ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুসুম্বা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ১২ লাখ ৮৭ হাজার টাকা ও স্বর্ণের চামচ


কুসুম্বা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ১২ লাখ ৮৭ হাজার টাকা ও স্বর্ণের চামচ

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এইবার পাওয়া গেছে ১২ লাখ ৮৭ হাজার টাকা, স্বর্ণের চামচসহ বৈদেশিক মুদ্রা।

মঙ্গলবার বেলা ১১টার সময় স্থানীয় প্রশাসন এবং মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে এই দানবাক্স খোলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা প্রতিদিন ভিড় করেন। ৫ টাকার নোটে মুদ্রিত এই ঐতিহ্যবাহী মসজিদে এসে অনেকেই নিজেদের মনোবাসনা পূরণের উদ্দেশ্যে মানত ও দান করে থাকেন। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পর পর এই দানবাক্স খোলা হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দানবাক্স খোলার পর টাকা গণনার কাজ শুরু হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবারে দানবাক্স থেকে পাওয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা। দানবাক্সে নগদ টাকার পাশাপাশি মানত করা বিভিন্ন স্বর্ণের গহনা, চামচ এবং ভারত ও মালয়েশিয়া দেশের মুদ্রাও পাওয়া গেছে।

মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও আখতার জাহান সাথী জানান, দানবাক্স থেকে প্রাপ্ত এই অর্থ ও স্বর্ণালংকার স্বচ্ছতার সঙ্গে হিসাব করে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে। ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে অভিযান চালিয়ে লাখ ঘনফুট পাথর জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


সিলেটে অভিযান চালিয়ে লাখ ঘনফুট পাথর জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জালানি ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এর মোবাইল কোর্টের মাধ্যমে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সোমবার, দিনব্যাপী এই অভিযানে উপজেলার বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে পাথরগুলো জব্দ করা হয়।

জানা গেছে, প্রায় ৬ বছর আগে থেকে উৎমা এলাকায় এই পাথরগুলো স্তুপ করে বিভিন্ন বাড়ি ঘরের পাশে রাখা হয়েছিল। উৎমা নদী ও কোয়ারি থেকে উত্তোলীত পাথরগুলো দীর্ঘদিন ধরে সেখানে স্তুপ আকারে ছিল। এর আগে এই পাথরগুলো বিজিবি কর্তৃক জব্দ করা হয়েছিল। তবে সেগুলো তখন নিলামে বিক্রি করা হয়নি।

সোমবার (১৩ জুলাই) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, বিজয়পাড় ও মাঝেরগাঁও গ্রামের বিভিন্ন স্থান থেকে ৯৪৩৯০ ঘনফুট পাথর জব্দ করেন জালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। পরে এই জব্দ করা পাথরগুলো স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, ‘উৎমা এলাকায় অবৈধভাবে উত্তোলিত এই পাথরগুলো জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। তিনি আরও জানান, পাথরগুলো নিলামের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


সংসদ ভবন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

সংসদ ভবন এলাকায় অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। মঙ্গলবার সন্ধ্যা বেলায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে, সড়কে অবস্থানরত শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়।

এর আগে বিকালে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মাঝেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে অবস্থান নেয়।

মঙ্গলবার দিনভর, রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। শেষে, বিকাল পৌনে ৬টার দিকে, শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে চলে আসেন।

এছাড়াও, এর আগে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। এদিন সকাল সাড়ে ১১টার দিকে, শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসন গুঁড়িয়ে দিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


কেরানীগঞ্জে অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসন গুঁড়িয়ে দিল

ঢাকার কেরানীগঞ্জে সরকারি খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসন একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে খালের ওপর এবং তীর দখল করে নির্মিত মোট ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল তিনটার সময় কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের রামেরকান্দা এলাকায় খাড়াকান্দি খালের ওপর এই কর্তব্য পালন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

অভিযান শেষে ইউএনও মো. উমর ফারুক বলেন, "সরকারের খাল খনন এবং খাল উদ্ধার কার্যক্রমের আওতায় কেরানীগঞ্জের সব খাল দখলমুক্ত করার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে। এর ধারাবাহিকতায় খাড়াকান্দি খালের ওপর নির্মিত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত মার্চ মাসে এই খালটি খাল খনন কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধন করা হয়।"

তিনি জানান, অনেক দিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা খালের ওপর বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল, যা খালের স্বাভাবিক পানিপ্রবাহের বাধা সৃষ্টি করেছিল এবং জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা তৈরি করছিল।

যাদের খাল-বিল দখল করে স্থাপনা গড়ে তোলার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, বলেছেন ইউএনও। "যারা এখনও সরকারি জমি দখল করে নিশ্চিন্ত রয়েছেন, তারা দ্রুত সেই জায়গা ছেড়ে দিন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি ধারাবাহিক উচ্ছেদ কার্যক্রমের একটি অংশ।"

তিনি উল্লেখ করেন, অভিযানে খালের সীমানা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে, যার ফলে খননকাজ পরিচালনার পথ আরও উন্মুক্ত হয়েছে। ভবিষ্যতেও খাল, ফুটপাত ও অন্যান্য সরকারি জমি দখলমুক্ত করার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেলের জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগান নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর উদ্যোগ আইসিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


আফগান নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর উদ্যোগ আইসিসির

দীর্ঘ সময় ধরে আফগানিস্তানে তালেবানদের শাসন চলছে। সেখানে নারীদের চলাফেরার উপর দেশটির সরকার কড়াকড়ি আরোপ করেছে। নারীদের বাইরে গিয়ে কোনো কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। এই কারণেই আফগানিস্তানের নারী ক্রিকেট সম্পূর্ণ থমকে গেছে। অনেক আফগান নারী ক্রিকেটার বিশ্বের নানা স্থানে শরনার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

