০৭:৪০ পি.এম
ভারতের পাঞ্জাবের তারন তারান জেলায় এক যুবক অভিমানী স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান, কিন্তু ভয়াবহ পরিণতির শিকার হন। শ্বশুরবাড়িতে গিয়ে তার শ্যালকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ওই যুবক প্রাণ হারান।
এছাড়া, তাকে বাঁচাতে এগিয়ে আসা আরেক নারীও গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে মারা যান। নিহত দুজন হলেন লাভপ্রীত সিং ও গুরজিৎ কৌর। স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, পারিবারিক কলহের কারণে লাভপ্রীতের স্ত্রী সন্দীপ কৌর বাবার বাড়িতে চলে যান।
গত ১৩ জুন, লাভপ্রীত স্ত্রীকে বুঝিয়ে ফের বাড়ি নিয়ে যেতে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়িতে কথাকাটাকাটির এক পর্যায়ে, লাভপ্রীতের শ্যালক সাজান সিং ক্ষিপ্ত হয়ে তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এ সময় উপস্থিত সাজান সিংয়ের ভাবি গুরজিৎ কৌর লাভপ্রীতকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও আগুনে দগ্ধ হন। পরে তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে। আতঙ্কিত শ্যালক সাজান সিংও আংশিক দগ্ধ হয়েছেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি আচমকা অন্য এক ব্যক্তির শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। এর ফলে ভুক্তভোগী ব্যক্তি আগুন নেভানোর চেষ্টা করতে দৌড়াচ্ছেন।
ফুটেজে গুরজিৎ কৌর নামের ওই নারীকেও আগুনে দগ্ধ হতে দেখা যায়। পরবর্তী সময়ে, ওই নারীর পেছনে দাঁড়িয়ে থাকা তৃতীয় একজনকে তাকে সাহায্য করতে দেখা যায়। ভিডিও ফুটেজে আরও দেখা যায় যে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং লাভপ্রীত ও গুরজিৎ দুজনেই আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাজান সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন