিয়ের পর চেন তার স্বামীদের কাছে দাবি করতেন যে, চীনে থাকা অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন। এই অজুহাতে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সম্মিলিতভাবে এক লাখ মার্কিন ডলারের বেশি অর্থ আদায় করেন। তবে তদন্তে দেখা যায়, ওই অর্থটি আত্মীয়দের চিকিৎসায় ব্যয় না করে, বরং লাস ভেগাস স্ট্রিপের বিলাসবহুল উইন ক্যাসিনোতে জুয়া খেলতেই ব্যয় করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, গত এক বছরেই চেন জুয়া খেলতে গিয়ে তিন লাখ ডলারেরও বেশি অর্থ হারিয়েছেন।

গত ৯ জুলাই বহুবিবাহ এবং প্রতারণার মাধ্যমে এক লাখ ডলারের বেশি অর্থ নেওয়ার চেষ্টার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন চেন। এর বিনিময়ে তার বিরুদ্ধে আনা আরও কয়েকটি গুরুতর অভিযোগ প্রত্যাহারে সম্মত হয় প্রসিকিউশন। পাশাপাশি আদালতে তার জন্য প্রবেশনের সুপারিশও করা হবে।

আগামী ২০ আগস্ট তার সাজা ঘোষণা করা হবে। আইন অনুযায়ী, বহুবিবাহের অপরাধের জন্য এক থেকে চার বছর এবং প্রতারণার অভিযোগে এক থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকলেও, প্রসিকিউশনের সুপারিশের কারণে তিনি অল্প সময়ের কারাভোগ অথবা কারাদণ্ড ছাড়াই মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্তে আরও উঠে এসেছে, পরিচয়ের কয়েক মাসের মধ্যেই চেন বিয়ের প্রস্তাব দিতেন। তারপর বিয়ের পর বড় অঙ্কের অর্থ নেওয়ার পরে তিনি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন। এক ভুক্তভোগীর দাবি, অসুস্থ আত্মীয়ের চিকিৎসার কথা বলে তার কাছ থেকে ৪০ হাজার ডলার নেওয়ার পর চেন জানিয়ে দেন যে তিনি আর বৈবাহিক সম্পর্ক চালিয়ে যেতে চান না।

জিজ্ঞাসাবাদে চেন পুলিশকে জানান, একটি ভুয়া বিয়ে থেকে তিনি সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারতেন। এছাড়া লাস ভেগাসে বিয়ে করা তুলনামূলক সহজ হওয়ায় তিনি শহরটিকেই তাঁর প্রতারণার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%