এখন আইসিসি আফগান নারী ক্রিকেটারদের খেলায় ফেরানোর বিষয়ে জোরেশোরে এগোচ্ছে। সম্প্রতি স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে আফগান শরণার্থী নারী ক্রিকেটারদের জন্য পরিচালিত ডেভেলপমেন্ট পাথওয়ে প্রোগ্রাম অব্যাহত রাখার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অনুমোদন করেছে।

আইসিসি বিশেষ টাস্কফোর্স পুনর্গঠন করেছে এবং ২০৩০ সালের মধ্যে দলটিকে আইসিসির বাছাইপর্বের (কোয়ালিফিকেশন) টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য একটি রোডম্যাপ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। আইসিসি বোর্ড তাদের স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ এবং আইসিসির প্রধান নির্বাহী কমিটির সদস্য সারা কিনকে স্পেশাল টাস্কফোর্সে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। তারা আগের সদস্যদের সঙ্গে নিয়ে এই কর্মসূচির তদারকিতে কাজ করবেন।

লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রতিনিধিত্ব এবং প্রতিযোগিতামূলক মান উন্নয়নের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা। আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে ড. রিভাজ বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আইসিসির স্পেশাল টাস্কফোর্সে যোগ দিতে পেরে আমি সম্মানিত। টাস্কফোর্সকে একটি সুস্পষ্ট ও টেকসই রোডম্যাপ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে, যা কাঠামোবদ্ধ কোচিং, অর্থবহ প্রতিযোগিতামূলক সুযোগ এবং উচ্চমানের পারফরম্যান্স উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে আফগান শরণার্থী নারী ক্রিকেটারদের বিকাশে সহায়তা করবে।’

তিনি আরও বলেছেন, ‘এই কর্মসূচি ক্রিকেটের মাধ্যমে সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে আইসিসির অঙ্গীকারের প্রতিফলন। আমি টাস্কফোর্সের সহকর্মী, সদস্য বোর্ড ও বাস্তবায়ন অংশীদারদের সঙ্গে কাজ করে নিশ্চিত করতে চাই, যাতে এটি উদ্দেশ্যপূর্ণ, সৎ ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে বাস্তবায়িত হয়।’

আফগান শরণার্থী নারী ক্রিকেটারদের একজন নাহিদা সাপান বলেন, ‘এই কর্মসূচি আমাদের শুধু ক্রিকেট চালিয়ে যেতে সাহায্য করেছে, বরং দল হিসেবে একত্রিত হয়ে খেলতে সুযোগ করে দিয়েছে। আইসিসি ও টাস্কফোর্স আমাদের উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দিচ্ছে - এটা জেনে আমরা আশ্বস্ত। অন্য দেশের ক্রিকেটারদের মতো আমাদেরও সমান অধিকার ও সুযোগ রয়েছে - এই স্বীকৃতির জন্য আমরা কৃতজ্ঞ।’

আরেক আফগান শরণার্থী নারী ক্রিকেটার ফিরোজা আফগান বলেন, ‘গত এক বছরে দল হিসেবে একত্রিত হওয়া এবং ভারত ও ইংল্যান্ড সফরের সুযোগ আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি। মানসম্পন্ন কোচদের অধীনে প্রশিক্ষণের সুযোগ আমাদের উন্নতিতে বড় ভূমিকা রাখছে। ২০৩০ সালের মধ্যে আইসিসির বাছাইপর্বে অংশ নেওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য আমাদের সামনে একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করেছে। সেই পথে প্রতিটি সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার মেল জোন্স এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এই অসাধারণ নারীদের প্রতি ধারাবাহিক সমর্থন এবং ২০৩০ সালের মধ্যে আইসিসির বাছাইপর্বে অংশগ্রহণের একটি সুস্পষ্ট রোডম্যাপ তাদের ভবিষ্যতের প্রতি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের প্রতিফলন। এটি শক্তিশালী একটি বার্তা দেয় যে প্রতিভা ও দৃঢ়সংকল্প সুযোগ পাওয়ার যোগ্য। এই ক্রিকেটাররা বিশ্বের নারী ও কন্যাশিশুদের জন্য অনুপ্রেরণা। তাদের বিশেষ যাত্রাপথকে স্বীকৃতি দিয়ে উন্নয়ন ও অর্থবহ প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য রেখে দীর্ঘমেয়াদি একটি পথচলা দেখতে পারা সত্যিই আনন্দের।’

তিনি আরও বলেছেন, ‘গত এক বছরে তারা যে অগ্রগতি করেছে, তা অসাধারণ। ২০৩০ সালের মধ্যে এই দল কী অর্জন করে, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আফগান শরণার্থী নারী ক্রিকেটারদের জন্য এই সহায়তা কর্মসূচির আওতায় তারা নিজ নিজ অবস্থান থেকে ক্রিকেট কোচ, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ এবং ফিজিওথেরাপিস্টের সেবা পেতে থাকবেন। সম্প্রতি ধাপে ধাপে তাদের ম্যাচ খেলার সুযোগও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডাভিত্তিক এই ক্রিকেটাররা স্থানীয় ক্রিকেট কাঠামোর সঙ্গে যুক্ত আছেন এবং নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।

একই সঙ্গে ভারত ও ইংল্যান্ড সফরের মতো ভবিষ্যতে দল হিসেবে একসঙ্গে অনুশীলন এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ অব্যাহত থাকবে। এ সমস্ত যৌথ প্রতিযোগিতামূলক কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং এমন প্রতিপক্ষের বিপক্ষে আয়োজন করা হবে, যা ২০৩০ সালের মধ্যে আইসিসির বাছাইপর্বের টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে তাদের প্রস্তুতি ও উন্নয়নে সহায়ক হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%